Tafseer Fe Jilalil Quraan 4 PDF
/ ৪২৪
📝 লেখা 📖 পিডিএফ

1110://1591717101-0101017895-00117 তাকাই তাহলে আমরা দেখতে পাই যে, এ বিধান ষড়যন্ত্রকারীদের মাঝেও মুসলিম জাতিকে হাতে হাত ধরে নেতৃত্ব দিচ্ছে। এ ব্যাপারে তাদেরকে সঠিক পথের দিশা দিচ্ছে। ভ্রান্ত পথ ও মত থেকে তাদেরকে সতর্ক করছে এবং তাদের শত্রুদের স্বভাব, শক্রদের সাথে তাদের যুদ্ধের ধরন, যেখানে যুদ্ধ সংঘটিত হচ্ছে সেই ভূমির প্রকৃতি এবং যুদ্ধের ক্ষতিকর কিছু দিক ও তার ভয়াবহ পরিণাম সম্পর্কে এই বিধান মুসলমানদেরকে অবহিত করছে। কোরআনে করীমের অলৌকিক বাচনভংগী এবং পাভিত্যপূর্ণ ভাষার নিদর্শনের মধ্যে এটাও একটি যে, উল্লেখিত বক্তব্যসমূহ যদিও একটি নিদিষ্ট যুদ্ধকে কেন্দ্র করে নািল হয়েছিলো, কিন্তু আজও তা একইভাবে বিশ্বের সর্বস্থানের মুসলমান এবং তাদের চিরাচরিত শত্রুদের মাঝে স্থায়ী যুদ্ধের প্রকৃতিকে চিত্রায়িত করছে। আদিকালের মুসলিম শক্র এবং বর্তমান যুগের মুসলমানদের চ8৮৮5%578587581588 কারণসমূহের মধ্যেও কোনো প্রকার বৈপরীত্য নেই। তার আকৃতি, বৈশিষ্ট্য এবং কারণসমূহ পৃথক উপায় উপকরণ এবং মাধ্যমের পরিবর্তন ছাড়া সত্যিকার অর্থে তাদের উদ্দেশ্য লক্ষ্যের মধ্যে কোনোপ্রকার পরিবর্তন সাধিত হয়নি । ইসলামী আকীদা বিশ্বাসে ছন্দ সৃষ্টি করা, মুসলিম দলে ফাটল সৃষ্টি করা এবং আল্লাহর রসূল (স.)-এর নেতৃত্বে সন্দেহের সৃষ্টি করা এখন পর্যন্ত তাদের উদ্দেশ্য লক্ষ্য হয়ে আছে। এর মাধ্যমে তারা চাচ্ছে মুসলমানদেরকে রাষ্ট্রক্ষমতা থেকে সরিয়ে দিয়ে সেখানে নিজেদের অধিষ্ঠিত করে মুসলমানদের ভাগ্যে পরিবর্তন সাধন করতে । তাদের ভূমি, ফসল, প্রচেষ্টা এবং শক্তি-সামর্থকে পুরোপুরি দখল করে নিতে এবং তাকে সম্পূর্ণভাবে নিজেদের স্বার্থে ব্যবহার করতে । মদীনার আওস ও খাযরাজ গোত্রের লোকদেরকে আল্লাহর বিধান, মুসলিম নেতৃত্ব, সর্বোপরি ইসলামের পতাকাতলে একত্রিত করার মাধ্যমে মর্যাদার আসনে আসীন করার পূর্বে ইহুদীরা এই উভয় গোত্রকে এভাবেই তাদের স্বার্থে ব্যবহার করেছিলো । যেরূপভাবে সুরা আল বাকারা ও সূরা আলে ইমরানে মোশরেক ও মোনাফেকদের সাথে একত্রিত হয়ে মুসলমানদের বিরুদ্ধে স্থায়ী ষড়যন্ত্রের কথা বর্ণিত হয়েছে সেভাবে এই সুরায়ও উক্ত বিষয়টি আলোচিত হয়েছে। স্ব স্ব স্থানে উক্ত বক্তব্যসমূহ বিস্তারিতভাবে বর্ণিত হবে । তবু আমি এখানে এ প্রচন্ড অভিযানের শুধু একটি দিক তুলে ধরতে চেষ্টা করবো । এরশাদ হচ্ছে, “হে নবী! তুমি কি ওদের দেখোনি, যারা কেতাবের কিছু অংশ প্রাপ্ত হয়েছে, (অথচ) তারা পথভষ্টতা খরিদ করে ... দোযখের জুলস্ত আগুনই যথেষ্ট ।' (আয়াত ৪৪-৫৫) “যারা আল্লাহ তায়ালা ও তার নবী রসূলদের অমান্য করে এবং যারা চায় যে, আল্লাহ তায়ালা ও তীর নবী .... তাদের জন্যে তৈরী করে রেখেছি অপমানজনক আযাব ।* (আয়াত ১৫১-১৫২) “তোমার কাছে আহলে কেতাবরা আবেদন জানায় যে, তুমি তাদের ওপর আসমান .... জন্যে তৈরী করে রেখেছি বেদনাদায়ক আযাব ।' (আয়াত ১৫৩-১৬১) এই আয়াতগুলোর মাধ্যমে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রের কিছু দিক ফুটে উঠেছে । কোরআনে কারীম তা স্পষ্টভাবে বর্ণনা করে তার নিন্দা করেছে, এর সাথে এগুলোকে মিথ্যা সাব্যস্ত করে তার অসারতাও প্রমাণ করেছে। ইহুদীদের বিরুদ্ধে উল্লেখিত অভিযান সেখানে তাদেরকে কাফের হিসেবে আখ্যা দান এবং তাদেরকে ইসলামের শক্র হিসেবে চিহ্নিত করা এ কথার সুস্পষ্ট প্রমাণ যে, মুসলিম দল এ সময় ইহুদীদের ষড়যন্ত্রের চরম শিকার হয়েছিলো । এ জন্যেই কোরআন মাজীদ তাদের ষড়যন্ত্রকে মিথ্যা সাব্যস্ত করে তার অসারতা প্রমাণ করেছে। এর সাথে কোরআন তার পেছনে লুকায়িত ঘৃণ্য উদ্দেশ্য লক্ষ্য ও কারণসমূহ বর্ণনা করেছে। তাদের

— পৃষ্ঠা ২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।