11110://1591717101-0101017895-00117 হছে। মোমেনদের প্রাথমিক দলের অন্তরে আল্লাহ তায়ালা এ তত্ব বদ্ধমূল করেন। আল্লাহ তায়ালা | মোমেনদের প্রথম দলের জন্যে যুদ্ধের সাধারণ রূপরেখা নির্ণয়কালেই ব্যাপারটা তাদের অন্তরে রূপরেখাও স্থির করে দিয়েছেন, আর তিনি তা করেছেন এমনভাবে যা আমরা ভয়ের নামায প্রসংগে প্রত্যক্ষ করতে পেরেছি । অবশ্য এসব আত্মরক্ষামূলক অস্ত্রশস্ত্র, মানসিক প্রস্তুতি আর এসব প্রয়োজনীয় হাতিয়ার প্রস্তুত রাখা- এসব কিছু দ্বারা মেমেনদের কষ্ট-ক্লেশে নিপতিত করা আল্লাহর শান নয়, সুতরাং মোমেনরা অস্ত্রশস্ত্র সত্রহ করবে তাদের শক্তি সামর্থ অনুপাতে । এরশাদ হচ্ছে, “যদি বৃষ্টি বাদলের কারণে তোমাদের কোনো কষ্ট হয়, অথবা তোমরা অসুস্থ হও, তখন অন্ত্ পরিত্যাগ করায় তোমাদের কোনো গুনাহ নেই ।” কারণ এ অবস্থায় অন্ত্রশত্ত্র বহন করা কষ্টসাধ্য, তা কোনো কল্যাণও বয়ে আনবে না। তখন কেবল আত্মরক্ষার ব্যবস্থা করা এবং আল্লাহর সাহায্য সহায়তার আশা পোষণ করাই যথেষ্ট, “তবে তোমরা নিজেদের সাবধানতা অবলম্বন করো । নিসন্দেহে আল্লাহ তায়ালা কাফেরদের জন্যে লাঞ্ছনাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছেন । সন্তবত মোমেনদের এ সতর্কতা, এ জাগ্রত অবস্থা আর আত্মরক্ষার এ ব্যবস্থাই হবে কাফেরদের জন্যে লাঞ্কনাদায়ক। এ লাঞ্কনাদায়ক শাস্তিই আল্লাহ তায়ালা কাফেরদের জন্যে প্রস্তুত করে রেখেছেন। সুতরাং মোমেনরা হবে আল্লাহর কুদরতের হাতিয়ার । তাদের মাধ্যমে আসলে আল্লাহর ইচ্ছাই মূলত বাস্তবায়িত হবে। “অতপর তোমরা যখন নামায সম্পন্ন করবে, তখন দীড়ানো ও বসা অবস্থায় আল্লাহকে স্মরণ করবে, তোমরা যখন বিপদ মুক্ত হবে, তখন নামায কায়েম করবে। নিসন্দেহে নির্দিষ্ট সময়ে নামায সম্পন্ন করা মোমেনদের ওপর ফরয করা দেয়া হয়েছে।' এমনিভাবে আল্লাহর সংগে সম্পর্ক স্থাপনের দিকে তাদের দৃষ্টি আকর্ষণ করা হয়, যে কোনো অবস্থায়, যে কোনো ধরন প্রকরণে নামাযের প্রতি তাদের দৃষ্টি আকর্ষণ করা হয়। এটাই হচ্ছে বড় প্রস্তুতি, এটা এমন অস্ত্র, যা কখনো পুরানো হয় না। অবশ্য তোমরা যখন বিপদমুক্ত হবে, যখন তোমাদের পূর্ণ মানসিক স্বস্তি অর্জিত হবে, তখন নামায কায়েম করবে । কোনো “কসর' অর্থাৎ ভয়ের কসর ছাড়াই পরিপূর্ণ নামায কায়েম করবে । এ সম্পর্কে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। নামায ঠিক সময়মতো আদায় করাই হচ্ছে ফরয, যে সময়টা নামায আদায় করার জন্যে নির্দিষ্ট করে দেয়া হয়েছে সে সময়েই তা করতে হবে । যখন অবকাশের কারণটি দুর্বল হয়ে যায়, তখন তারা এমন অবস্থায় ফিরে আসবে, যা সব সময়ের জন্যে প্রজোয্য । কোনো কোনো ব্যক্তি এ আয়াত থেকে প্রমাণ গ্রহণ করে যে, নামায বাদ পড়ে গেলে তার কাযা আদায় করার কোনো সুযোগ নেই, মানে বাদ পড়া নামায কাযা আদায় করতে হবে না। আর কাযা করলেও তা যথেষ্ট এবং বিশুদ্ধ হবে না। কারণ, নির্দিষ্ট সময় ছাড়া নামায তা শুদ্ধ হবে না। কিন্তু অধিকাংশ আলেমরা মনে করেন যে, বাদ পড়া নামাযের কাযা আদায় করা শুদ্ধ এবং সহীহ । অবশ্য তাদের মতেও তা কাযা না করে যথাসময়ে আদায় করাই উত্তম। নামায বিলম্বিত করা মাকরূহ তথা নিন্দনীয় । এ ব্যাপারে খুঁটিনাটির বিস্তারিত বিবরণের দিকে আমরা যেতে চাই না।
— পৃষ্ঠা ৩১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।