1110://1591717101-0101017895-00117 এ আয়াতে যে দৃশ্যটি তুলে ধরা হয়েছে, তা মুসলিম শিবিরের একটি বিশেষ গোষ্ঠীর দৃশ্য | এই গোষ্ঠীটি তখনো ইসলামী বিধিবিধানের সাথে পুরোপুরি অভ্যস্ত হয়ে ওঠেনি এবং গুজবের ফলাফল কি হতে পারে আর সমাজে তা কতোখানি বিভেদ বা বিশৃংখলার জন্ম দিতে পারে, তা তারা বুঝতে পারেনি । গুজবের ফলাফল ধ্বংসাত্বকও হতে পারে। কেননা সে সমাজের লোকেরা তখনো তেমন পরিপক্কতা অর্জন করেনি। পরিস্থিতির গুরুত্ বুঝার ক্ষমতা তাদের হয়নি । একটি অসতর্ক ও বেফাঁস কথা যে কোনো ব্যক্তি বা গোটা মুসলিম সমাজের জন্যে এমন ধ্বংস ডেকে আনতে পারে, যা কল্পনাও করা যায় না এবং যার ক্ষতিপূরণ পরবর্তীতে কোনোভাবেই সম্ভব নয়। যেহেতু সে সময়কার মুসলিম সমাজের লোকেরা উক্ত সমাজের প্রকৃত ও পূর্ণাংগ আনুগত্যের ব্যাপারে সচেতন ছিলো না, তাই একটি গুজব ছড়ালে এবং এক কান থেকে আরেক কানে গেলে তার কি পরিণতি হতে পারে, তা তারা বুঝতো না, চাই তা শান্তির গুজবই হোক বা ভয়ের গুজবই হোক। সুতরাং উভয় ধরনের গুযবের ফল অত্যন্ত মারাত্মক ও সর্বনাশা হতে পারতো । উদাহরণ স্বরূপ বলা যায়, যে সমাজকে প্রতি মুহূর্তে শক্রর গতিবিধি সম্পর্কে সতর্ক থাকতে হবে এবং প্রতি মুহূর্তে শক্রর কোনো কোনো তৎপরতার খবর যার প্রত্যাশিত, সে সমাজে কোনো ভিত্তিহীন শান্তির গুজব এক ধরনের শৈথিল্য ও উদাসীনতা এনে দিতে পারে, চাই যতই সতর্ক থাকার আদেশ দেয়া হোক না কেন। কেননা বিপদ ও হুমকিজনিত সতর্কতা নিছক আদেশজনিত সতর্কতা থেকে ভিন্ন জিনিস। এ ধরনের শান্তির গুযব থেকে যে শৈথিল্য ও উদাসীনতা জন্মে, তাতেই সর্বনাশ ঘটে যাওয়া বিচিত্র নয়। অনুরূপভাবে যে সমাজ নিজের শক্তি সামর্থের ব্যাপারে নিশ্চিত, তার জন্যেও কোনো ভীতিজনক গুযব বিপর্যয় ডেকে আনতে পারে। এ ধরনের ভিত্তিহীন গুজব সমাজে বিশৃংখলা সৃষ্টি করতে পারে এবং ক্ষতির আশংকা দূর করার জন্যে নিম্প্রয়োজন পদক্ষেপ গ্রহণে উদ্ুদ্ধ করতে পারে । আর এর পরিণামে ঘটে যেতে পারে কোনো ভয়াবহ সর্বনাশা ঘটনা । মোট কথা, এটা এমন একটা সমাজের লক্ষণ, যে সমাজে এখনো পুরো শৃংখলা প্রতিষ্ঠিত হয়নি অথবা যে সমাজ নেতার পূর্ণ আনুগত্যে অভ্যস্ত হয়নি, অথবা এই দুটোর কোনোটিই হয়নি। মনে হয়, তৎকালীন মুসলিম সমাজে এই দুটো অবস্থাই বিদ্যমান ছিলো । আর তার পাশাপাশি সমাজে বিরাজ করতো বিভিন্ন মানের ঈমান, বিভিন্ন মানের বুদ্ধিমত্তা এবং বিভিন্ন মানের আনুগত্য । আর এই বিশৃংখলার প্রতিকারই কোরআন এখানে আল্লাহর বিধান অনুসারে করছে। কোরআন মুসলিম সমাজকে সঠিক কর্মপন্থা নির্দেশ করেছে এই বলে যে, 'তারা যদি সেই গুজব বা খবরকে রসূল ও নিজেদের দায়িতৃশীলদের কাছে ব্যক্ত করতো, তাহলে তাদের মধ্যে যারা তথ্য অনুসন্ধান করে, তারা তার যথার্থতা নির্ণয় করতে পারবো ।” অর্থাৎ তাদের কাছে শান্তি অথবা ভীতি সম্পর্কে যে খবর আসতো, তা যদি তারা রসূল সে.)-এর উপস্থিতিতে তাঁর কাছে আর তীর অনুপস্থিতিতে মুসলমানদের দায়িত্বশীলের কাছে পৌছাতো, তাহলে ঘটনা সত্যাসত্য নির্ণয়কারীরা প্রকৃত রহস্য উদ্ধার করতে পারতো । একজন ঈমানদার নেতার নেতৃত্বে পরিচালিত সমাজের একজন সৎ সদস্যের কর্তব্য এই যে, তার কানে ভালো-মন্দ কোনো খবর আসা মাত্র তা তার নবী বা নেতার কানে পৌছাবে, সমাজে সাধারণ লোকদের কাছে তা ছড়াবে না। কেননা, সমাজের ঈমানদার নেতৃতুই তার সত্যাসত্য যাচাই করতে সক্ষম এবং খবরটি সত্য প্রমাণিত হলেও তা সমাজে প্রচার করার যোগ্য কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে সক্ষম।
— صفحة ٢٧٣ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.