1110://1591717101-0101017595-00117 একই সাথে এ সূরা আল্লাহর একত্, এবাদাতের তাৎপর্য, সৃষ্টির সাথে তার সম্পর্ক, মানুষের আয়ুর তাৎপর্য, তাকদীরের সাথে তার সম্পর্ক, আল্লাহ তায়ালা যে সমস্ত গুনাহ ক্ষমা করবেন তার পরিধি, তাওবার গন্ডি ও তার তাৎপর্য, কাজের নিয়ম-পদ্ধতি ও তার বিনিময় ও প্রতিফল এ জাতীয় বিশ্বীসগত উপাদানের বর্ণনাও এখানেও এসেছে। উল্লেখিত উপাদানগুলোর বর্ণনা এসেছে নিম্নের আয়াতগুলোর মধ্যে । যেমন এরশাদ হচ্ছে, “জেনে রেখো, আল্লাহর কাছে তাওবা গৃহীত হওয়ার অধিকার তারাই লাভ করতে পারে, যারা ... যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি।' (আয়াত ১৭-১৮) আল্লাহ তায়ালা তোমাদের জন্যে সবকিছু পরিষ্কার বর্ণনা করে দিতে চান... দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। আয়াত ২৬-২৮) “যেগুলো সম্পর্কে তোমাদের নিষেধ করা হয়েছে... সম্মানজনক স্থানে তোমাদের প্রবেশ করাবো ।' আয়াত ৩১) ] “নিশ্চয় আল্লাহ তায়ালা কারো প্রাপ্য হক বিন্দু-বিসর্গও বিনষ্ট করেন না, আরও যদি তা.... নিজের পক্ষ থেকে বিপুল সওয়াব দান করেন ।” (আয়াত ৪১) “তুমিকি সে সব লোককে দেখোনি, যাদেরকে নির্দেশ দেয়া হয়েছিলো যে, তোমরা... সব বিষয়ে তার সম্মুখে উপস্থিত ।” (আয়াত ৭৭-৭৯) নিশ্চয় আল্লাহ তায়ালা তাকে ক্ষমা করবেন না.... সে সুদূর ভ্রান্তিতে পতিত হয়ে গেলো। (আয়াত ১১৬) “শেষ পরিণতি না তোমাদের আকাংখার..... তাদের প্রাপ্য তিল পরিমাণও নষ্ট হবে না।' (আয়াত ১২৩-১২৪) “তোমাদের আযাব দিয়ে.... সমুচিত মূল্যদানকারী সর্বজ্ঞ।” আয়াত ১৪৭) দয়ালু ।' (আয়াত ১৫০-১৫২) “হে আহলে কেতাবরা! তোমরা দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি... আল্লাহ তায়ালা ছাড়া তারা কোনো সাহায্যকারী ও সমর্থক পাবে না।' আয়াত ১৭১-১৭৩) যে নৈতিকতার ওপর মুসলিম সমাজ প্রতিষ্ঠিত হয় সেগুলো থেকে কিছু কথা এখানে বর্ণনা করবো । এগুলোর দিকে ইতিপূর্বেও ইংগিত করা হয়েছে। আসলে নৈতিক উপাদানই হচ্ছে ইসলামী চিন্তা-চেতনা এবং মুসলিম সমাজ গঠনের মূল বিষয়। এর থেকে জীবনের কোনো দিক ও তার কর্মতৎপরতাই মুক্ত নয়। আমি এখানে জীবনের মূল উপাদান থেকে অনুসৃত কিছু মৌলিক বিষয়ের দিকে সংক্ষেপে আলোচনা করবো । সাথে সূরার বিষয়বস্তুর দিকে আলোকপাত করবো । ইসলামী সমাজ মূলত এমন একটি সমাজ যা একমাত্র আল্লাহর দাসত্রে ওপরই প্রতিষ্ঠিত। সুতরাং তা হবে এমন এক সমাজ যেখানে আল্লাহর দাসরা অন্য সকল প্রকার দাসত্ব থেকে মুক্ত হবে । ইসলামী বিধান ছাড়া বিশ্বের অপর সকল বিধান ও মতাদর্শেই এই দাসত্ব কোনো না কোনোভাবে বিদ্যমান রয়েছে। ইসলামী বিধানে দাসত্ব একমাত্র আল্লাহরই জন্যে নির্দিষ্ট, তাতে কোনোপ্রকার অংশীদারিতৃ নেই। যেখানে তার এই বৈশিষ্ট্যসমূহ থেকে কোনো একটি বৈশিষ্ট্যও তার বান্দাদের দান করা হয় না। যেখানে মানুষ তার কোনো বান্দার আনুগত্য করে না। এই স্বাধীনতা থেকে মানুষের যাবতীয় মহৎ গুণাবলী এবং নীতি-নৈতিকতার যাত্রা শুরু হয়। এগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে আন্মাহর সন্তুষ্টি অর্জন করা। মহৎ গুণাবলী চূড়ান্ত পর্যায় হচ্ছে আল্লাহর চরিত্রে
— পৃষ্ঠা ৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।