11110://1591717101-0101017895-00117 জানতেন, যেমন করে জানা উচিত। তারা অনুভব করতেন যে, যুদ্ধে আল্লাহ তায়ালা তাদের সংগেই রয়েছেন। অনুরূপভাবে ঈমানের ক্ষেত্রে, ঈমানের লক্ষ্য আর উদ্দেশ্য বাস্তবায়নের মাধ্যমে তাঁরা সকলের উর্ধে স্থান পেয়েছেন, যে লক্ষ্য উদ্দেশ্যের জন্যে তীরা যুদ্ধ করেছেন আল্লাহ তায়ালা তাদের সে উদ্দেশ্যও সফল করেছেন। এ সফলতা এ কারণেই তিনি দিয়েছেন যে, তারা বিশ্বাস করতো যে, তাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে সবকিছুর উর্ধে, সবকিছুর সেরা । তেমনিভাবে জগত এবং মানব অস্তিত্বের উদ্দেশ্য সম্পর্কে তাদের চিন্তাধারা আর দৃষ্টিভংগির স্বচ্ছতার জন্যে তারা উর্ধে-স্থান করে নিতে পেরেছিলেন । নবী প্রদর্শিত জীবন বিধানের শ্রেষ্ঠত্রে বিশ্বাস থেকে তাদের সামাজিক নিজেদের জন্যে সংস্থা গড়ে উঠেছিলো । নামায হচ্ছে এসব কিছুর ভেদ-রহস্য, এসব কিছুর স্মারক । এ কারণে তীদের যুদ্ধ-বিগ্রহে নামায ছিলো একটা অন্ত্র। বরং বলতে গেলে নামাযই ছিলো তাদের একমাত্র অস্ত্র! স্ুদ্ধবালীন লামা বর্তমান আয়াতে দ্বিতীয় যে বিষয়টির প্রতি দৃষ্টি আকর্ষণ হয়েছে তা হচ্ছে দুশমনদের বিরুদ্ধে পরিপূর্ণ প্রস্তুতি। সেই সব দুশমনদের ব্যাপারে এ বিষয়ে সতর্ক থাকার জন্যে মোমেনদেরকে ওসীয়ত করা হয়েছে, যারা ক্ষণিকের তরে হলেও মোমেনদের অস্ত্রশস্ত্র আর উপায় উপকরণ থেকে বিমুখ হওয়ার এই সময়টির প্রতীক্ষায় রয়েছে। যাতে তারা মুসলমানদের ওপর একযোগে ঝাঁপিয়ে পড়তে পারে। এ ভীতিপ্রদর্শন এ আশ্বাসবাণী আর অন্তর দৃঢ় করণ দ্বারা আল্লাহ তায়ালা তাদেরকে জানিয়ে দিচ্ছেন যে, তাদেরকে এমন এক জাতির মুখোমুখি হতে হবে, যাদের ওপর আল্লাহর লাঞ্কুনা অবধারিত হয়ে আছে, এরশাদ হচ্ছে, “নিসন্দেহে আল্লাহ তায়ালা কাফেরদের জন্যে লাঞ্কনাকর শাস্তি প্রস্তুত করে রেখেছেন ।” ভয়-ভীতি ও তার অনুভূতি জাগ্তত করা আর মনকে আশ্বস্থ করে তোলা- এ দুয়ের মধ্যে এমন ভারসাম্য রক্ষা করা কেবল ইসলামী জীবন বিধানেরই একক বৈশিষ্ট্য । এ ভারসাম্য রক্ষা করা হয় চরমপন্থী চক্রান্তকারী জঘন্য দুশমনের মোকাবেলায়ও। ভয়ের নামায কিভাবে আদায় করতে হবে, সে বিষয়ে ফেকাহ শাস্ত্রে নানা মত রয়েছে। ফকীহদের সকলেই এ আয়াত থেকে দলীল গ্রহণ করে নানা মত পোষণ করেছেন। আমরা সেসব বিস্তারিত বিবরণে না গিয়ে কেবল সাধারণ বর্ণনায় মনোনিবেশ করবে । এরশাদ হচ্ছে, “যখন তুমি তাদের মধ্যে থাকবে এবং নামাযে ইমামতি করবে.... ভাবে তারা তোমাদের সংগে এক রাকাত নামায আদায় করবে ।” (ইমাম এখানে সালাম ফেরাবেন । কারণ, তার দু'রাকাত নামায আদায় সম্পন্ন হয়েছে)। এ সময় প্রথম দল আসবে এবং তারা দ্বিতীয় রাকাত পুরা করবে, যা ইমামের সংগে আদায় করতে পারেনি এবং তারা সালাম ফেরাবে। এ সময় দ্বিতীয় দল হেফাযতের দায়িত্বে নিয়োজিত থাকবে । এরপর দ্বিতীয় দল এসে দ্বিতীয় রাকাত পুরা করবে, যারা আগে আদায় করতে পারেনি এবং তারা এবার সালাম ফেরাবে । এ সময় প্রথম দল হেফাযতের দায়িতে নিযুক্ত থাকবে । এভাবে রসুল সে.)-এর ইমামতিতে উভয় দলের নামায আদায় করা হবে.। এভাবে প্রতিটি যুদ্ধক্ষেত্রে খলীফা ও আমীরুল মোমেনীনদের সংগে তারা নামায আদায় করবে । এরশাদ হচ্ছে, “আর তারা যেন নিজেদের অন্ত্র-শস্ত্র সংগে রাখে, আত্মরক্ষার হাতিয়ার সংগে রাখে । কাফেররা তো কামনা করে তোমরা যেন তোমাদের অন্ত্র-শস্ত্র সম্পর্কে অসতর্ক থাকো, যাতে তারা একযোগে তোমাদের ওপর হামলা চালাতে পারে ।' পর যুগ ধরে চলে আসছে তাদের এ কামনা । এ কারণে বিষয়টি নিতান্ত তাকীদ করে বুঝানো
— পৃষ্ঠা ৩০৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।