11110://1591717101-/0101017895-00117 বস্তুত কোরআনের এ নির্দেশাবলীতে প্রথম সে মুসলিম সমাজটির জন্যে পর্যাপ্ত পথ নির্দেশনা রয়েছে। এরপর ইসলাম ও মুসলমানদের শক্রদের দোসর এই মোনাফেক গোষ্ঠীকে কোন্ অবস্থায় গ্রেফতারী ও হত্যা থেকে অব্যাহতি দেয়া যাবে সেটা জানিয়ে দেয়া হচ্ছে। যে শিবিরের সাথে মুসলমানদের কোনো চুক্তি রয়েছে- চাই তা অমুসলিম হোক, সেই শিবিরের কাছে যদি উক্ত মোনাফেকদের কেউ আশ্রয় গ্রহণ করে, তবে সে শিবিরের লোকেরা যে নিরাপত্তা লাভ করবে, তা তাদের কাছে আশ্রয় থহণকারী মোনাফেকরাও লাভ করবে । আল্লাহ তায়ালা বলেন, “তবে যারা তোমাদের সাথে চুক্তিবদ্ধ কোনো গোষ্ঠীর কাছে আশ্রয় গ্রহণ করে তারা ছাড়া ।' এই বিধি থেকে প্রমাণিত হচ্ছে যে, কিছু কিছু ক্ষেত্রে সন্ধি ও শান্তি স্থাপন করা যাবে- যদি সেখানে ইসলামের মূলনীতির সাথে সংঘর্ষ না বাধে, তার প্রচারের স্বাধীনতা ও গ্রহণ বর্জনের স্বাধীনতা ক্ষতিগ্রস্ত না করে, ইসলামের দাওয়াত ও আন্দোলনকে ব্যাহত না করে, মুসলমানদের জন্যে শান্তি ও নিরাপত্তা ক্ষতিগ্রস্ত না হয়। যদি তা তাদেরকে কোনো বিপদের হুমকিতে নিক্ষেপ না করে অথবা ইসলামী দাওয়াত ও আন্দোলনকে বিপন্ন বা অচল না করে তাহলে সেখানে সন্ধি ও শান্তি স্থাপন করা সম্ভব। এসব জায়গায় শান্তি ও সন্ধিকেই অগ্রাধিকার দিয়ে থাকে । এ জন্যে যাদের সাথে মুসলমানদের সন্ধি চুক্তি বা নিরাপত্তা চুক্তি রয়েছে, তাদের কাছে আশ্রয় গ্রহণকারী, তাদের সাথে সম্পর্ক স্থাপনকারী বা তাদের সাথে অবস্থানকারীও মুসলমানদের কাছ থেকে তাদেরই মতো আচরণ পাওয়ার অধিকারী এবং তারাও তাদের মতো নিরাপত্তা পাওয়ার অধিকারী । এ ধরনের বিধিতে এটি একটি সুস্পষ্ট শান্তির প্রেরণা । ন্িকিপেক্ষ তোন্কদেক ব্যাপাল্ে কোব্রআনেক্স নীত্ভি অনুরূপভাবে আরো একটি দলকে গ্রেফতার ও হত্যা থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এ দলটিতে মুসলমানদের সাথে মোশরেকদের চলমান যুদ্ধে নিরপেক্ষতা বজায় রাখতে ইচ্ছুক ব্যক্তি, গোষ্ঠী ও গোত্রভুক্ত ব্যক্তিরা রয়েছে। তারা মোশরেকদের পক্ষ নিয়ে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ বিরুদ্ধে লড়তে ৷ তাই তারা দুই গোষ্ঠীর কোনোটির সাথেই লড়াইতে যোগ দেয় না। “অথবা যারা তোমাদের কাছে এমনভাবে আসে যে, তোমাদের সাথেও লড়তে ব্ব্রিত বোধ করে, আর তাদের স্বজাতির সাথেও ৷ এই বিধির মধ্যে এটাও স্পষ্ট যে, প্রতিপক্ষ যেখানে মুসলমানদের বিরুদ্ধে ও তাদের আন্দোলনের বিরুদ্ধে কোনো তৎপরতায় অংশ গ্রহণে বিরত থাকে এবং মুসলমানদের ও তাদের শত্রদের মধ্যে চলমান যুদ্ধে নিরপেক্ষ থাকতে চায়, সেখানে তাদের সাথে বা স্বজাতীয় মোশরেকদের সাথে লড়াই করতে বিব্রত বোধকারী এ গোষ্ঠীটি আরবে বিদ্যমান ছিলো, এমনকি স্বয়ং কোরায়শের মধ্যেও ছিলো । ইসলাম তাদের ওপর এমন চাপ সৃষ্টি করেনি যে, তাদেরকে মুসলমানদের পক্ষে অথবা বিপক্ষে থাকতে হবে। কেননা, তাদের মুসলমানদের বিপক্ষে না থাকাকেই ইসলাম যথেষ্ট মনে করেছিলো । (পরে অবশ্য সূরা তাওবার আয়াতে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হয় যে, আরব উপদ্বীপে ইসলামের সাথে অন্য ধর্মের সহাবস্থান সম্ভব নয়। বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতেই তখন এ সিদ্ধান্ত নেয়া হয়েছিলো ।) এ গোষ্ঠীটি পরবর্তীতে সকল প্রতিকূলতা অপসূৃত হলে ইসলামের দিকেই ঝুঁকবে বলে আশা করা হয়েছিলো এবং বাস্তবেও তাই ঘটেছিলো । বিব্রত বোধকারী নিরপেক্ষ লোকদের সাথে এই নীতি অনুসরণে আল্মাহ তায়ালা
— পৃষ্ঠা ২৮৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।