Tafseer Fe Jilalil Quraan 4 PDF
/ ৪২৪
📝 লেখা 📖 পিডিএফ

11110://1591717101-0101017595-00117 বস্তৃত হত্যা শুধু অন্যায়ভাবে প্রাণবধ করার নাম নয়, বরং মোমেনদের পরস্পরের মধ্যে আন্মাহ তায়ালা যে মহামূল্যবান সম্পর্কের সৃষ্টি করেছেন, সেই সম্পর্ককে হত্যা করার নাম । এটা আসলে স্বয়ং ঈমানকেই অস্বীকার করার নামান্তর । এ জন্যে এ কাজটিকে বহু জায়গায় শেরেকের সাথে যুক্ত করা হয়েছে । হযরত ইবনে আববাস সহ কারো কারো মত এই যে, এ পাপের কোন ক্ষমা ও তাওবা নেই। তবে অন্যরা “আল্লাহ তায়ালা শেরেকের গুনাহ মাফ করেন না, তা ছাড়া আর সব গুনাহ যাকে ইচ্ছা মাফ করেন" -এই আয়াতের বরাত দিয়ে আশা প্রকাশ করেন যে, তাওবা করলে ইচ্ছাকৃত হত্যাকান্ডের অপরাধীও ক্ষমা পেতে পারে। অত্র আয়াতের যে “চিরস্থায়ী' জাহান্নামের কথা বলা হয়েছে, তাকে তারা “দীর্ঘস্থায়ী” বলে ব্যাখ্যা করেছেন। যারা ইসলামের প্রথম বিদ্যালয়টিতে শিক্ষা লাভ করেছেন, তারা ইসলাম গ্রহণের পর সেই সব লোককে ঘ্বুরে বেড়াতে দেখতেন, যারা ইসলাম গ্রহণের পূর্বে তাদের পিতামাতা, সন্তান ও ভাইবোনকে হত্যা করেছে। দেখতেন যে, তারা ইসলাম গ্রহণ করে ঘুরে বেড়াচ্ছে। তখন তাদের মনে তিক্ত অনুভূতি জেগে ওঠা অস্বাভাবিক কিছু নয়, কিন্তু চরম তিক্ততা ও উত্তেজনার সময়ও একটি মুহুর্তের জন্যেও তাদেরকে হত্যা করার কথা তাদের মাথায় আসতো না। এমনকি ইসলাম প্রদত্ত কোনো একটি অধিকার থেকেও তাদেরকে বঞ্চিত করার কথা তারা ভাবতো না । ইহস্সলাম কখখতেনো পণহত্তাত্কে সমর্থন কনে লা মুসলমানরা যাতে অনিচ্ছাকৃত হত্যাকান্ডেও লিগ্ত না হয় এবং মোজাহেদদের মনে যাতে একমাত্র আল্লাহর পথে জেহাদ ছাড়া অন্য কোনো চিন্তা না আসে, সে জন্যে আল্লাহ তায়ালা নির্দেশ দিচ্ছেন যে, তারা যেন জেহাদের উদ্দেশ্যে বেরুনোর পর ভালো করে খোঁজ-খবর না নিয়ে কাউকে প্রথমে হত্যা না করে বা আক্রমণ না করে, আর তাদেরকে বাহ্যিক বিবেচনায় যেমন প্রতীয়মান হয়, সে রকমই যেন মনে করে। কেননা মুখের কথা অবিশ্বাস করার কোন উপযুক্ত প্রমাণ সেখানে নেই । আল্লাহ তায়ালা তাই ৯৪ নং আয়াতে বলেন, | “হে মোমেনরা! তোমরা যখন আল্লাহর পথে বের হও, তখন ভালো করে খোঁজ-খবর নিও, যে ব্যক্তি তোমাদেরকে সালাম দেয়, তাকে বলো না যে, তুমি মোমেন নও | .....? এ আয়াতের নাযিল হওয়ার কারণসমূহ বহু সংখ্যক হাদীসে বর্ণিত হয়েছে। সে সবের সংক্ষিপ্তসার এই যে, মুসলমানদের একটি ক্ষুদ্র সেনাদল টহল দেয়ার সময় এক পাল মেষসহ এক ব্যক্তির সাথে দেখা হয়। লোকটি “আস সালামু আলাইকুম” বলে নিজের মুসলমান হওয়ার প্রমাণ করতে চাইলো । কিন্তু মুসলিম সেনাদলটি ভাবলো যে, সে নিজেকে বাচানোর জন্যে সালাম দিয়েছে। তারা এই ভেবে তাকে হত্যা করে ফেললো । এ কারণেই এ আয়াত নাধিল হয়, এ ধরনের কাজ থেকে তাদেরকে বিরত রাখা এবং পার্থিব সম্পদের লোভ থেকেও তাদেরকে পবিত্র করা বা সিদ্ধান্ত গ্রহণে তাড়াহুড়ো করা থেকে বিরত রাখাই এর উদ্দেশ্য । ইসলাম এ সব জিনিস অপছন্দ করে। জেহাদের ময়দানে পার্থিব সম্পদের মোহে মুসলমানদের মন কলুষিত হোক, এটা মোটেই বৈধ নয়। সম্পদের মোহ কখনো জেহাদের উদ্দীপক হতে পারে না। অনুরূপভাবে ভালো মতো তদন্ত না করে তাড়াহুড়ো করে রক্তপাত করাও ইসলামে বাঞষ্কিত নয়। কেননা, এভাবে যে রক্ত প্রবাহিত করা হবে, তা কোনো মুসলমানের সম্মানিত রক্তও হতে পারে। এই প্রসংগে আল্লাহ তায়ালা মোমেনদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে, তারা যে এ ধরনের জাহেলিয়াতে নিমজ্জিত ছিলো এবং রগচটা ও একগুঁয়ে স্বভাবের মানুষ ছিলো, সেটা বেশী দিন

— পৃষ্ঠা ২৯২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।