Tafseer Fe Jilalil Quraan 4 PDF
/ ৪২৪
📝 লেখা 📖 পিডিএফ

11110://1591717101-010101595-00117 এভাবেই কোরআন মুসলমানদেরকে প্রশিক্ষণ দেয়। এভাবে যে মোমেনদের মধ্যে ঈমানকে বং ঈমানদার নেতার আনুগত্যকে সংহত করে । সেই সাথে সামাজিক শৃংখলাও তাদেরকে 88555885775 মাত্র ব্যবহার করেছে। আয়াতের শুরুতে একজন মুসলিমের জন্যে সত্যমিথ্যা যাচাই না করে গুজব ছড়ানো এবং গুজবকে প্রথমে নেতার কাছে না পৌছে সমাজের সাধারণ মানুষের কাছে পৌছানোকে ঘৃণাই ও নিন্দনীয় কাজ হিসাবে বর্ণনা করেছে । আয়াতের মধ্যবর্তী অংশে এরূপ ক্ষেত্রে কী করণীয় তা শিক্ষা দিয়েছে । আর শেষাংশে মোমেনদের মনকে আল্লাহর সাথে সংযুক্ত করেছে এবং তার অনুগহের কথা স্মরণ করিয়ে দিয়ে শয়তান থেকে সাবধান করেছে। একটি মাত্র আয়াতে এতো শিক্ষার সমাবেশ ঘটানো, মূল সমস্যাটাকে এতো ব্যাপকভাবে আলোচনা করা এবং হৃদয়ের গভীরে পর্যন্ত পৌছে যাওয়া কেবল এ জন্যেই সম্ভব হয়েছে যে, এটি আল্লাহর কাছ থেকে আগত। “যদি এটি আল্লাহ তায়ালা ছাড়া আর কারো রচিত হতো, তাহলে তারা এতে অনেক খাপছাড়া ও সমন্বয়হীন ব্যাপার দেখতে পেতো ।' কিছু সমস্যা ও তার সমাধান এ পর্যন্ত মুসলিম সমাজের বিভিন্ন দোষক্রটি সংশোধনের চেষ্টা করা হয়েছে, বিশেষত যে সব দোষক্রটি জেহাদ ও ইসলামী জীবনধারাকে ক্ষতিগ্রস্ত করতে পারে সেগুলো সম্পর্কে প্রয়োজনীয় দেয়া হয়েছে। এ জন্যে ব্যক্তিগত পর্যায়ে যাওয়ার আদেশ দেয়া হয়েছে। যাতে কোনো গড়িমসি বা শৈথিল্য তাদেরকে পিছু হটার সুযোগ না দেয়। অনুরূপভাবে আভ্যন্তরীণকোনো বিশৃংখলা বা পথের বাধাকে যেন তারা পিছু হটার ওজুহাত হিসাবে দীড় করাতে না পারে, এ জন্যে এ আয়াতে রসূল (সে.)-কে সম্বোধন করে বলা হয়েছে, যে একাকী হলেও তিনি যেন লড়াই করেন। কেননা, তাকে জেহাদে নিজের ব্যক্তিগত পরিণতি ছাড়া আর কিছু ভোগ করতে হবে না। এই সাথে তাকে আদেশ দেয়া হচ্ছে মোমেনদেরকে লড়াইতে উদ্বুদ্ধ করতে । অনুরূপভাবে মোমেনদেরকে আল্লাহর সাহায্যের আশা পোষণ করতে ও অবিচল থাকতে বলা হয়েছে। কেননা আল্লাহ তায়ালাই হচ্ছেন লড়াইয়ের প্রকৃত সেনাপতি । আল্লাহ তায়ালা বলেন, নাভি না।.... সবচেয়ে বেশী শাস্তিদাতা ।' আয়াত (৮৪) এ আয়াতে ও এর পূর্ববর্তী আয়াতগুলো থেকে তৎকালীন মুসলিম সমাজের এবং সর্বকালের সকল মুসলমানের কতিপয় চারিত্রিক বৈশিষ্ট্য ফুটে উঠেছে। যথা, ক. মুসলিম সমাজে কিছু না কিছু বিভেদ, বিশৃংখলা ও অনৈক্য সেকালেও ছিলো এবং চিরকালই থাকবে । টিলেমি, উদাসীনতা ও গড়িমসি এতো গভীরভাবে বিদ্যমান ছিলো যে, তাদেরকে সচেতন ও সক্রিয় করার উপায় হিসাবে রসূল (স.)-কে নির্দেশ দেয়া হয়েছে যে, তিনি একাকী হলেও যেন লড়াই করেন। সেই সাথে সাধারণ মুসলমানদেরকেও যেন উদ্দদ্ধ করতে থাকেন, কিন্তু তাদের সাড়া দেয়ার অপেক্ষায় যেন বসে না থাকেন। অবশ্য মুসলমানরা সকলেই অসাড় ও নিষ্ক্রিয় হয়ে বসে থাকবে, এটা কখনো হবে না। কিন্তু বিষয়টি এভাবে উপস্থাপিত করা থেকেই বুঝা যায় যে, ইসলামের .একটি শাশ্বত মূলনীতি হলো, প্রত্যেক ব্যক্তি আন্াহর কাছে ব্যক্তিগতভাবেই দায়ী ।

— পৃষ্ঠা ২৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।