Tafseer Fe Jilalil Quraan 4 PDF
/ ৪২৪
📝 লেখা 📖 পিডিএফ

1110://1591717101-0101017895-00117 খ. তৎকালে মোশরেকদের সাথে যুদ্ধ করার ব্যাপারে মুসলমানদের মনে কিরূপ ভীতি ছিলো, তাও এই আয়াত থেকে স্পষ্ট হয়ে উঠেছে। এ কারণে মুসলমানদের মনে এই আশার সথ্গ্নর করা হয়েছে যে আল্লাহ তায়ালা তাদের ওপর থেকে কাফেরদের আক্রমণ প্রতিহত করবেন । এই সাথে আল্লাহর শক্তিমত্তাও ফুটিয়ে তোলা হয়েছে। বলা হয়েছে যে, “'আন্লাহ তায়ালা সবচেয়ে বেশী ভীতিময় এবং সবচেয়ে কঠিন শাস্তিদাতা ।” এই আয়াত থেকে তৎকালীন কাফেরদের শক্তির তীব্রতা ও মুসলিম সমাজে তাদের সম্পর্কে কি প্রচন্ড ভীতি ছিলো তা বুঝা যায়। এটা সম্ভবত ওহুদ ও খন্দকের মধ্যবর্তী সময়কার কথা। মদীনায় যুসলমানদের জন্যে এ সময়টা ছিলো সবচেয়ে বিভীষিকাময় । একদিকে গৃহশক্র মোনাফেকদের অপতৎপরতা, অপরদিকে ইহুদীদের বিভীষিকাময় ষচ্যন্ত্র। একদিকে মোশরেকদের আশ্ফালন। এই তিনটি কুচক্রী গোষ্ঠীর দ্বারা পরিবেষ্টিত ছিলো তখনকার মুসলমানরা । তদুপরি মুসলমানদের মধ্যে ইসলামী আদর্শ সংক্রান্ত জ্ঞানের অপরিপন্ধতা ও মুসলমানদের মাঝে সময় ও এঁক্যের অভাব এই পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছিলো। গ. অনুরূপভাবে এ আয়াত থেকে এ কথাও জানা যায় যে, মানুষ যতো কঠিন বিপদ মুসিবতে পড়ে ততোই তার আল্লাহর সাথে সম্পর্ক ঘনিষ্ঠতর করা, তার কাছে আরো বেশী করে সাহায্য চাওয়া, তার শক্তির ওপর আরো বেশী করে নির্ভরশীল হওয়া প্রয়োজন । কেননা বিপদ মুসিবত যখন চরমে পৌছে, তখন এই উপকরণটি ছাড়া শক্তি অর্জনের আর কোনো উপায় উপকরণই কাজে লাগে না। ইসলামী জীবন বিধান এই উপকরণগুলোকে পুরোমাব্রায় কাজে লাগায় । যেহেতু আল্লাহ তায়ালাই সকল প্রাণীর অর্টা, তাই প্রাণীকুলকে কিভাবে লালন ও বিকাশ দান করতে হবে, কিভাবে শক্তি যোগাতে হবে, কিভাবে প্রেরণা দান করতে হবে এবং কিভাবে সে প্রেরণায় উজ্জীবিত হবে, তা তিনিই সবচেয়ে ভালো ও সবচেয়ে বেশী জানেন। এই আলোচনার শেষ পর্যায়ে রসূল (স.)-কে আদেশ দেয়া হয়েছে মোমেনদেরকে জেহাদে উদ্বুদ্ধ করতে । আর এর শুরুতে জেহাদে শৈথিল্য ও উদাসীনতা প্রদর্শনের সমালোচনা করা হয়েছে। এই প্রসংগে সুপারিশ করা সংক্রান্ত একটি সাধারণ মূলনীতি ঘোষণা করা হয়েছে। সুপারিশ বলতে আদেশ, উপদেশ ও সহযোগিতা এই তিনটি জিনিসই বুঝায় । ৮৫ নং আয়াতে “যে ব্যক্তি ভালো সুপারিশ করবে, সে তার অংশ পাবে। আর যে ব্যক্তি খারাপ সুপারিশ করবে, সেও তার অংশ পাবে । আর আল্লাহ তায়ালা সব কাজেরই শক্তি যোগান ।' অতএব আল্লাহর পথে জেহাদের ন্যায় ভালো কাজে যে ব্যক্তি উৎসাহ দেয়, প্রেরণা যোগায় ও সাহায্য সহযোগিতা করে, সে ইসলামের দাওয়াত সংক্রান্ত যাবতীয় কাজের ও তার ফলাফলের ংশ পাবে, আর যে ব্যক্তি যুদ্ধে শৈথিল্য ও গড়িমসি করে, সেও তার ফলাফলের অংশ পাবে ।" “কিফল" শব্দটির অর্থ হচ্ছে দায়। এছ্বারা ইত্গিত দেয়া হয়েছে যে, খারাপ সুপারিশ করা একটা অপরাধ এবং এ অপরাধের দায়ভার তাকে বহন করতে হবে । ভালো বা খারাপ সুপারিশ সংক্রান্ত এ নীতি একটা সাধারণ মূলনীতি । কোরআনের স্বভাবসূলভ পন্থায় এখানে বিশেষ সমস্যা উপলক্ষে সাধারণ নীতি জানিয়ে দেয়া হয়েছে। সংশ্লিষ্ট ঘটনাকেও একই ভাবে সাধারণ মূলনীতির সাথে যুক্ত, করা হয়েছে। আর গোটা বিষয়কে আল্লাহর সাথে যুক্ত করা হয়েছে, যিনি যাবতীয় জীবিকা সরবরাহ করেন এবং সর্বকাজের শক্তি যোগান । “মুকীত' শব্দের অর্থ এটাই। “আল্লাহ সকল বিষয়ে “মুকীত" অর্থাৎ শক্তির যোগদানদাতা ।

— পৃষ্ঠা ২৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।