11110://1591717101-0101017595-00117 এই দৃশ্য তুলে ধরার মাধ্যমে দুই পক্ষের পথ আলাদা হয়ে গেছে। এতে সকল কষ্টই ক্ষুদ্র মনে হয়। কেননা, অন্যরাও তো কষ্ট ভোগ করে। কিন্তু মোমেনদের মতো পুরস্কার পাবার আশা তাদের নেই। মুসলিম সমাজ স্বীয় পুনর্গঠন প্রক্রিয়ায় আপন সদস্যদের মানবিক দুর্বলতা, অতীত জাহেলিয়াত এবং স্বভাবগত সমস্যাবলীর কারণে যে সব জটিলতার সম্মুখীন হচ্ছিলো, আলোচ্য আয়াতগুলোতে সেই সব জটিলতার নিরসন করা হয়েছে। এই সকল জটিলতার মধ্য দিয়েও মুসলিম সমাজকে প্রাণান্তকর দুঃখকষ্ট সহ্য করে কঠিন দায়িত্ব পালন করে যেতে হচ্ছিলো এবং এই £খ-কষ্ট ভোগের সাথে সাথে তাদের মধ্যে প্রবল উচ্চাভিলাস ও আগহের সৃষ্টি হচ্ছিলো । এগুলোকে ইসলামের প্রাজ্ঞ বিধান মানবীয় স্বভাবের চাহিদা অনুযায়ী সৃষ্টি করে দিচ্ছিলো, যাতে মুসলমানরা ইসলাম প্রতিষ্ঠার এই বিরাট দায়িত্ সুষ্ঠুভাবে আঞ্জাম দিতে পারে । আলোচ্য আয়াতগুলোতে এই সব বিষয়েই প্রয়োজনীয় দিক নির্দেশনা দেয়া হয়েছে । এ দুটি আয়াত মুসলিম সমাজ ও তার আশপাশের একটি বিশেষ পরিস্থিতিতে কেন্দ্র করে নাধিল হয়েছে। মুসলিম সমাজের কিছু ব্যক্তি জান ও মাল দিয়ে জেহাদ করার দায়িত্ পালন করতে গিয়ে যে শৈথিল্য ও উদাসীনতা প্রদর্শন করেছিলো, তাদের ব্যাপারে এ আয়াত কয়টিতে আলোচনা করা হয়েছে। সহায়-সম্পদ রক্ষার নিমিত্তে যারা হিজরত করা থেকে বিরত ছিলো তারাও এদের অন্তর্ভুক্ত । কেননা, মোশরেকরা কোনো মুসলমানকে নিজের সহায়-সম্পদের বিন্দুবিসর্গও নিয়ে হিজরত করতে দিতো না। যারা হিজরতের কষ্ট ও ঝুঁকি বরদাশত করতে প্রস্তুত নয় বলে হিজরত করতে চাইতো না, তারাও এই দলের অন্তর্ভুক্ত। মোশরেকরা মুসলমানদেরকে হিজরত করতে বাধা দিতো । অনেক সময় হিজরত করতে ইচ্ছুক মুসলমানদেরকে তারা আটক করতো ও নির্যাতন করতো অথবা হিজরত করার ইচ্ছা জানতে পারলে নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিতো । মোটকথা, এ আয়াত দুটিতে হিজরতে অনিচ্ছুক লোকদেরকেই লক্ষ্য করে বক্তব্য রাখা হয়েছে বলে আমার ধারণা । তবে মদীনায় বসবাসকারী জান ও মাল দিয়ে জেহাদে অনিচ্ছুক লোকদেরকে লক্ষ্য করেও এ আয়াত দুটি নাষিল হয়ে থাকতে পারে । তবে ইতিপূর্বে আলোচিত সেই সব মোনাফেক এর অন্তর্ভুক্ত নয়, যারা জেহাদে যেতে নিজেরাও গড়িমসি করতো এবং অন্যদেরকেও নিরুৎসাহিত করতো । আবার এমনও অসম্ভব নয় যে, এ দুটি আয়াতের আলোচ্য বিষয় মন্ধার হিজরতবিমুখ ও মদীনার জেহাদ বিমুখ-এই উভয় গোষ্ঠীই। আল্লাহর কাছে োজাতেদেন মর্খাদা এ দুটি আয়াত উন্লেখিত বিশেষ পরিস্থিতি প্রসংগে নাযিল হলেও কোরআনের গৃহীত বাচনভংগি একটি সাধারণ মূলনীতিকে তুলে ধরেছে, যা স্থান ও কাল নির্বিশেষে সকল মুসলমানের ক্ষেত্রেই প্রযোজ্য । সে মূলনীতি এই যে, যারা কোনো সমস্যা ছাড়াজান ও মাল দিয়ে জেহাদে অংশগ্রহণ করে না, তারা জান ও মাল দিয়ে জেহাদকারীদের সমকক্ষ হতে পারে না। এটি একটি সাধারণ মূলনীতি । কথাটাকে এখানে আরো স্পষ্ট করে বলা হয়েছে, স্তর অধিক দান করেছেন।' এই স্তরের বর্ণনা প্রসংগে রসূল (স.) বলেছেন, “আল্লাহ তায়ালা তার পথে জেহাদকারীদের মর্যাদার জন্যে বেহেশতে এক একটি স্তর নির্ধারণ করে রেখেছেন। এর প্রতি দুটি স্তরের মাঝে আকাশ ও পৃথিবীর সমান ব্যবধান বিরাজমান রয়েছে?
— পৃষ্ঠা ২৯৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।