Tafseer Fe Jilalil Quraan 4 PDF
/ ৪২৪
📝 লেখা 📖 পিডিএফ

1110://15917117101-0101017895-00117 ইবনে জারীর বর্ণনা করেন যে, এ আয়াত মন্কাবাসীদের একটি বিশেষ গোষ্ঠী সম্পর্কে নাযিল হয়েছে। তারা রসূল (স.)-এর কাছে এসে লোক দেখানো সালাম করতো । অতপর কোরায়শদের মধ্যে ফিরে গিয়ে যথারীতি মূর্তিপূজা করতো । এভাবে তারা মোমেন ও কাফের উভয় গোষ্ঠীর | কাছে নিরাপদ থাকতে চাইতো । তারা যদি শোধরে না যায় এবং মুসলমানদের কাছ থেকে দূরে সরে না যায়, তাহলে তাদেরকে হত্যা করার আদেশ দেয়া হয়েছে। এভাবে আমরা ইসলামের উদারতার পাশাপাশি তার কঠোরতার একটি দিকও দেখতে পাই। উভয়টিই পরিস্থিতি ও পরিবেশ ছারা নিয়ন্ত্রিত হবে এবং তা যখাস্থানে তার ট্রাজেডি হবে। এভাবে এই দুটো দিককে সামনে রেখে একাধারে ইসলামী বিধানকে এবং মুসলমাদের ভাবাবেগ ও মনমানসকে ভারসাম্যপূর্ন করে গড়া নিশ্চিত করা যেতে পারে । বলা বাহুল্য যে, এই ভারসাম্যই ইসলামের প্রধান ও মৌল বৈশিষ্ট্য । উগ্রপন্থীরা এখন গোটা ইসলামকে কেবল কঠোরতা ও উগ্রতার সমষ্টি হিসাবেই তুলে ধরে, তখন ইসলামের জেহাদ নীতির ব্যাপারে এমনভাবে তারা সাফাই দিতে আরন্ত করে যেন ইসলাম আসামীর কাঠগড়ায় দাড়িয়ে আছে এবং তারা এক ভয়ংকর অপরাধীর মামলা লড়ছে-জেনে রাখতে হবে যে, এটাও ইসলাম নয়। শেষোক্ত মহলটি ইসলামকে এমনভাবে পেশ করে যেন তাতে উদারতা, ক্ষমা, শান্তি ও অন্যায়কারীকে অবাধ বিচরণের সুযোগ দেয়া ছাড়া আর কিছুই নেই । যেন ইসলামী আবাসভূমি ও মুসলিম জাতির প্রতিরক্ষা ব্যতীত আর কোনো উদ্দেশ্যে যুদ্ধের কোনোই অবকাশ নেই, ইসলামের দাওয়াত ও প্রচারকে পৃথিবীর সর্বত্র বাধামুক্ত করা, সারা বিশ্বে ইসলাম গ্রহণ করতে ইচ্ছুক ব্যক্তির স্বাধীনতা নিশ্চিত করা এবং মুসলিম অমুসলিম নির্বিশেষে সবাই যে আল্লাহর বিধানের অধীন শান্তিপূর্ণ ও নিরাপদ জীবন যাপন করতে পারে, সেই বিধানকে কার্যকর ও প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে যেন মোটেই শক্তি প্রয়োগ করার অনুমতি নেই! এই মহলটি যেভাবে ইসলামকে পেশ করে, সেটা ইসলামের প্রকৃত স্বরূপ নয়। এই মহলটির সাথে কিভাবে আচরণ করতে হবে সে সম্পর্কে ইসলামের আন্তর্জাতিক বিধানের সুনির্দিষ্ট ও বিস্তৃত পথ নির্দেশনা ও নীতিমালা রয়েছে। ভুল্ব্রুমে হত্তার কাফফারা এতোক্ষণ আলোচনা হলো অমুসলিমদের সাথে মুসলমাদের আচরণ সংক্রান্ত অবস্থার কিছু নমুনা । খোদ মুসলমানদের পারস্পরিক সম্পর্ক ও আচরণ কিরূপ হওয়া উচিত, সে বিষয়ে পরবর্তী | দুটি আয়াতে আলোচনা করা, হয়েছে। একমাত্র “হুদুদ' ও 'কেসাস"- তথা ইসলামী ফৌজদারী ঈন্ডবিধি ব্যতীত আর কোনো কারণে কোনো অবস্থাতেই কোনো মুসলমান অপর মুসলমানকে হত্যা করতে পারবে না এবং তাদের পরস্পরের মধ্যে কোনো যুদ্ধ সংঘটিত হতে পারবে না। কেননা, মুসলমানদের মধ্যে আকীদা ও আদর্শের এক্যের যে বন্ধন রয়েছে, তার উর্ধে উঠে কোনো মুসলমানদের হত্যাকে বৈধ করতে পারে-এমন কোনো কারণ নেই। তাই এই অটুট আদর্শিক বন্ধন ছিন্ন করে কোনো মুসলমান অপর কোনো মুসলমানকে কখনো হত্যা করতে পারবে না। 1 তবে অনিচ্ছাকৃত হত্যা একটা ভিন্ন ব্যাপার। এ ধরনের হত্যার শাস্তির জন্যে সুনির্দিষ্ট আইন রয়েছে। কিন্তু ইচ্ছাকৃত হত্যার কোনো কাফফারা বা ক্ষতিপূরণ নেই। কেননা ওটা হিসাবের কোনো মোমেনের জন্যে অপর মোমেনকে হত্যা করা বৈধ নয় ।....” হত্যা সংক্রান্ত বিধানের চারটি অবস্থা হতে পারে। তন্মধ্যে তিনটি অবস্থা অনিচ্ছাকৃত হত্যার এ সাথে সংশ্লিষ্ট । এ ধরনের হত্যাকান্ড একই দেশে অর্থাৎ মুসলিম রাষ্ট্রের অভ্যন্তরে মুসলমানদের ॥

— পৃষ্ঠা ২৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।