Tafseer Fe Jilalil Quraan 4 PDF
/ ৪২৪
📝 লেখা 📖 পিডিএফ

1110://1591717101-0101017595-00117 ০মানাত্ফিকদেন্ন ব্তাপান্ে কোনআআনেন্ন নীত্তি মানুষকে প্রশিক্ষণ দিয়ে গড়ে তোলার পন্থা ও মুসলিম সমাজের আকীদাগত ও বাস্তব বিধানের ভিত্তি নির্দেশকারী এই আয়াতের পর পরবর্তী আয়াতে মোনাফেক ও মোনাফেকীর প্রতিরোধে গড়িমসির নিন্দা ও সমালোচনা করা হয়েছে। মুসলিম সমাজ যেখানে কঠোরতা প্রয়োগের প্রয়োজন, সেখানে কঠোরতা প্রয়োগ করতে পারে না কেন এবং মদীনার বাইরে থেকে আগত একদল মোনাফেকের ব্যাপারে তারা দ্বিধাবিভক্ত হলো কেন, সে ব্যাপারে এখানে বিস্ময় প্রকাশ করা হয়েছে । এই বিস্ময় ও নিন্দা সমালোচনা থেকে এটা স্পষ্ট হয়ে গেছে যে, তৎকালীন মুসলিম সমাজে এক ধরনের সামঞ্জস্যহীনতা বিরাজ করতো । অনুরূপভাবে এ আয়াতগুলো থেকে এটাও জানা গেছে যে, বিভিন্ন জিনিসকে সীমার ভেতরে রাখা ও কড়াকড়ি করা মোনাফেকদের সাথে আচরণে ও দৃষ্টিভংগিতে কোনো অন্যায় আপোস না করা এবং তাদের বাহ্যিক আচরণে সন্তুষ্ট না হওয়ার ওপর ইসলাম জোর দিয়েছে । আল্লাহ তায়ালা ৮৮ ও ৮৯ নং আয়াতে বলেন, “মোনাফেকদের ব্যাপারে তোমাদের কী হয়েছে যে, তোমরা দ্বিধাবিভক্ত হয়ে গেলে?.... এই সকল মোনাফেক সম্পর্কে বেশ কিছু হাদীস রয়েছে। তন্মধ্যে দু'টি হাদীস অপেক্ষাকৃত গুরুতৃপূর্ণ, | রসূল (স.) যখন ওহুদ যুদ্ধে রওনা হয়ে গেলেন, তখন পথিমধ্যে তার দলের কিছু লোক মদীনায় ফিরে গেলো । এই ঘটনা সম্পর্কে রসুল (স.)-এর সাহাবীরা দ্বিমত পোষণ করেন। একদল বললেন, “তারা মুসলমান তাদেরকে হত্যা করা যাবে না।' এই প্রসংগেই এই আয়াত নাধিল হয় । রসূল (স.) বললেন, মদীনা একটি পবিত্র শহর। কামারের চুল্লী যেমন লোহার মরিচা দূর করে, তেমনি মদীনা দুষ্ট স্বভাবের মানুষকে দূর করে দেয় ।' (সহীহ বোখারী ও মুসলিম) হযরত ইবনে আব্বাস বলেন, 'একদল লোক মুখে ইসলামের কথা বলতো, কিন্তু তারা মোশরেকদের সাহায্য করতো । তারা নিজেদের কোনো প্রয়োজনে মক্কা থেকে বেরিয়ে এলো । তারা বললো, মোহাম্মাদ (স.)-এর সংগীদের সাথে দেখা হয়ে গেলে তাদের দিক থেকে আমাদের কোনো ভয় নেই। ওদিকে মুসলমানরা যখন এদের মক্কা থেকে নিষ্তান্ত হওয়ার খবর জানালো, তখন তারা দ্বিধাবিভক্ত হয়ে গেলো । একদল বললো যে, শক্রদেরকে সাহায্যকারী এই সব কাপুরুষকে হত্যা করতে হবে। অপর দল বললো, সোবহানাল্লাহ, যারা তোমাদেরই মতো ইসলামের কথাবার্তা বলে, তাদেরকে শুধু হিজরত করেনি বলে তোমরা হত্যা করবে নাকি? রসূল (স.) এ দুই পক্ষের কাউকেই বাধা দিতে পারছিলেন না । তখন এ আয়াত নাধিল হয়। সনদের দিক থেকে প্রথমোক্ত বর্ণনাটি অধিকতর নির্ভরযোগ্য হলেও এঁতিহাসিক বাস্তবতার আলোকে আমি দ্বিতীয় বর্ণনাকে অগ্রাধিকার দিচ্ছি। কেননা, মদীনার মোনাফেকদের সাথে লড়াই করার কোনো আদেশ যে দেয়া হয়নি, সেটা প্রমাণিত ব্যাপার । রসূল (স.) তাদের সাথে লড়াইও করেননি বা তাদেরকে হত্যাও করেননি । তাদের সাথে আচরণের জন্যে অন্য একটা ব্যবস্থা নির্ধারিত ছিলো । সেটি হলো তাদের প্রতি ভ্রুক্ষেপ না করা ও তাদের এড়িয়ে চলা, সামাজিকভাবে কোণঠাসা করে রাখা এবং তাদেরকে আশকারা দানকারী ইহুদীদেরকে প্রথমে মদীনা থেকে ও সর্বশেষে গোটা আরব উপদ্বীপ থেকে বিতাড়িত করার মাধ্যমে বন্ধুহীন করা । কিন্তু এখানে আমরা অন্য একটা ব্যবস্থা লক্ষ্য করছি। এ থেকে মোনাফেকদেরকে যেখানে পাওয়া যায়-বন্দী ও হত্যা করার আদেশ দেয়া হয়েছে । এ থেকে নিশ্চিতভাবে ধরে নেয়া যায় যে, তারা মদীনায় বসবাসকারী মোনাফেকদের থেকে ভিন্ন ধরনের মোনাফেক । বলা যেতে পারে যে, তাদেরকে বন্দী করা ও হত্যা করার নির্দেশ হিজরত না করার শর্তযুক্ত। যেমন আল্লাহ তায়ালা বলেন, |

— পৃষ্ঠা ২৮২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।