Tafseer Fe Jilalil Quraan 4 PDF
/ ৪২৪
📝 লেখা 📖 পিডিএফ

11110://1591717101-0101017895-00117 €মামেলের মনোবলেনর আন্ল উত্্ন জেহাদ অব্যাহত রাখার উদ্বুদ্ধ করার মধ্য দিয়ে এ পাঠের সমাপ্তি করা হয়েছে । জেহাদ মোমেন চিত্তকে গভীরভাবে স্পর্শ করে, তাকে আবেগে আগ্ুত করে । এরশাদ হচ্ছে, ১ শিক্রদলের পশ্চাদ্ধাবনে তোমরা শৈথিল্য প্রদর্শন করবে না। তোমরা আঘাতপ্রাপ্ত হয়ে থাকলে তারাও তোমাদের মতো আঘাত প্রাপ্ত হয়েছে, আর তোমরা আল্লাহর কাছে যা আশা করো, তারা তা করে না? । আর আল্লাহ তায়ালা হচ্ছেন মহাজ্ঞানী, বিশাল প্রজ্ঞাময় ।” কথাগুলো খুব ছোটো, কিন্তু এ অল্প কথার মধ্যে সত্যের চূড়ান্ত রূপরেখা নিহিত রয়েছে। সংঘাত-সংঘর্ষের দু'প্রান্ত থেকে তা মোমেনের জন্যে সুদীর্ঘ যাত্রাপথ উন্মোচিত করে । মোমেনরা যুদ্ধে আঘাতপ্রাপ্ত হয়, ব্যথা বোধ করে; কিন্তু শুধু মোমেনরাই আঘাত আর ব্যথা বোধ করে না, তাদের দুশমনরাও ব্যথা বোধ করে, আঘাত আর যন্ত্রণা তাদেরকেও স্পর্শ করে। কিন্তু এ দুয়ের মধ্যে দুস্তর ব্যবধান । মোমেনরা বিপদকালে আল্লাহর দিকে মনোনিবেশ করে, আল্লাহর কাছে এর কর্মফল। তারা আল্লাহর দিকে মনোনিবেশ করে না, জীবনের শেষে আল্লাহর কাছে তারা কিছুই প্রত্যাশা করে না। কাফেররা যখন যুদ্ধের জন্যে পীড়াপীড়ি করে, তখন মোমেনদের কর্তব্য হচ্ছে তার চেয়ে বেশী পীড়াপীড়ি করা, আরো তীব্রভাবে তাদের ওপর হামলা চালানো । কাফেররা যখন যুদ্ধে ব্যথা বোধ করে, তখন নিজেদের ব্যথার জন্যে মোমেনদেরকে আরো বেশী সবর করতে হবে, ধৈর্য অবলম্বন করতে হবে । তেমনিভাবে কাফের জাতির পেছনে ধাওয়া করা থেকেও তারা নিবৃত্ত থাকবে না। মোমেনরা কাফেরদের পদচিহ্ন ধরে পশ্চাদ্ধাবন করবে। এমনভাবে ধাওয়া করবে, যাতে তাদের কোনো শক্তিই অবশিষ্ট না থাকে; যাতে কোনো ফেতনা বিপর্যয় অবশিষ্ট না থাকে এবং দ্বীন আর আনুগত্য সর্বতোভাবে আল্লাহর জন্যেই প্রতিষ্ঠিত হয়। যুদ্ধ বিগ্রহে আল্লাহ্‌র প্রতি বিশ্বাসের এটাই হচ্ছে সব চাইতে বড় মর্যাদা। এ সময় মোমেন চিত্তের অবস্থা এমন হয় যে, তখন তারা সাধ্য আর সামর্থের অতিরিক্ত কষ্ট করতে পারে এবং আঘাত আর ব্যাথাকে প্রয়োজনে প্রতিরোধ করতে পারে । তখনই সাহায্যকারীর কাছে থেকে সাহায্য আসে এবং পথের সম্বল আসে মহান দয়াময়ের পক্ষ থেকে। এ ব্যাখ্যা হচ্ছে উন্মুক্ত যুদ্ধ আর সম্মুখ যুদ্ধ উভয়টা সম্পর্কে। এ যুদ্ধে মানুষ আহত হয়, উভয় পক্ষের যোদ্ধারাই আঘাতপ্রাপ্ত হয়। কেননা, উভয় পক্ষই অস্ত্র ধারণ করে যুদ্ধ করে । কিন্তু কখনো কখনো মোমেন দলের ওপর এমন একটা সময় আপতিত হয়, যেখানে যুদ্ধ খোলাখুলি হয় না, আর নয় তা সমস্তরের কারো সঙ্গে, সে ক্ষেত্রেও কিন্তু নিয়মের ব্যতিক্রম ঘটে না। বাতিল পক্ষ কখনো সুখ-শান্তির সম্মুখীন হয়। সম্মুখীন হয় তাদের আভ্যন্তরীন বিরোধ আর বিসংবাদের ৷ তখন মোমেন দলের পথ হচ্ছে হিম্মতহারা না হয়ে ধৈর্য অবলম্বন করা । তাদেরকে একথা জানতে হবে যে, তারা আঘাত আর ব্যথা পেয়ে থাকলে তাদের দুশমনরাও অনুরূপ আঘাত আর ব্যথা পেয়েছে, আর ব্যথা তো সব এক রকমই কিন্তু এক এক ব্যথার রং এক এক রকম । এরশাদ হচ্ছে, 'আর তোমরা আল্লাহর তরফ থেকে এমন কিছু আশা করো, যা তারা করে না”, আর এটা হচ্ছে তার জন্যে মর্যাদা আর এটা হচ্ছে তাদের উভয়ের পথের ভিন্নতার বাস্তব প্রতিফলন, “আল্লাহ তায়ালা হচ্ছেন মহাজ্ঞানী, সৃক্ষাতিসৃদ্ষদর্শী।" তিনি জানেন কিভাবে অন্তরের অনুভুতিসমূহের চিকিৎসা করতে হয় আর কিভাবে মনকে গড়ে তুলতে হয়, যাতে মানুষের মন আঘাত আর ব্যথা বরদাশত করতে সক্ষম হয়।

— পৃষ্ঠা ৩১১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।