Tafseer Fe Jilalil Quraan 4 PDF
/ ৪২৪
📝 লেখা 📖 পিডিএফ

11110://1591717101-0101017895-00117 মুসলিম উম্মার অন্তর্ভূক্ত না হয়। এ হিজরত হবে তাদের আল্লাহর পথে ও আল্লাহ্‌র উদ্দেশ্যে । এ হিজরত হবে নিছক আদর্শের খাতিরে- অন্য কিছুর খাতিরে নয়। এর উদ্দেশ্য খাঁটি ও পরিপূর্ণ ইসলামের ভিত্তিতে ইসলামী সমাজ প্রতিষ্ঠা করা ছাড়া আর কিছু নয়। এ হিজরতের লক্ষ্য ইসলাম ছাড়া আর কিছু নয়। উল্লেখ্য যে, মক্কা মোহাজেরদের জন্মভূমি ও মাতৃভূমি হলেও তৎকালে তা ছিলো দারুল হারব তথা কুফুরী উপদ্রত স্থান এবং সেখান থেকে হিজরত করা এমন প্রতিটি ব্যক্তির জন্যে ফরয ছিলো, যে নিজেকে মুসলমান বলে দাবী করে। যারা আপন মাতৃভূমিকে ত্যাগ করে ইসলামী জীবন বিধান অনুসারে জীবন যাপন করার মানসে দারুল ইসলাম মদীনায় হিজরত করে চলে আসবে, তারা মুসলিম সমাজের সদস্য এবং মুসলিম উম্মাহর অবিচ্ছেদ্য অংশ । আর যদি হিজরত না করে, তাহলে তাদের মুখের কথার কোনো মূল্য নেই। কেননা তারা তাদের কথাকে মিথা প্রতিপন্ন করেছে। তাই তাদেরকে যেখানে পাওয়া যাবে বন্দী করা ও হত্যা করার নির্দেশ দেয়া হয়েছে। আর আমরা আগেই বলেছি যে, এই লোকগুলো মদীনার মোনাফেক নয় । কেননা, মদীনার মোনাফেকদের ব্যাপারে ভিন্ন নীতি অনুসরণ করা হতো। - ভিন্ন খমীদের প্রতি উইস্সমামের উদাবনীত্তি ইসলাম তার বিপরীত আকীদা পোষণকারীদের ব্যাপারে উদার । তাদেরকে ইসলামী আকীদা গ্রহণ করতে সে কখনো বাধ্য করে না। এমনকি ইসলামী রাষ্ট্রের নাগরিক হয়েও তাদের ইসলাম বিরোধী আকীদা বিশ্বাস প্রকাশ করার স্বাধীনতা তাদের রয়েছে, যদি তারা মুসলমানদেরকে দলে ভিড়ানোর জন্যে না ডাকে এবং ইসলামকে আক্রমণ বা বিদ্রুপ না করে। আহলে কেতাবদের এ ধরনের আক্রমণ ও বিদ্ুপের প্রতি কোরআন অসন্তোষ প্রকাশ করেছে। এ থেকে সন্দেহাতীত ভাবে প্রমাণিত হয় যে, ইসলাম তার অমুসলিম নাগরিকদেরকে এই অধিকার দেয় না যে, তারা ইসলামের ক্ষতি সাধনের চেষ্টা করবে। এ যুগের আপোসবাদীদের কারো কারো ধারনা অবশ্য এটাই যে, তারা ইচ্ছা করলে ইসলামের ক্ষতিও সাধন করতে পারবে । ইসলামের জন্যে এটুকুই যথেষ্ট যে, সে তাদেরকে ইসলাম গ্রহণ করার জন্যে জোর জবরদস্তি করে না, তাদের জীবন, সম্পদ ও রক্তের হেফাযত করে, ইসলামী রাষ্ট্রের যাবতীয় কল্যাণে অংশীদার হবার সুযোগ দেয় এবং এ ব্যাপারে মুসলিম ও অমুসলিমদের মধ্যে কোনো ভেদাভেদ ও বৈষম্য করে না। আর তাদেরকে তাদের নিজস্ব বিষয়ে তাদের ধর্ম অনুযায়ী ফয়সালা করার স্বাধীনতা দেয়। ইসলাম তার বিরোধীদেরকে এতোখানি স্বাধীনতা প্রকাশ্যভবেই দিয়ে থাকে। কিন্তু যারা মুখে ইসলামের দাবী করে অথচ তাদের কাজ সেই দাবীকে মিথ্যা প্রতিপন্ন করে, তাদেরকে সে এই স্বাধীনতা দেয় না। যারা এক আল্লাহকে ইলাহ বলে মানার কথাও ঘোষণা করে, আবার আল্লাহ তায়ালা ছাড়া অন্যাদের আইন, নির্দেশ ও সার্বভৌমত্ স্বীকার করে, তাদের ব্যাপারে ইসলাম উদার নয়। ইসলাম আহলে কেতাবদের মোশরেক গণ্য করে এ জন্যে যে, তারা তাদের ধশীয়ি নেতাদেরকে বিকল্প “খোদা' হিসাবে মেনে নিয়েছিলো । ওই ধর্মীয় নেতাদেরকে তারা কিন্তু পূজা করতো না, কিন্তু তারা যাকে হালাল বা হারাম বলতো, চোখ বুজে তাই তারা মেনে নিতো । তা ছাড়া তারা হযরত ঈসা (স.)-কে আল্লাহর পুত্র বলে মানতো । যারা নিজেদেরকে মোমেন দাবী করা সত্তেও দারুল কুফরে থেকে গেছে এবং মুসলমানদের শক্রদের সাথে দহরম মহরম পাতিয়েছে, তাদের প্রতিও ইসলাম উদারতা প্রদর্শন করেনি । কেননা, এক্ষেত্রে উদারতা দেখালে তা ইসলাম হতো না, হতো আপোসকামিতা । ইসলামে উদারতা আছে- আপোসকামিতা নেই । আর উদারতা হচ্ছে আপোসকামিতার বিপরীত ।

— পৃষ্ঠা ২৮৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।