Tafseer Fe Jilalil Quraan 4 PDF
/ ৪২৪
📝 লেখা 📖 পিডিএফ

1110://191717101-0101017895-00117 প্রয়োজন কতোই না তীব্র! পুরো নামায- আদায় করতে গেলে মোসাফেরের জন্যে তা কঠিন হতে পারে, আশপাশ থেকে কেউ আক্রমণ করলে তা থেকে আত্মরক্ষা করা তার জন্যে দুষ্কর হয়ে দীড়াতে পারে, অথবা তার ওপর দুশমনের দৃষ্টি পড়লে সে তাকে চিনে ফেলতে পারে কিংবা রুকু'-সেজদারত অবস্থায় দুশমন তাকে ধরেও ফেলতে পারে এ কারণে ফেতনাশংকা থাকলে এখানে আমরা “কসর'-এর যে অর্থ গ্রহণ করেছি, ঠিক একই অর্থ গ্রহণ করেছেন ইমাম জাসসাস।(১) আর সে অর্থ হচ্ছে এই যে, এই “কসর' অর্থ নামাযের রাকাত হাস করা নয় যে; চার রাকাতের নামাযে দু'রাকাত আদায় করবে । এ অবকাশ রয়েছে মোসাফেরের জন্যে সাধারণভাবে । মোসাফেরের জন্যে ফেতনার আশংকার কোনো শর্ত নেই। বরং মোসাফেরের ক্ষেত্রে নামাযের ব্যাপারে এটাই হচ্ছে পছন্দনীয় । রসূলে খোদা সমস্ত সফরে এ রকম কসরই করতেন। বিশুদ্ধ উক্তি মতে, মোসাফেরের জন্যে সফরে পুরো নামায আদায় করা জায়েয হবে না। সমস্ত মোসাফেরের জন্যে যে 'কসর*-এর অনুমতি দেয়া হয়েছে, এটা তার চেয়ে ভিন্ন এক নতুন অবকাশ। এ অবকাশটি ফেতনার আশংকাজনক অবস্থার জন্যে । এ “কসর' হচ্ছে একেবারে নামাযের বৈশিষ্ট্যসমূহের মাঝে । যেমন রুকু-সেজদা এবং তাশাহহুদের জন্যে বসা আর কোনো রকম নড়াচড়া ছাড়াই দীড়িয়ে নামায আদায় করা এবং এ সময় মুসল্পী দীড়িয়ে বা সওয়ারীর ওপর আরোহণ করে বা চলমান অবস্থায় নামায আদায় করবে এবং ইশারা-ইংগিতে রুকু-সেজদা আদায় করবে। এমনিভাবে ফেতনার আশংকার অবস্থায়ও মোসাফের তথা মোজাহেদ এবং মোহাজের আল্লাহর সংগে তার সম্পর্ক ত্যাগ করবে না । যুদ্ধের প্রথম অস্ত্রও ত্যাগ করবে না, বরং শক্রর কাফেরদের ফেতনার ভয়ে ভীত সফরকারীদের নামায প্রসংগে যুদ্ধক্ষেত্রে ভয়ের নামাযের বিধানের উল্লেখ করা হয়েছে। অনেকগুলো মনস্তাত্বিক সূক্ষ্ম দিক এ ফেকহী বিধানের অন্তর্ভূক্ত রয়েছে। ৃ যে ব্যক্তি কোরআন মজীদের রহস্য সম্পর্কে চিন্তা ভাবনা করে, কোরআন মাজীদের প্রতিবিদ্বিত আল্লাহ্‌র জীবনধারার রহস্য আর তরবিয়ত সম্পর্কে চিন্তা ভাবনা করে, সে-ই এই বিস্ময়কর পরিবর্তন সম্পর্কে অবহিত হতে পারে, যে পরিবর্তন একেবারে হৃদয়ের দরজায় গিয়ে আঘাত করে। যুদ্ধক্ষেত্রের এ পরিবর্তন তার একটা অংশ মাত্র। কোরআনী বর্ণনাধারায় কেবল ভয়ের নামাযের হুকুম বর্ণনা করার জন্যে এখানে আয়াতের সন্নিবেশ ঘটানো হয়নি, বরং এখানে এ মন-মানসকে গড়ে তোলা সবই বর্তমান আয়াতে অন্তর্ভুক্ত রয়েছে। সর্বপ্রথম যে বিষয়টির প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, তা হচ্ছে যুদ্ধক্ষেত্রে নামাযের বিষয়; কিন্তু ঈমানের দিকটির কথা চিন্তা করলে এটাকে নিতান্তই স্বাভাবিক মনে হবে । কারণ নামায হচ্ছে যুদ্ধের অন্যতম অস্ত্র; বরং নামাযই হচ্ছে যুদ্ধের একমাত্র অস্ত্র । সুতরাং এ অস্ত্রকে কাজে লাগাবার ব্যবস্থা করাও অপরিহার্য। অবশ্য যুদ্ধক্ষেত্রে এ অন্ত্রকে এমনভাবে কাজে লাগাতে হবে, যাতে যুদ্ধের প্রকৃতি আর পরিবেশের সংগে তা খাপ খেতে পারে। যে সব মহামানব কোরআনের মাধ্যমে আল্লাহর দেয়া জীবন বিধান অনুযায়ী তাদের মন-মানস গঠন করেছেন, তীরা এ অস্ত্র দ্বারাই দুশমনদের মোকাবেলা করেছেন এ অস্ত্রকে তারা অন্য সব অস্ত্রের উর্ধে স্থান দিতেন। এটা নিশ্চিত সত্য যে, এক আল্লাহর প্রতি ঈমানের বলে বলীয়ান হয়েই তারা নিজেরাও সকলের উর্ধে স্থান পেয়েছেন। তীরা ঠিক তেমনি করেই আল্লাহকে (১) আহকামুল কোরআন, দ্বিতীয় খন্ড, আল-বাদিয়্যা প্রেস সংক্করণ, পৃষ্ঠা-৩০৭-৩০৮।

— পৃষ্ঠা ৩০৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।