1110://191717101-0101017895-00117 মদীনার মোনাফেকদেরকে যে উপেক্ষা ও অবজ্ঞা করা হতো, সে ক্ষেত্রে ঠিক এই পরিস্থিতি বিরাজমান ছিলো না। কেননা, মদীনার পরিবেশে ইসলামী আদর্শে কোনো অস্পষ্টতা ছিলো না। সেখানে মোনাফেক ছিলো ঠিকই । তবে তাদের সাথে আচরণের জন্যে একটা সুনির্দিষ্ট দিক নির্দেশনা ছিলো। তাদের সাথে তাদের বাহ্যিক আচরণ অনুসারে আচরণ করা এবং তাদের প্রতি ভ্রুক্ষেপ না করা ও উপেক্ষা করার নীতি অবলম্বন করা হয়েছিলো । তাই বলে যে মোনাফেকরা মুখে মুসলমানদের মতো কথা বলবে এবং আল্লাহ তায়ালা ছাড়া আর কোনো মাবুদ নেই ও মোহাম্মদ (স.) আল্লাহর রসূল বলে সাক্ষ্য দেবে, অথচ মুসলমানদের এটা কোরআন কোনোভাবেই মেনে নিতে পারেনি। একই সময়ে মুসলমানদের একটি দল নিছক শিথিল ও উদার মনোভাবের কারণে তাদেরকে প্রশ্রয় দিচ্ছিল তাই এই শৈথিল্য এবং মোনাফেকদের সাথে আচরণে এবং মতভেদের কারণেই আয়াতের শুরুতে গভীর অসন্তোষ প্রকাশ করা হয়েছে, আর এর অব্যবহিত পরই এই সব মোনাফেকের মুখোশ উন্মোচন করা হয়েছে মহান আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে, “অথচ আল্লাহ তায়ালা তাদেরকে অপকর্মের দরুণই অধপতনের মুখে ঠেলে দিয়েছেন ।” অর্থাৎ মোনাফেকদের ব্যাপারে তোমাদের দুই দল বিভক্ত হওয়ার কী কারণ থাকতে পারে? তাদের এই বিভ্রান্তিতে নিক্ষিপ্ত হওয়ার জন্যে তো তাদের অপকর্ম ও অসদুদ্েশ্যই দায়ী । এ কথা দ্বারা কার্যত আল্লাহর পক্ষ থেকে অকাট্য সাক্ষ্য দেয়া হয়েছে যে, গোপনে খারাপ উদ্দেশ্য পোষণ ও খারাপ কাজে লিপ্ত থাকার কারণেই তারা বর্তমান বিভ্রান্তি ও মোনাফেকীতে পতিত হয়েছে। এরপর আরেকবার অসন্তোষ প্রকাশ করা হয়েছে এই বলে, “আল্লাহ তায়ালা যাদেরকে বিভ্রান্ত করেছেন, তাদেরকে তোমরা কি সুপথ দেখাতে চাও? মোমেনদের যে দলটি তাদের প্রতি উদার মনোভাব পোষণ করতো, তাদের একটি যুক্তি সম্ভবত এই ছিলো যে, মোনাফেকদেরকে আরো একটা সুযোগ দেয়া উচিত, হয়তো তারা একদিন হেদায়াতপ্রাপ্ত হবে এবং কপটতা ও দ্বিমুখী নীতি পরিহার করবে। কিন্তু যে গোষ্ঠী তাদের অপকর্মের পরিণতি ভোগ করার যোগ্য হয়ে পড়েছে এবং আন্রাহ তায়ালা স্বয়ং তাদেরকে এর পরিণাম স্বরূপ বর্তমান গোমরাহীতে নিক্ষেপ করেছেন, তাদের ব্যাপারে মোমেনদের এই আপোসমূলক মনোভাবে আল্লাহ তায়ালা অসন্তোষ প্রকাশ করেছেন। এরপর আল্লাহ তায়ালা বলছেন, “আল্লাহ তায়ালা যাকে বিপথগামী করেন, তুমি কখনো তার জন্যে হেদায়াতকারী পাবে না ।, অর্থাৎ আল্লাহ তায়ালা বিপথে ধাবিত লোকদেরকেই বিপথে চালিত করেন, তারা যখন স্বেচ্ছায় ও স্ব-উদ্যোগে গোমরাহীর দিকে যেতে চায়, তখন আল্লাহ তায়ালা তাদের জন্যে বিপথগামী হবার সুযোগ উনুক্ত করে দেন, তার সামনে হেদায়াতের দ্বার রুদ্ধ হয়ে যায়। কেননা, তারা সে পথ থেকে দূরে সরে গেছে ও পথভ্রষ্ট হয়ে গেছে। এরপর সে সব মোনাফেকদের মুখোশ উন্মোচন করে পুনরায় বলা হয়েছে যে, তারা শুধু নিজেরাই বিপথগামী হয়নি, বরং তারা মোমেনদেরকেও বিপথগামী করতে চায়, “তারা এই বাঁসনা পোষণ করে যে, তারা নিজেরা যেমন কুফুরীর পথ অবলম্বন করেছে, তেমনি তোমরাও তা অবলম্বন করো এবং সবাই সমান হয়ে যাও।' . টু এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে, তারা যতোই মুসলমানদের মতো কথাবার্তা বলুক এবং মুখে কালেমায়ে শাহাদাত উচ্চারণ করুক-তারা আসলে কাফের হয়ে গেছে। কেননা, ইসলামের
— পৃষ্ঠা ২৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।