Tafseer Fe Jilalil Quraan 4 PDF
/ ٤٢٤
📝 نص 📖 PDF

11110://191717101-0101017595-00117 “তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না যতোক্ষণ না তারা হিজরত করে। তারা হিজরত না করলে তাদেরকে যেখানে পাও, পাকড়াও করো ও হত্যা করো” এ থেকে বুঝা যায় যে, এখানে তাদেরকে তাদের বর্তমান বাসস্থান সম্পূর্ণরূপে বর্জন করা ও অন্যত্র স্থানান্তরিত হওয়ার জন্যে কঠোর সতর্কবাণী উচ্চারণ করা হয়েছে। পরে হযতো তারা তা করেছে। তাই রসূল (স.) তাদের ক্ষেত্রে এ নির্দেশ কার্যকরী করেননি অর্থাৎ গ্রেফতার ও হত্যা করেননি । তবে “যতোক্ষণ না তারা হিজরত করে' এই কথাটা স্পষ্টতই প্রমাণ করে যে, তারা মদীনাবাসী নয় এবং তাদেরকে মদীনায় চলে আসার তাগিদ দেয়াই এ কথার উদ্দেশ্য । কেননা, এটা ছিলো মক্কা বিজয়ের পূর্বেকার ঘটনা । আর মক্কা বিজয়ের পূর্বে হিজরতের অর্থই ছিলো মদীনায় হিজরত । এ হিজরত অর্থ কুফরীর রাজ্য ত্যাগ করে ইসলামের রাজ্যে আগমন, মুসলিম সমাজের সাথে মিলিত হওয়া এবং তাদের বিধি ব্যবস্থার অনুগত হওয়া । যে ব্যক্তি তা করবে না সে কাফের অথবা মোনাফেক রূপে চিহিন্ত হবে । যে সব মুসলমান কোনো ওষর ছাড়া মন্কায় থেকে গিয়েছিলো, পরবর্তী কয়েকটি আয়াতে তাদের কঠোর সমালোচনা ও নিন্দা করা হয়েছে। কেননা মক্কা তাদের জনস্থান হলেও তা তাদের জন্যে কুফুরীর রাজ্য ও শক্র রাজ্যে তথা দারুল হরব ও দারুল কুফরে পরিণত হয়েছিলো । এ সব বক্তব্য দ্বিতীয় বর্ণনার অগ্রগণ্যতা প্রমাণিত করে। অর্থাৎ এসব মোনাফেক মক্কা অথবা পাশ্ববর্তী এলাকার একটি দলই ছিলো, যারা মুখে ইসলামের দাবীদার ছিলো, কিন্তু কার্যত মুসলমানদের দুশশনদের সহযোগী ছিলো। সুসলম্ালত্দেক্ মতভেদ নিজত্পন্ন এবার ৮৮ ও ৮৯ নং আয়াতের দিকে পুনরায় দৃষ্টি দেয়া যাক, “তোমাদের কী হয়েছে যে, মোনাফেকদের ব্যাপারে দু'ভাগে বিভক্ত হচ্ছ? এ আয়াত দুটিতে আমরা দেখতে পাচ্ছি, মোনাফেকদের ব্যাপারে মোমেনদের দু'ভাগে ভাগ হওয়ায় অসন্তোষ প্রকাশ করা হয়েছে, তাদের এ আচরণে বিস্ময় প্রকাশ করা হয়েছে এবং মোনাফেকদের সাথে আচরণে বাস্তববাদী হবার কঠোর নির্দেশ দেয়া হচ্ছে। প্রকৃতপক্ষে এ সব বক্তব্যের মধ্যে দিয়ে মুসলিম সমাজে শৈথিল্য, উদাসীনতা, সিদ্ধান্তহীনতা ও মোনাফেকীর সাথে আপোষকামিতাকে প্রশ্রয়দানের আশংকা প্রকাশ করা হয়েছে। কেননা, এতে প্রকৃতপক্ষে ইসলামের মূল চেতনার প্রতিই শৈথিল্য প্রকাশ পায় । মুসলমানদের একটি দল বলতো, “সোবহানাল্লাহ! একটি দল হুবহু আমাদের মতো কথাবার্তা বলা সত্তেও কেবল হিজরত না করার কারণে তাদেরকে হত্যা করা এবং তাদের রক্তপাত করাতে বৈধ মনে করা কি আমাদের উচিত হবে? অথচ এই মোনাফেকরা নিজেরা বলাবলি করতো যে, “মোহাম্মদের সহচরদের দিক থেকে আমাদের কোনো ভয় নেই।” আর মোমেনদের আর একটি দল বলতো, “ওরা তো মুসলমানদের শক্রদের এজেন্ট ।” পরিস্থিতির মূল্যায়নে এরূপ দ্বিধাবিভক্তি মূল ঈমানী চেতনার ব্যাপারে মুসলমানদের ভূমিকার অস্পষ্টতা ও উদাসীনতা প্রমাণ করে। অথচ এরূপ পরিস্থিতিতে সুস্পষ্ট ভূমিকা ও বলিষ্ সিদ্ধান্ত গ্রহণ অত্যাবশ্যক । কেননা, একদিকে ইসলামের পক্ষে কথাবার্তা বলা এবং অপরদিকে তারই পাশাপাশি মুসলমানদের প্রকাশ্য দুশমনদের সাহায্য ও সহযোগিতায় সক্রিয় ভাবে কাজ করা মোনাফেকী ছাড়া আর কিছু নয়। এ ক্ষেত্রে আপোস করা বা উপেক্ষা করার কোনো অবকাশ নেই। কেননা, সেটা হবে স্বয়ং ইসলামী আদর্শের প্রতি অবজ্ঞার মীমান্তর,। এই অবজ্ঞার আশংকাই আলোচ্য আয়াতে অসন্তোষ, বিস্ময় ও কঠোর ভাষার মাধ্যমে প্রকাশ করা হয়েছে।

— صفحة ٢٨٣ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.