Tafseer Fe Jilalil Quraan 4 PDF
/ ৪২৪
📝 লেখা 📖 পিডিএফ

11110://1591717101-0101017595-00117 সালাম বিনিময়ের শুলষ্ত্ব পরবর্তী আয়াতে সম্ভাষণ ও অভিবাদনের জবাবে অবিকল তদ্তরপ বা তার চেয়ে উত্তম অভিবাদন জানাতে বলা হয়েছে। সমাজে পরস্পরকে অভিবাদন জানানো এমন একটা সম্পর্ক, যা জীবনের গতিকে সচল ও স্বচ্ছন্দ রাখে-যখন তাতে জরুরী আদব ও সৌজন্যে বজায় রাখা হয়। সামাজিক পরিবেশ অভিবাদনের সাথে পূর্ববর্তী আয়াতে নির্দেশিত সুপারিশের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ । ৮৬ নং আয়াতে আল্লাহ তায়ালা বলেন, | “যখন তোমাদেরকে কোনো অভিবাদন জানানো হয়, তখন তোমরা তার চেয়ে উত্তম অভিবাদন জানাও, অথবা অনুরূপ অভিবাদন জানাও । নিশ্চয় আল্লাহ তায়ালা সকল বিষয়ের হিসাব রাখেন । ইসলাম নিজস্ব অভিবাদনের প্রচলন করেছে। এ অভিবাদন মুসলিম সমাজকে অন্যান্য সমাজ থেকে মর্যাদা দান করেছে। মুসলিম সমাজের যাবতীয় বৈশিষ্ট্যকে এমনকি তার দৈনন্দিন আচার-ব্যবহারকে পর্যন্ত তা বৈশিষ্ট্যমন্ডিত করেছে। অন্যান্য সমাজের সাথে তার কোনো তুলনাই হয়না। ইসলামের প্রচলিত অভিবাদন হলো, “আস সালামু আলাইকুম' অথবা “আস সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ' কিংবা আস সালামু আলাইকুম ওয়া রহমাতুন্নাহি ওয়া বরাকাতুহু।" তন্মধ্যে যদি কেউ প্রথমটি উচ্চারণ করে তবে দ্বিতীয়টি ছারা, দ্বিতীয়টি উচ্চারণ করলে তৃতীয়টি দ্বারা তৃতীয়টি উচ্চারণ করলে হুবহু তৃতীয়টি দ্বারাই জবাব দিতে হবে। রসূল সে.) এভাবেই শিক্ষা দিয়েছেন। শেষেরটি সালামের সবচেয়ে সম্প্রসারিত রূপ বিধায় তার জবাবে আর কিছু বাড়ানোর প্রয়োজন নেই। কিন্তু প্রথম দুটির ক্ষেত্রে বাড়িয়ে জবাব দেয়া শ্রেয়। অভিবাদন সংক্রান্ত এ আয়াতে আমরা কয়েকটি বিষয় জানতে পারি । প্রথমত, ইসলামী জীবন ব্যবস্থা মুসলমানদের জন্যে এটাকে একটা অন্যতম সামাজিক বৈশিষ্ট্য হিসাবে নির্ধারণ করেছে। মুসলিম সমাজের যেমন স্বতন্ত্র এতিহ্য, আইন ও বিধান রয়েছে, যেমন তার স্বতন্ত্র কেবলাও রয়েছে, সালামও তার তেমনি একটি বৈশিষ্ট্য । ইতিপূর্বে সূরা বাকারায় আমরা কেবলার প্রসংগে এ বিষয়টি নিয়ে বিশদ আলোচনা করেছি। দ্বিতীয়, সালামের আদান প্রদান হচ্ছে মুসলিম সমাজের সদস্যদের মধ্যে প্রীতি ও ভালোবাসার সম্পর্ক বজায় রাখার একটি সার্বক্ষণিক প্রচেষ্টা । সালামের ব্যাপক প্রচলন এবং সালামের জবাবে আরো উত্তমভাবে সালাম দেয়া এই শ্রীতিপূর্ণ সম্পর্ক স্থায়ী করা ও দৃঢ়তর করার সর্বোত্তম পন্থা । রসূল সে.)-কে জিজ্ঞাসা করা হয়েছিলো, কোন কাজটি সর্বোন্তম। তিনি জবাব দিলেন, “আহার করানো এবং চেনা-অচেনা সবাইকে সালাম দেয়া ।' এ হচ্ছে মুসলিম সমাজে সালামের প্রথম প্রচলন করা সংক্রান্ত শিক্ষা । এটা সুন্নাত, কিন্তু জবাব দেয়াটা আলোচ্য আয়াতের আলোকে ফরয । এ প্রথাটি যে কতো মূল্যবান এবং কতো উপকারী, তা এর বাস্তব প্রয়োগ থেকেই বুঝা যায়। মনের গ্লানি দূর করা, অপরিচিতদের মধ্যে পরিচিতির বিনিময় করা, পারস্পরিক সম্পর্ক ঘনিষ্ঠতর করার ব্যাপারে এর গুরুত্ব ও সুফল অসাধারণ ও বিস্ময়কর । তৃতীয়ত, যুদ্ধ সংক্রান্ত আয়াতের মাঝখানে এটি উদারতা ও শান্তির একটি পেলব পরশ । এ থেকে সন্ভবত ইসলামের একটা মৌলনীতির দিকে ইংগিত করা হয়েছে, সেটি হচ্ছে শান্তি বা সালাম । ইসলাম শান্তিরই বিধান । সে যুদ্ধও করে শুধু শান্তি প্রতিষ্ঠার খাতিরে ৷ তবে ইসলামের এ শান্তিকে ব্যাপকতর অর্থে গ্রহণ করতে হবে। আল্লাহর বিধানের ওপর প্রতিষ্ঠিত থাকার মাধ্যমেই এ শান্তির উদ্ভব ঘটে ।

— পৃষ্ঠা ২৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।