Tafseer Fe Jilalil Quraan 4 PDF
/ ৪২৪
📝 লেখা 📖 পিডিএফ

11110://1591717101-0101017895-00117 যারা নিজেরা নিজেদের ওপর যুলুম করে, তাদের প্রাণ হরণকালে ফেরেশতারা জিজ্ঞেস করেন, তোমরা কেমন অবস্থায় ছিলে? তারা বলে, এ ভূখন্ডে আমরা ছিলাম, দুর্বল অসহায় । ফেরেশতারা বলেন, আল্লাহর দুনিয়া কি প্রশস্ত ছিলো না যে, তোমরা হিজরত করে সেখানে চলে যেতে? অতএব এদের নিবাস হচ্ছে জাহান্নাম এবং তা হচ্ছে নিতান্ত নিকৃষ্ট স্থান । তবে পুরুষ, নারী আর শিশুদের মধ্যে যারা 'মোস্তাদআফীন'-দুর্বল অসহায় যারা কোনো উপায় করতে পারে না এবং পথও যাদের জানা নেই তাদের কথা আলাদা । অতএব আশা করা যায়, আল্লাহ তায়ালা তাদেরকে ক্ষমা করবেন। আর আল্লাহ তায়ালা তো হচ্ছেন গাফুরুর রাহীম-অতিশয় ক্ষমাশীল, মহা দয়ালু। রসূল (স.)-এর হিজরত এবং ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার পর জাযিয়াতুল আরব তথা মক্কায় যে বাস্তব অবস্থা বিরাজ করছিলো, আলোচ্য আয়াতে তার চিত্র অংকন করা হয়েছে। সেখানে এমন কিছু মুসলমান ছিলো, যারা হিজরত করেনি, ধন সম্পদ আর স্বার্থ সুবিধাই তাদেরকে হিজরত থেকে বিরত রাখে । এমতাবস্থায় কোনো সম্পদ সংগে নিয়ে হিজরত করতে মোশরেকরা তাদেরকে দেয়নি। অথবা হিজরতের কষ্ট ক্লেশের ভয় তাদেরকে হিজরত থেকে বিরত রেখেছিলো, আটকে রেখেছিলো! কেননা হিজরত করতে চাইলে ধন-সম্পদ টাকা পয়সা নিয়ে যেতে কাফেররা বাধা দিতো এবং পথ রোধ করে দীড়াতো। আর মুসলমানদের মধ্যে এমন একটা দলও ছিলো, যারা সত্যিকার অর্থেই অক্ষম অসহায় এবং দুর্বল ছিলো যাদেরকে হিজরত করতে দেয়নি। এরা ছিলো বৃদ্ধ, নারী ও শিশু পলায়নের কোনো উপায় বের করার সাধ্য তাদের ছিলো না, আর হিজরতের কোনো পথও তারা খুঁজে পাচ্ছিলো না। হিজরতকালে আল্লাহর রসূল এবং তার সফরসংগীর সাথী হতে অক্ষম হওয়ার পর মক্কায় যেসব মুসলমানরা অবশিষ্ট ছিলো, মোশরেকরা তাদের ওপর চরম নির্যাতন চালায় । এমনকি তারা রসূলে খোদা এবং তার সফরসংগীকেও হিজরত থেকে নিবৃত্ত করার চেষ্টা চালায়। মদীনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা, বদর নামক স্থানে কোরায়শদের বাণিজ্য বহরে ইসলামী রাষ্ট্রের বাধা দান এবং মুসলমানদের চরম বিজয় লাভের পরও মোশরেকদের নির্যাতন অব্যাহত থাকে, মক্কার মুসলিম জনগোষ্ঠীর ওপর তারা নানা ধরনের নির্যাতন চালায়, তাদেরকে নানাভাবে উত্ত্যক্ত করে। চরম রোষ আর আক্রোশে তারা মুসলমানদের ওপর যুলুম নির্যাতন করতে চায়। মুসলমানদের মধ্যে কেউ কেউ দ্বীনের ক্ষেত্রে কার্যতই ফেতনা আর পরীক্ষার সম্মুখীন হয়। তাদের মধ্যে কেউ কেউ নিরুপায় হয়ে কৌশলে কুফুরী প্রকাশ করতেও বাধ্য হয়। আর এ কৌশল অবলম্বন কুত্না তখন তাদের জন্যে ছিলো জায়েয, বৈধ শরীয়ত সম্মত। কারণ, যতো চেষ্টাই তারা করুক না কেন, তখন এমন রাষ্ট্র ছিলো না, ছিলো না এমন কোনো অঞ্চল যেখানে তারা হিজরত করতে পারে-পারে সেখানে গিয়ে আশ্রয় গ্রহণ করতে । অবশ্য ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা আর দারুল ইসলাম অস্তিত্ব লাভ করার পর নির্যাতনের কাছে নতি স্বীকার করা, কৌশলের আশ্রয় গ্রহণ করা এবং হিজরত আর ইসলাম প্রকাশ করার পর্যাপ্ত সুযোগ সুবিধার পর এবং বিশেষ করে দারুল ইসলামে জীবন যাপন করে, এমন করার কোনো অনুমতি নেই তখন এমনটি করলে এটা গ্রহণযোগ্যও হবে না। হাখখন হিজন্রত লা কললে জাহান্নাম আঅবখাত্রিত হক এ ধরনের পরিস্থিতিতে বর্তমান আয়াতগুলো নাযিল হয়। হিজরত না করে যারা ধন সম্পদ আর স্বার্থ সুবিধা হেফাযত করার উদ্দেশ্যে বসেছিলো, অথবা হিজরতের কষ্ট-ক্লেশ আর পথের ঝি ঝামেলার ভয়ে ঘর থেকে বের করা হয়নি এবং এ অবস্থায়ই তাদের মৃত্যুর দিন ক্ষণ ঘনিয়ে

— পৃষ্ঠা ৩০২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।