Tafseer Fe Jilalil Quraan 4 PDF
/ ৪২৪
📝 লেখা 📖 পিডিএফ

11110://1591717101-0101017895-00117 | সে বিকল্পটি এই যে, তারা এভাবে নিরপেক্ষতা অবলম্বন করার পরিবর্তে মুসলমানদের যুদ্ধরত শত্রুদের পক্ষ নিয়ে মুসলমানদের বিরুদ্ধেও যুদ্ধ করতে পারতো । আল্লাহ তায়ালা যখন এভাবে শত্রুতা থেকে মুসলমানদের রক্ষা করেছেন, তখন শান্তির পথ অবলম্বন করাই শ্রেয় । তাদেরকে তাদের মনোনীত পথে চলতে দেয়াই ভাল । এ কথাই আল্লাহ তায়ালা বলেছেন, “আর যদি আল্লাহ তায়ালা চইতেন তবে তাদেরকে নিরপেক্ষ লোকদেরকে) তোমাদের ওপর চাপিয়ে দিতেন এবং তারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হতো। তারা যদি তোমাদের সাথে যুদ্ধ এড়িয়ে যায় এবং তোমাদের কাছে সন্ধির প্রস্তাব দেয়, তবে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণের অনুমতি আল্লাহ তায়ালা তোমাদেরকে দেননি ।' এভাবে আল্লাহ তায়ালা জেহাদী প্রেরণায় উজ্জীবিত মুসলমানদেরকে অত্যন্ত প্রজ্ঞাময় প্রশিক্ষণ পদ্ধতি শিক্ষা দিয়েছেন। নচেত তারা হয়তো এ গোষ্ঠী সম্পর্কে শাস্তির নীতি অবলম্বনে রাজী হতো না। এতে আল্লাহর বিশেষ অনুগ্রহ ও বিচক্ষণ কর্মকুশলতা নিহিত রয়েছে। এভাবে তিনি মুসলমানদেরকে একটি বাড়তি শত্রুতা ও যুলুম থেকে নিৃতি দিয়েছেন। তাদেরকে তিনি শিক্ষা দিয়েছেন যে, শান্তি ও কল্যাণ অর্জনের যে সুযোগই আসুক, তা যেন তারা গ্রহণ করে এবং অপশক্তি যখন তাদেরকে এড়িয়ে দূরে সরে যেতে থাকে, তখন তাদেরকে তারাও যেন এড়িয়ে যায় | ও তাদেরকে পশ্চাদ্ধাবন না করে। এ অনুমতির জন্যে শর্ত শুধু এই যে, এতে যেন ইসলামের কোনো বিধি লর্ঘঘিত না হয়, ইসলামের কোনো আকীদার প্রতি যেন শৈথিল্য প্রদর্শিত না হয় এবং সস্তা শান্তি অর্জনের জন্যে কোনো অবমাননাকর ব্যবস্থার প্রতি যেন সম্মতি জ্ঞাপন করা না হয়। সস্তা শান্তি আল্লাহ তায়ালা মুসলমানদের জন্যে নিষিদ্ধ করেছেন। কেননা, যে কোনো মূল্যে শান্তি অর্জন করা ইসলামের লক্ষ্য নয়। ইসলাম চায় এমন শান্তি, যা ইসলামী আন্দোলনের, ইসলামী বিধানের অথবা মুসলমানদের ব্যক্তিগত বা সমষ্টিগত কোনো অধিকার ব্যাহত বা বিনষ্ট না | করে। কেননা, এসব অধিকারই হচ্ছে মুসলমান হিসাবে তাদের পরিচিতির প্রতীক । ইসলামী বিধানের একটি অধিকার এই যে, তার দাওয়াত যাদের কাছে পৌছে, তাদের কেউ যদি ইসলামের অন্তর্ভূক্ত হতে চায়, তবে পৃথিবীর কোথাও সে যেন ইসলামে প্রবেশে কোনো বাধার সম্মুখীন না হয় এবং এ জন্যে সে কোনো নির্যাতন বা ক্ষতির শিকার না হয়। ইসলামী আদর্শের 1 এতোটা শক্তিশালীও হওয়া চাই যেন যারা তার পথ আগলে দীড়াতে চায়, তার ক্ষতি সাধন করতে চায়, তারা যেন তাকে ভয় করে। এ সব শর্ত অর্জিত হওয়ার পর যে কোনো সন্ধি বা শাস্তি চুক্তি স্থাপনের উদ্যোগ নেয়া হলে ইসলাম তাকে স্বাগত জানায়, আর সর্বাবস্থায় জেহাদ কেয়ামত পর্যন্ত চালু থাকবে। ঘমালাফেকদেল জন্যে আনো কিছু মক তবে মনে রাখতে হবে যে, মোনাফেকদের আর একটি গোষ্ঠী রয়েছে, যাদের সাথে ইসলাম এই উদার নীতি অবলম্বন করে না। কেননা, তারা প্রথম গোষ্ঠীর মতোই মোনাফেক অপশক্তি। | তারা কোনো চুক্তিতেও আবদ্ধ নয় বা কোনো চুক্তিবদ্ধ গোষ্ঠীর সাথে সংযুক্ত নয়। এই গোষ্ঠীর ব্যাপারে ইসলাম স্বাধীন । প্রথমোক্ত মোনাফেক গোষ্ঠীর সাথে. সে যে ভাবে আচরণ করে তাকে, এই গোষ্ঠীর সাথেও সেভাবেই আচরণ করবে । আল্লাহ তায়ালা বলেন ।” “অচিরেই তোমরা অপর এক গোষ্ঠীর সাক্ষাত পাবে ।.... আমি তোমাদেরকে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা গ্রহণের সুস্পষ্ট অধিকার দিয়েছি

— পৃষ্ঠা ২৮৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।