1110://191717101-0101017595-00117 ষড়যন্ত্রমূলক অভ্যাসের দরুণ দীর্ঘ ইতিহাসে তারা কখনো হেদায়াত তথা সৎ পথের সামনে যে আত্মসমর্পণ করেনি সে কথা বর্ণনা করেছে। মোহাম্মদ (স.)-এর নবুওত ও রেসালাতের মাঝে সন্দেহ সৃষ্টি করা ছিলো ইহুদীদের | অভিযানের প্রথম লক্ষ্য, আর তা সম্ভবপর হয়েছে মুসলমানদেরকে তাদের নিরাপত্তা, নেতৃত্ব তথা শক্তিশালী আকীদা থেকে দূরে সরানোর মাধ্যমে । মুসলিম দলের অভ্যন্তরে দ্িধা-দবনদ সৃষ্টি করার অপচেষ্টা এবং দুশমনদের শীসাঢালা প্রাচীরের বন্ধনে আবদ্ধ হওয়াই ইহুদীসহ মুসলিম দলের শত্রুদের অস্থির করে রাখে, অতপর তাদের চিন্তা চেতনা ও চেষ্টা সাধনা নিয়োজিত হয় প্রথম তাদের বন্ধন ছিন্ন করার কাজে, এভাবে মুসলমানদের নেতৃতৃ নতুন করে মনের ইচ্ছা বাসনা এবং জাহেলিয়াতের কাছে আত্মসমর্পণ করে বসে । অধিকন্তু আমরা এই সূরায় নবী করীম (স.)-এর রেসালাতের তাৎপর্যের বর্ণনাও দেখতে পাই। এ রেসালাত তখনকার আরববাসী বিশেষ করে বনী ইসরাঈলের কাছে অপরিচিত, নতুন ও আশ্চর্যজনক কিছু ছিলো না, বরং তা ছিলো দলীল প্রমাণের দ্বারা প্রমাণিত । আল্লাহ তায়ালা মোহাম্মদ (স.)-এর কাছে ওহী পাঠিয়েছেন এভাবে 'আগের রসূলদের কাছেও তিনি ওহী পাঠিয়েছেন। আল্লাহ তায়ালা বনী ইসরাঈলের নবীদেরকে যেমনিভাবে নবুওত এবং রাজ্য শাসন করার ক্ষমতা দান করেছিলেন তেমনিভাবে তা নবী মোহাম্মদ (স.)-কেও দান করেছেন। সুতরাং তার রেসালাত, ক্ষমতা এবং শাসন করার ব্যাপারে অভিনবত্থ কিছু নেই। রেসালাতের ব্যাপারে এসব কিছু অতি পরিচিত ব্যাপার । এক্ষেত্রে বনী ইসরাঈলের সকল কথাই মিথ্যা ও তাদের যাবতীয় সন্দেহ ভ্রান্ত ও অমূলক । হযরত মূসা (আ.)-এর সাথেও তাদের এই একই আচরণ পরিলক্ষিত হয়েছিলো । সুতরাং এ সমস্ত বিষয়ের প্রতি কোনো মুসলমানের গুরুত্বারোপ করা ঠিক নয়। কোরআনের অসংখ্য আয়াত উল্লেখিত তাৎপর্য বর্ণনা করেছে। এখানে আমি সংক্ষিপ্তাকারে কিছু আয়াতের অবতারণা করছি। স্ব স্ব স্থানে তার বিস্তারিত আলোচনা করবো । যেমন এরশাদ হচ্ছে, “হে মোহাম্মদ, আমি তোমার প্রতি ওহী পাঠিয়েছি .... আর সাক্ষী হিসেবে আল্লাহ তায়ালাই যথেষ্ট ।' (আয়াত ১৬৩-১৬৮) “তোমার কাছে আহলে কেতাবরা আবেদন জানায় যে, তুমি তাদের ওপর আসমান থেকে লিখিত .... বরং তারা এরূপ ধাঁধায় পতিত হয়েছিলো । (আয়াত ১৫৩-১৫৭) নাকি যা কিছু আল্লাহ তায়ালা তাদেরকে স্বীয় অনুগ্রহে দান করেছেন সে বিষয়ের জন্যে তারা মানুষকে হিংসা করে.... অতপর তাদের কেউ তাকে মান্য করেছে আবার কেউ তার কাছ থেকে দূরে সরে রয়েছে।' (আয়াত ৫৪-৫৫) এই সূরায় মুসলিম সমাজের গঠন এবং তাকে জাহেলিয়াতের আবর্জনা থেকে মুক্ত করা, দ্বীনের অর্থ, ঈমানের সংজ্ঞা এবং ইসলামের কতিপয় শর্তের বর্ণনা করা হয়েছে। কিছু নিয়ম নীতিও নির্দেশিকার বিষয়ও এখানে প্রকাশ পায়, যা ইতিপূর্বে আমি বর্ণনা করেছি। বিশুদ্ধতা সংক্রান্ত তাদের যাবতীয় সন্দেহ সংশয় ও ভ্রান্ত ধারণা এই সুরা নিরসন করেছে, ইসলামী চিন্তা চেতনার কিছু মৌলিক উপাদানও বর্ণনা করেছে। তার থেকে অন্ধকারাচ্ছন্ন পরিবেশকে সরিয়ে দিয়ে তাকে পরিষ্কার করা হয়েছে এবং ঈসা (আ.) ও তার নেক মাতা সংক্রান্ত ইহুদীদের বক্তব্য নিরসনের পর এই সূরা আহলে কেতাব খৃষ্টানদের আকীদার বাড়াবাড়ির কথা বর্ণনা করেছে।
— পৃষ্ঠা ৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।