11110://1591717101-0101017895-00117 এই সকল মূলনীতি ও বিধিসমূহকে সর্বস্তরে আলোচনা করা আমাদের উদ্দেশ্য নয়, (কেননা এ বিষয়টি আন্তর্জাতিক আইনের কোনো বিশেষজ্ঞ দ্বারা আলোচিত হবার দাবী রাখে ।) তবে আলোচ্য আয়াত কটিতে এ প্রসংগে যা যা বর্ণিত হয়েছে, তা নিয়ে আমরা আলোচনা করবো। নিশ্নলিখিত গোষ্ঠীসমূহ ও অবস্থাসমূহের সাথে এ বিধিগুলো সম্পৃক্ত, ক. মদীনার বাইরে অবস্থানকারী মোনাফেক (মুসলিম. নামধারী অমুসলিম) । খ. যারা মুসলমানদের সাথে চুক্তিবদ্ধ কোনো অমুসলিম গোষ্ঠীর সাথে সংযুক্ত গ. যারা নিরপেক্ষতার মনোভাব পোষণ করার কারণে মুসলমানদের সাথেও লড়াই করতে উৎসাহ বোধ করে না, আবার তাদের স্বধর্মাবলম্বী সম্প্রদায়ের সাথেও লড়তে চায় না। ঘ. যারা আকীদা বিশ্বাসকে খেলা ও তামাশার বস্তুতে পরিণত করেছিলো এবং মদীনায় এলে ইসলামের প্রতি আর মক্কায় ফিরে গেলে কুফুরীর প্রতি আনুগত্য প্রকাশ করতো । ঙ. ভুলক্রমে কোনো মুসলমানকে হত্যা করা আর ইচ্ছাকৃতভাবে যে কোনো ধর্ম ও জাতি-গোষ্ঠীভুক্ত লোককে হৃত্যা করার উদ্ভূত পরিস্থিতি | এই সব কটি ক্ষেত্রে ইসলামের দ্যর্থহীন বিধি আমরা শীঘ্রই জানতে পারবো । কেননা, এও আন্তর্জাতিক আচরণের একটি দিক। অন্যান্য ক্ষেত্রের সাথে সংশ্লিষ্ট বিধিগুলোর মতোই এ বিধিগুলো সমান গুরুত্ববহ। এবার কোরআনের আয়াতে সর্বপ্রথম ইসলামের যে মৌলিক বিধানটি তুলে ধরা হয়েছে তা দিয়েই তাফসীর শুরু করছি। 'আল্লাহ তাকাল ছাড়া আর কোনো ইলাহ নেই। তিনি যে কেয়ামতের দিন তোমাদেরকে ৰ একত্রিত করবেন, তাতে কোনো সন্দেহ নেই। আল্লাহর চেয়ে সত্যবাদী আর কে আছে? বস্তুত আল্লাহর বিধানের প্রতিটি আইন ও বিধি আল্লাহর একতৃবাদের ধারণা থেকেই উদ্ভূত চাই তা ব্যক্তি গঠন সংক্রান্তই হোক, সমাজ গঠন সংক্রান্তই হোক, ব্যক্তি বা সমাজের নিয়ন্ত্রণ ও |. সংগঠন সংক্রান্তই হোক, আর এই সব বিধিবিধান মুসলিম সমাজের আভ্যন্তরীণ ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট হোক অথবা আন্তর্জাতিক ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট হোক তার ভিত্তি হবে তাওহীদ । এজন্যেই আভ্যন্তরীণ ও বৈদেশিক আচরণের বেশ কিছু সংখ্যক বিধি ও নীতিসহ এ আয়াত কটির ভূমিকায় এভাবে তাওহীদের বিষয়টি আলোচিত হয়েছে। অনুরূপভাবে এ আয়াতে আখেরাত বিশ্বাস নিয়েও আলোচনা করা হয়েছে। একটি বাক্যে আল্লাহ তায়ালা জানিয়েছেন যে, তিনি তার বান্দাদেরকে কেয়ামতের দিন একত্রিত করবেন এবং এ পৃথিবীতে তাদেরকে কাজের যে সুযোগ দিয়েছিলেন সে সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন। এ আলোচনা দ্বারা মানুষের চরিত্র গঠনের কাজের সূচনা করা হয় এবং ইসলামের আইন ও বিধান সম্পর্কে তাকে সচেতন করে তোলা হয়। দুনিয়াতে ছোট বড় সব কিছুতে তার পরীক্ষা হবে এবং আখেরাতে ছোট বড় সবকিছুতে তাকে জবাবদিহী করতে হবে, এই কথাই তাকে এ আয়াতে জানিয়ে দেয়া হয়েছে। আইন বাস্তবায়নের জন্যে এটি হচ্ছে অব্যর্থ গ্যারান্টি। কেননা এই সচেতনতা তার মনের গভীরে ঢুকিয়ে দেয়া হয়েছে। শাসক ও প্রহরী যেখানে উদাসীন, সেখানে এ হচ্ছে আল্লাহর উক্তি এবং আল্লাহর প্রতিশ্রুতি, “আল্লাহর চেয়ে বেশী সত্যভাষী আর কে আছে? “্ষলাম্প গর্ঘ ১৯
— পৃষ্ঠা ২৮১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।