1110://15917171101-0101017895-00117 তাফবসপীল আমাতি-৮4-৯৪ সুরার এ অংশটি ইসলামের মূলতন্ত তাওহীদ তথা ইলাহ হিসাবে আল্লাহর একত্র বর্ণনা দিয়ে শুরু হয়েছে। এরপর এই মূলতত্ত্ব থেকে অমুসলিমদের সাথে মুসলমানদের আচরণ সংক্রান্ত বিভিন্ন বিধি প্রণয়ন করা হয়েছে। তার আগে মুসলমানদের দুটি দলে ও দুটি মতে বিভক্ত হওয়ার সমালোচনা করা হয়েছে। এখানে মোনাফেকদের সাথে আচরণ সম্পর্কে বিভিন্ন বিধি ঘোষিত হয়েছে। অবশ্য এখানে যে সব মোনাফেকের প্রসংগ এসেছে, তারা মদীনায় বহিরাগত বলে প্রতীয়মান হয় । এখানে আলোচিত সকল বিধি ও সকল সমালোচনা ইসলামী বিধানের মূলনীতি থেকে উৎসারিত যা আল্লাহ্র প্রতিটি নির্দেশ ও প্রতিটি আইন রচনার প্রসংগেই আলোচিত হয়ে থাকে। অন্যান্য ধর্মের অনুসারীদের সাথে আচরণের জন্যে প্রণীত এই সব বিধি ইসলামের আন্তর্জাতিক নীতিমালার একটি অংশ। মানব জাতির ইতিহাসে ইসলামই প্রথম আন্তর্জাতিক আচরণের ক্ষেত্রে কিছু নীতিমালার প্রচলন ও প্রবর্তন করেছে। এর আগে এই ময়দানে তরবারীর শান্তি ও জংগলী আইনের শাসন ছাড়া আর কিছুই ছিলো না। 'আভ্ডর্জীতিক লীতিমালাব প্রত্ধম শ্রচলন্ আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানাদির মধ্য দিয়ে ইউরোপ যে অন্যান্য জাতির প্রতি সভ্য আচরণে মনোযোগ দিয়েছে- মাত্র সতের শ' শতাব্দীতে অর্থাৎ হিজরী একাদশ শতাব্দীতে তার সূচনা হয়েছে, তার আগে নয়। অথচ এগুলোকে সর্বতোভাবে তারা আজও কাগজ কলমেই সীমিত করে রেখেছে, বাস্তবে কোনো ভূমিকা পালন করতে দেয়নি। আজ আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর অবস্থা তো একান্ত শোচনীয়। এগুলোর আড়ালে লুকিয়ে আছে আন্তর্জাতিক শোষণ ও আগ্রাসনের কুৎসিত অভিলাষ । কার্যত এ প্রতিষ্ঠাগুলো হচ্ছে আন্তর্জাতিক সাম্রাজ্য লিন্সা চরিতার্থ করার হাতিয়ার এবং ঠান্ডা লড়াইয়ের মঞ্চ বিশেষ । সভ্যতা ও ন্যায়নীতি প্রতিষ্ঠার খাতিরে এগুলোর জন্ম হয়নি৷ সমান শক্তিমান বৃহৎ দেশগুলোর সাথে বিবাদ দেখা দেয়ায় এই আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর প্রয়োজন হয়েছিলো । কিন্তু যখনই সমতা তথা শক্তির ভারসাম্য বিনষ্ট হয়ে গেছে, তখন আন্তর্জাতিক আইনেরও কোনো গুরুত্ব থাকেনি, আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর তৎপরতা ও ভূমিকাও অর্থহীন ও নিস্প্রভ হয়ে পড়েছে। অথচ মানব জাতির জন্যে আল্লাহর রচিত বিধান ইসলাম খৃষ্টীয় ৭ম শতাব্দীতেই আন্তর্জাতিক আচরণের এসব ভিত্তি ও মূলনীতি নির্ধারণ করে দিয়েছে। এগুলো সে নিজ থেকেই নির্ধারণ করে দিয়েছে, শক্তির ভারসাম্যের ধার ধারেনি এবং তার সাথে কোনো সংশ্রবও রাখেনি । ইসলাম এগুলোকে কার্ষে পরিণত করা ও বাস্তবে প্রয়োগ করার উদ্দেশ্যেই প্রণয়ন করেছে। এর ভিত্তিতে মুসলিম সমাজ অন্যান্য সমাজের সাথে সম্পর্ক স্থাপন করুক এবং বিশ্বমানবতার জন্যে ন্যায়নীতি ও সুবিচারের পতাকা সমুন্নত করুক- এ উদ্দেশ্যেই এ সব মূলনীতি প্রণয়ন করেছে। এমনকি অমুসলিম সমাজগুলো যদি মুসলিম সমাজের সাথে এসব মূলনীতির আলোকে আচরণ না করে তবুও তাদের সাথে এসব আচরণ করতে হবে । কেননা ইসলামই এগুলোর প্রথম প্রবর্তক । আন্তর্জাতিক আচরণ নিয়ন্ত্রণকারী এই সব মূলনীতি কোরআনের বিভিন্ন সূরায় ছড়িয়ে ছিটিয়ে | রয়েছে। সামগ্রিকভাবে এগুলোর ভিত্তিতে আন্তর্জাতিক আচরণের একটি পূর্ণাংগ আইন তৈরী হয়। মুসলিম সমাজের সাথে অমুসলিম সমাজের যুদ্ধ বা শান্তি, মৈত্রী বা নিরপেক্ষতা প্রতিটি অবস্থার জন্যে এ আইনে এক একটি বিধান রয়েছে।
— পৃষ্ঠা ২৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।