11110://1591717101-0101017895-00117 শক্রদের সাথে দহরম মহরম পাতিয়ে তারা নিজেদের কালেমা উচ্চারণকে মিথ্যা প্রতিপন্ন করেছে। তারা শুধু এখানেই ক্ষান্ত থাকেনি, তাদের ভূমিকা ছিলো আরো মারাত্মক । বস্তৃত যে ব্যক্তি কুফুরীতে লিপ্ত, সে পৃথিবীতে একজন মোমেনও অবশিষ্ট থাকুক, তা দেখতে চায় না। ভূ-চায়, বাদ বাকী মুসলমানরাও কাফের হয়ে যাক। যাতে তারা সবাই সমান হয়ে যায়। এ জন্যে তারা সব রকমের ফন্দি ও ষড়যন্ত্রের আশ্রয় নিয়ে থাকে । এ হচ্ছে মোনাফেকদের মুখোশ উন্মোচনকারী প্রথম বক্তব্য । এতে ঈমান সংক্রান্ত চেতনাকে অস্পষ্টতা ও শৈথিল্য থেকে মুক্ত করা হয়েছে এবং তাকে কথা ও কাজের সামঞজীস্য নিশ্চিত করে সুস্পষ্ট ভিত্তির ওপর দীড় করানো হয়েছে। নচেৎ মিথ্যা ও ভভ্ভামির সুস্পষ্ট নিদর্শন থাকা অবস্থায় মুখের কথার কোনো মূল্য নেই, আর কোরআন মোমেনদের চেতনা ও অনুভূতিকে একটি ভীতিজনক সম্ভাবনার ইংগিত দিয়ে তাদের এই বলে সতর্ক করে দিয়েছে, “তারা এই বাসনা পৌষণ করে যে, তারা যেমন কুফুরী অবলম্বন করেছে, তেমনি তোমরাও তা অবলম্বন করো, আর এভাবে সবাই সমান ও একাকার হয়ে যাও এই সতকীঁকরণের কারণ এই যে, মোমেনরা মাত্র কিছু দিন আগেই কুফুরীর তিক্ততা পেরিয়ে ঈমানের স্বাদ গ্রহণ করেছে। জাহেলিয়াত থেকে তাদের ইসলামে স্থানান্তরের এই কাজটি ছিলো অত্যন্ত কষ্টসাধ্য ও বিরাট কাজ। জাহেলী সমাজে তাদের যে আবেগ অনুভূতি এবং মান মর্যাদা ছিলো, ইসলামে এসে তাদের সে সব পাল্টে গেছে, তাদের বাস্তব অবস্থায় ও আবেগ অনুভূতিতে যে পার্থক্য সূচিত হয়েছিলো তা ছিলো সুস্পষ্ট । এই পার্থক্য বুঝানোর জন্যে এ কথা বলাই যথেষ্ট বিবেচিত হয়েছে যে, তাদের শক্ররা তাদেরকে তাদের সাবেক জাহেলিয়াতে ফিরিয়ে নিতে চায়। কিন্তু ইসলাম তাদের এই কু-বাসনাকে প্রতিহত করে তাদেরকে আরো উচ্চতর মর্যাদায় উন্নীত করতে বদ্ধপরিকর । এ জন্যে কোরআন তাদেরকে সেই ভয়ংকর হুমকি থেকে সতর্ক করে নিম্নরূপ নির্দেশ প্রদান করে, €মালাত্ফেকদের এরতি কঠোর ন্িদেস্শি “অতএব তাদেরকে ততোক্ষণ পর্যন্ত বন্ধু হিসাবে গ্রহণ করো না, যতোক্ষণ তারা আল্লাহর পথে হিজরত না করে । হিজরত যদি না করে তবে তাদেরকে যেখানে পাও, পাকড়াও করো ও | হত্যা করো এবং তাদের মধ্য থেকে কাউকে বন্ধু ও সাহায্যকারী হিসাবে গ্রহণ করো না।' তাদের মধ্য থেকে কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করতে নিষেধ করা থেকে আমার মনে হয় যে, তখনো পর্যন্ত মদীনার মুসলমানদের মনে কিছু কিছু পারিবারিক ও গোত্রীয় বন্ধন বিদ্যমান ছিলো । এটা অর্থনৈতিক কারণেও দেখা দিয়ে থাকতে পারে । কোরআন এই ক্রটি শোধরে দিয়েছে। | কোরআন মুসলিম উম্মাহর জন্যে আন্তর্জাতিক সম্পর্ক সম্বন্ধের নিয়ম ও বিধি নির্ধারণ করে দিয়েছে যেমন একই সাথে সে তাদের তাত্বিক ও আদর্শিক নীতিমালাও নির্ধারণ করে দিয়েছে। কোরআনের শিক্ষা এই যে, মুসলিম উম্মার ভিত্তি আত্মীয়তা এবং গোত্রীয় ও রক্ত সম্পকীয়ি বন্ধন নয়। তার ভিত্তি একই দেশ বা শহরের অধিবাসী হওয়া কিংবা অর্তনৈতিক স্বার্থ সংক্রান্ত বিষয় নয়। তার ভিত্তি হচ্ছে একমাত্র ইসলামী তত্ব ও আদর্শ, আর তা থেকে উদ্ভূত সমাজ ব্যবস্থা ও এর ভিত্তি। এ জন্যেই দারুল ইসলামের মুসলমানদের সাথে দারুল হারবের ইসলামের দাবীদারদের কোনো সম্পর্ক বন্ধন ইসলামে স্বীকৃত নয়, যতোক্ষণ তারা হিজরত করে মুসলিম সমাজ তথা
— পৃষ্ঠা ২৮৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।