1110://191717101-0101017895-00117 আল্লাহ তায়ালা জানতেন যে, ইসলাম এমন একটা জিনিস, যা শীসক ও রাজা বাদশাহ আমীর ওমারাদের পছন্দনীয় নয়। এসব লেবাসে যারা ক্ষমতাসীন তারা এর দাওয়াতকে প্রতিহত বা উর হরির আগামী কাল এবং সর্বকালেই এ কথা সত্য ৷ আল্লাহ তায়ালা এ কথাও জানতেন যে, ভি এডি লা তার পক্ষে ইনসাফ করা অসম্ভব । সে ন্যায়, সত্য ও কল্যাণকে কখনো ফলে ফুলে সুশোভিত ও বিকশিত হতে দিতে পারে না। সত্য ও কল্যাণকে শান্তির পরিবেশে বাস করতে দিলে তা বাড়ে। সত্য ও ন্যায়ের বৃদ্ধি ও বিকাশ তো দূরের কথা, তার অস্তিত্বই বাতিল ও অপশক্তির জন্যে হুমকি স্বরূপ। এ কারণেই অপশক্তি বিনা উষ্কানিতেই আগ্রাসী আক্রমন চালানোর প্রবণতা রাখে । সত্যকে গায়ের জোরে কণ্ঠরোধ করা ও হত্যা করা ছাড়া সে আত্মরক্ষার আর কোনো পথ খুঁজে পায় না। সুতরাং বুঝা গেলো যে, এটা কোনো সাময়িক বিষয় নয়, চিরস্থায়ী ও স্বভাবগত ব্যাপার । এ কারণেই জেহাদ ছাড়া উপায় নেই। সর্বাবস্থায়ই তা আবশ্যক । প্রথমে বিবেকের মধ্যে তার প্রেরণা জাগাতে হবে। অতপর বাস্তব জগতে তার স্কুরণ ঘটাতে হবে। সশস্ত্র অপশক্তির মোকাবেলায় ন্যায় ও সত্যকে সশস্ত্র হতেই হবে । সংখ্যাশক্তির বলে বলীয়ান বাতিল শক্তিকে সাজ সরঞ্জামে সজ্জিত সশস্ত্র “সত্য' দিয়ে রুখতে হবে। নচেত ইসলামের পরিণতি দাঁড়াবে আত্মহত্যা অথবা এমন অবমাননাকর অস্তিত্ব. যা মোমেনদের জন্যে শোভনীয় নয়। আল্লাহ তায়ালা মোমেনদের কাছ থেকে জান ও মালের কোরবানী চেয়েছেন, সেই কোরবানীর জন্যে তাদের প্রস্তুত থাকতে হবে । তিনি মোমেনদের কাছ থেকে তাদের জান ও মাল খরিদ করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে । এরপর তাদের পরিণতি হয় বিজয়, নচেত শাহাদাত । আল্লাহ তায়ালা এই দুটো উত্তম বিকল্পই তাদের জন্যে নির্ধারিত করে রেখেছেন । মানুষ মাত্রই তার আযুক্কাল শেষ হলে মারা যাবে । কেবলমাত্র শহীদরাই উৎকৃষ্টতম শাহাদাতের মৃত্যু বরণ করবে । সুতরাং এটা ইসলামের চিরস্থায়ী ব্যবস্থা । এটা তার সেই চিরস্থায়ী ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ । । পরিবর্তনশীল পরিস্থিতির সাথে এর কোনো সম্পর্ক নেই। মুসলমানদের চেতনায় এ সত্য দেদীপ্যমান থাকা চাই। কোনো অবস্থায়ই তাদের জেহাদ থেকে গাফেল হয়ে গেলে । তবে আন্মাহ তায়ালা সর্বদা একে “জেহাদ ফী সাবিলিল্লাহ' বলেছেন। অর্থাৎ জেহাদ হতে হবে আল্লাহর পথে এবং আল্লাহরই পতাকার তলে । এই জেহাদেই মৃতরা 'শহীদ' নামে আখ্যায়িত হয়। এই শহীদরাই মহান আল্লাহর ঘনিষ্ঠতম ফেরেশতাদের দ্বারা সসম্মানে সন্বর্ধিত হয়ে থাকে । কোল্আনে হিজন্রতেন্ন প্রসৎণ অতপর আলোচনা করা হয় ঘরকুনে একটা দল সম্পর্কে । এরা হিজরত না করে দারুল কুফুরেই অবস্থান করে এবং সেখানেই বসে. থাকে । ধন সম্পদ আর সুযোগ সুবিধার মোহ | তাদেরকে আটকে রুখে, অথবা তাদেরকে নিজেদের দুর্বলতা হিজরতের কষ্টক্লেশ আর পথ-ঘাটের অসুবিধার মুখোমুখি থেকে বিরত রাখে । অথচ যদি তারা ইচ্ছা করতো এবং কোরবানী আর ত্যাগ স্বীকার করতে উদ্যত হতো, তাহলে হিজরত করতে তারা সক্ষম হতো । এ হায়াত একদিন এমনিই ফুরিয়ে যাবে আর তাদের প্রাণ ছিনিয়ে নিতে ফেরেশতারা আগমন করে । ফেরেশতারা তাদের সম্পর্কে আলোচনা করেন এবং তাদের চিত্র অংকন করেন। সৈ চিত্র এক বীভৎস বিকৃত চিত্র! তাদের অবস্থানের যে চিত্র অংকন করা হয়, তা এ রকম,
— পৃষ্ঠা ৩০১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।