Tafseer Fe Jilalil Quraan 4 PDF
/ ৪২৪
📝 লেখা 📖 পিডিএফ

11110://1591717101-/0101017595-00117 এ ধরনের অবস্থায় সেসব ব্যক্তিরা হতাশ হওয়ার চিকিৎসা আর প্রতিকারের কোনো পন্থা পেতে চায়। এমতাবস্থায় প্রতিকার আর প্রতিবিধানের উপায় হচ্ছে কোরআন মাজীদে বর্ণিত আল্লাহর বিধান অনুযায়ী সেসব মনকে চাংগা করা, উদ্দীপ্ত করে তোলা, তাতে জোশ আর জযবা সৃষ্টি করে পরিণতি সম্পর্কে সতর্ক করে তোলা এবং একই সংগে মনে শান্তি ও স্থিতি স্থাপন করা । - সর্বশেষে আমাদের কাছে এ বক্তব্যগুলো যে সারবস্তু উপস্থাপন করে তা হচ্ছে এই যে, কোরআন মাজীদ কিভাবে জীবনের বাস্ততার মুখোমুখী হয়, কিভাবে সে ইসলামী সমীজকে পরিচালিত করে এবং কিভাবে তাকে সকল ক্ষেত্রে যুদ্ধের জন্যে, সংগ্ামের জন্যে উদ্বুদ্ধ অনুপ্রাণিত করে-আর এসব ক্ষেত্রের মধ্যে প্রথম ক্ষেত্রটিই হচ্ছে মানুষের মন। মানুষের স্বভাবজাত প্রকৃতিও এর অন্তর্ভুক্ত । জাহেলী ধ্যান-ধারণা থেকে কিভাবে কোরআন মানব মনকে রক্ষা করে, কিভাবে আমাদের কোরআন মাজীদ অধ্যায়ন করা উচিত সর্বোপরি আল্লাহর দিকে আহ্বান জানাতে গিয়ে জীবনের বাস্তবতার মুখোমুখি হয়ে আমরা কোরআন মজীদের সংগে কেমন আচরণ করবো। কোরআনের শিক্ষা কিভাবে কাজে লাগাবো তাও কোরআন আমাদের শিক্ষা দিয়েছে। “সালাতে খওহ * ? * অতপর আলোচনা এসেছে সালাতের ক্ষেত্রে মোজাহেদ ও মোহাজেরদেরকে দেয়া আল্লাহ্‌র বিশেষ ছাড় প্রসংগে । মোহাজের, জেহাদ বা ব্যবসার উদ্দেশ্যে যারা বাড়ি ঘর ছেড়ে বের হয়, তাদের জন্যে আল্লাহ তায়ালা এ অবকাশকে করেছেন মোবাহ তথা অনুমোদিত । অবকাশের এ সুযোগ সে সময়ের জন্যে, যখন তাদের আশংকা হয় যে, কাফেররা তাদেরকে বন্দী করবে এবং দ্বীনের ব্যাপারে সমস্যায় ফেলে দেবে। এ যেন নামাযে “কসর' করার অনুমতির মতো; তবে মোসাফেরের জন্যে নামায কসর করার যে অনুমতি রয়েছে, এটা ঠিক সে রকম অনুমতি নয় । মোসাফেরের জন্যে এ অনুমতি হচ্ছে অবাধ এবং মুক্ত। কাফেরদের ফেতনার আশংকা থাকুক আর না থাকুক, মোসাফের সফরেও নামায কসর করবে । মোহাজের আর মোজাহেদের জন্যে এটা হচ্ছে এক বিশেষ ধরনের কসর । এরশাদ হচ্ছে, “আর তোমরা যখন পৃথিবীতে সফর করবে, তখন নামাযে কসর করলে তোমাদের কোনো গুনাহ হবে না, যদি তোমরা আশংকা করো যে, কাফেররা তোমাদেরকে উতক্ত করবে, আর কাফেররা হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশমন |? পৃথিবীতে পরিভ্রমণকারীকে সব সময় আল্লাহর সংগে সম্পর্ক বজায় রাখতে হয়। তার জন্যে এর প্রয়োজন সবচেয়ে বেশী । সে যে অবস্থায় থাকে, সে অবস্থায় আল্লাহর সাহায্য তার জন্যে সবচেয়ে বেশী প্রয়োজন। যে ক্ষেত্রে তার জন্যে প্রস্তুতি আর অস্ত্রশস্ত্র অগ্রগণ্য, সে ক্ষেত্রে আল্লাহর সঙ্গে তার সম্পর্ক এ অভাব পূরণ করবে। পথে এ সবের প্রয়োজন হলে আল্লাহ তায়ালা তা পূরণ করবেন। আল্লাহর সংগে সম্পর্ক ঘনিষ্ঠ করার সবচেয়ে বড় উপায় হচ্ছে সালাত বা নামায । আর এ নামাযের মাধ্যমেই মুসলমানদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে, বিপদাপদে সাহায্য কামনা করতে হবে। কোনো ভয়-ভীতি বা কষ্ট-ক্লেশ দেখা দিলে তাদের প্রতি বলা হয়েছে, “তোমরা সাহায্য কামনা করো নামায আর সবরের মাধ্যমে ।' এ কারণে এখানে উপযুক্ত ক্ষেত্রে তার উন্মেখ করা হয়েছে। উল্লেখ করা হয়েছে এমন এক সময়ে, যখন আন্মাহর সংগে সম্পর্কের তাদের খুব প্রয়োজন এবং সে যখন অস্থির, ব্যাকুল। ভীতবিহবল ভ্রমণারীর জন্যে আল্লাহর স্মরণ দ্বারা অন্তরকে শান্তি-স্বস্তিতে ভরে তোলা কতোই না প্রয়োজনীয়, আর স্বদেশ ত্যাগ করে যাওয়া মোহাজেরের জন্যে আল্লাহ তায়ালা নিরাপদ আশ্রয়ের

— পৃষ্ঠা ৩০৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।