11110://1591717101-0101017895-00117 করে । তাই তো তাকে আল্লাহর কাছে সাওয়াব লাভের গ্যারান্টি দেয়া হয়। আল্লাহ তায়ালা এবং রসূলের উদ্দেশ্যে হিজরত করার নিমিত্ত ঘর থেকে বের হওয়ার মুহুর্ত থেকে এটা অবধারিত হয়ে যায়। এরশাদ হচ্ছে, “আর যে কেউ নিজ ঘর থেকে আল্লাহ তায়ালা এবং রসূলের উদ্দেশ্যে হিজরতের লক্ষ্যে বের হবে অতপর সে এ পথেই মৃত্যু বরণ করবে, আল্লাহর কাছে তার সাওয়াব অবধারিত হয়ে যাবে ।' সে সম্পূর্ণ সাওয়াব পাবে, হিজরতের সাওয়াব, সফরের সাওয়াব, দারুল ইসলামে পৌছার সাওয়াব এবং দারুল ইসলামে জীবন যাপনের সাওয়াব । আল্লাহর এই গ্যারান্টির পর আর কী গ্যারান্টির প্রয়োজন হতে পারে? এই সাওয়াবের গ্যারান্টির সংগে সংগে গুনাহ মাফ এবং হিসাব-কেতাব রহমতের প্রতিও ইংগিত করা হয়েছে। আর এটা তো হচ্ছে সাওয়াবের চেয়েও বড় । এরশাদ হচ্ছে, “আর আল্লাহ তায়ালা মহা ক্ষমাশীল, অতি দয়ালু" সন্দেহ নেই যে, এটা হচ্ছে বিশাল লাভজনক গুণ । আল্লাহ তায়ালা ও রসূল (ে.)-এর প্রতি হিজরতের উদ্দেশ্যে ঘর থেকে বের হওয়া মোহাঁজের তার পুরাপুরি মূল্য পেয়ে যাবে, আর মৃত্যু তো মৃত্যুই । মৃত্যুর ওয়াদার কোনো খেলাফ হবে না, বিলম্বিতও হবে না। ঘরে অবস্থান বা হিজরতের সাথে মত্যুর কোনো সম্পর্কই নেই। হিজরত না করে কেউ যদি ঘরে বসে থাকে, তাহলেও প্রতিশ্রুত সময় মতোই তার মৃত্যু আসবে । তখন সে লাভজনক গুণ থেকে বঞ্চিত হবে। তখন তার ভাগ্যে সাওয়াব জুটবে না, জুটবে না মাগফেরাত আর রহমতের কিছুই বরং ফেরেশতা তখন তার প্রাণ হরণ করবে এমন এক অবস্থায়, যখন সে থাকবে নিজের প্রতি অত্যাচারী । এ দু'টি অবস্থা আর গুণের মধ্যে কতো ব্যবধান, কতো ব্যবধান এ দু'প্রত্যাবর্তনস্থলের মধ্যে! এ আয়াতগুলো থেকে যে শিক্ষা আমাদের সামনে উদ্ভাসিত হয়, পরবর্তা আলোচনা শুরু করার পূর্বে আমরা সংক্ষেপে তার সারনির্যাস পেশ করতে চাই। আল্লাহর রাস্তায় জেহাদ ত্যাগ করে এবং মুসলিম মোজাহেদ বাহিনীর সারিতে অন্তর্ভুক্ত না হয়ে ঘরে বসে থাকা ইসলামের কাছে নিন্দনীয়, কোনো ক্রমেই এটা পছন্দনীয় কাজ নয়। অবশ্য সংগত ওযরের কারণে আল্লাহ তায়ালা যাদের ওযর কবুল করেছেন এবং হিজরত করতে যারা অক্ষম, যারা হিজরত করার কোনো উপায় বের করতে পারে না এবং পথও যাদের জানা নেই, তারা ব্যতিক্রম । আল্লাহ তায়ালা তাদেরকে ক্ষমা করবেন। ইসলামী আকীদা বিশ্বাস, ইসলামী জীবনধারা আর এ জীবনধারার বাস্তব দাবীতে “জেহাদ ফী সাবীলিল্লাহর' স্থান ও গুরুত্ব অনেক গভীরে নিহিত। ইসলামী শরীয়ত জেহাদকে ইসলামের অন্যতম রোকন বলে গন্য করে। তার কাছে এজন্যে শক্তিশালী যুক্তি রয়েছে এবং বাস্তবে এর মূল্য যে কতো বেশী তা সহজেই বুঝা যায়। অবশ্য পাঁচটি বিষয়ের ওপর ইসলামের ভিত্তি প্রতিষ্ঠিত-এ জীবন যাপনে জেহাদের গুরুত্ব ও মৌলিকতা এবং সকল দেশে সকল সময়ে এর প্রয়োজনীয়তা অনস্বীকার্য । সময়ের দাবীর কথা বাদ দিলেও জেহাদ একটা স্বাভাবিক প্রয়োজন। এসব কথা আমাদের মনে জেহাদের মৌলিকতা আর অভিনবত্ের তীৰ অনুভূতি আনে। অনুরূপভাবে এ আয়াত আমাদের সামনে এই বাস্তব সত্যটাকেও উপস্থাপন করে যে, মানুষের মন তো মনই; কষ্ট-ক্লেশের সামনে তা দমে যায়, অথবা বিপদাপদের সামনে ভয় পায় এবং শক্ত প্রতিরোধের সামনে হতোদ্যম হয়ে পড়ে । উত্তম যুগে এবং উত্তম সমাজ পরিবেশেও এমনটি হয়।
— পৃষ্ঠা ৩০৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।