1110://1591717101-0101017895-00117 বোঝার জন্যে কিছু আলামত রয়েছে, যা আপনা থেকেই প্রমাণ করে যে, ইসলাম আল্লাহর রচিত জীবন ব্যবস্থা। এই বৃহৎ মূলনীতি অর্থাৎ ইসলাম আল্লাহর রচিত জীবন ব্যাবস্থা এ কথা যখন স্বীকৃত তখন ইসলামের সমস্ত বিধিমালাকে আপনা আপনি মেনে নেয়া এবং বোধশক্তির পক্ষে যুক্তিযুক্ত ও অপরিহার্য হয়ে দীড়ায়; চাই তার সুন্ষাতিসূক্ষষ যুক্তিসমূহ তার পক্ষে বোধগম্য হোক বা না হোক। ইসলাম যখন আল্লাহর রচিত জীবন ব্যবস্থা, তখন তার প্রতিটি বিধির পেছনে যুক্তি অবশ্যই রয়েছে। অনুরূপভাবে, ইসলামের যে কোনো বিধির কল্যাণকারিতা ও আপাত দৃষ্টিতে দৃশমান ও বোধগম্য হোক বা না হোক, উক্ত বিধিকে নির্বিবাদে কল্যাণকর মেনে নেয়া অপরিহার্য হয়ে দীড়ায়। কেননা বিধান যখন আন্নাহর রচিত তখন তা অবশ্যই চিরদিন কল্যাণকর । মানবীয় বোধশক্তি ও বিবেকবুদ্ধি আল্লাহর বিধানের বিকল্প বা সমকক্ষ নয়, আল্লাহর বিধানের ওপর তার আধিপত্য বা কর্তৃত্ব লাভের তো প্রশ্নই ওঠে না। কেননা তার উপলব্ধি অসম্পূর্ণ সীমিত এবং । তার বিবেকবুদ্ধি কোনো জিনিসের সকল দিক দেখতে পায় না এবং তার সকল কল্যাণকারিতাও সে দেখতে পায় না। অথচ আল্লাহর আইন একই সময়ে সব কিছু দেখতে পায়। কাজেই আল্লাহর আইনের কোনো অকাট্য ও স্থায়ী বিধিও মানুষের বোধগম্যতার শর্তাধীন হতে পারে না। বড়জোর মানুষের বোধশক্তির কাছ থেকে এতোটুকু প্রত্যাশা করা যেতে পারে যে, সে উক্ত বিধি সম্বলিত কোরআন বা হাদীসের উক্তির প্রামাণ্যতা ও প্রযোজ্যতা খুঁজে দেখবে, তার যৌক্তিকতা ও কল্যাণকারিতা আছে কি নেই তা নয়। কেননা এ উক্তি যখন আল্লাহর কাছ থেকে প্রাপ্ত ওহীর অন্তর্ভুক্ত, তখন তার যৌক্তিকতা ও কল্যাণকারিতা স্বতসিদ্ধ ও প্রশ্নীতীত। যৌক্তিকতা ও কল্যাণকারিতা খুঁজে দেখতে হবে, সেই জিনিষের যা ওহীর মাধ্যমে আগত নয়, অথচ গুরুতর বিতর্ক রয়েছে তাতে । ইতিপূর্বেই উল্লেখ করেছি যে, এরপ ক্ষেত্রে ইসলামের বিধান এই যে, উক্ত বিতর্ককে আল্লাহ তায়ালা ও রসূল (স.)-এর বক্তব্যের আলোকে বিচার করতে ও নিষ্পত্তি করতে হবে। এটা হচ্ছে সত্যিকার ইজতেহাদের ক্ষেত্র। ওহীর বক্তব্যকে বুঝার জন্যে যে ইজতেতহাদ বা চিন্তা গবেষণা চালাতে হয়, সে ইজতেহাদ তার অতিরিক্ত। তবে কোনো অবস্থাতেই ওহীর যেতে পারে না। মনে রাখতে হবে যে, প্রাকৃতিক নিয়ম ও সৃষ্টিতত্ব্ব সংক্রান্ত জ্ঞান অর্জনের জন্যে মানবীয় বিবেক বুদ্ধির প্রকৃত বিচরণ ক্ষেত্র হলো বন্তুজগত, আর এ জগত এক বিশাল ও বিস্তৃত জগত। আমাদের কর্তব্য এই যে, আমরা মানবীয় বোধশক্তিকে ঠিক ততোটুকুই সম্মান দেবো, যতটুকু আল্লাহ তায়ালা তাকে দিতে চেয়েছেন, আর ঠিক সেই সীমার মধ্যেই দেবো, যা তার জন্যে সমীচীন । অতপর সীমার বাইরে তাকে আর কোনো মর্যাদা দেয়া হবে না । আমরা আল্লাহর পক্ষ থেকে আগত প্রমাণ ও নির্দেশিকা ছাড়া কোনো অনিশ্চিতের পথে পা বাড়াবো না। ভ্রান্ত পথের সন্ধান দেয় এমন প্রমাণ ও নির্দেশিকা আমরা মানবো না। কেননা ভ্রান্ত প্রমাণ অনুসরণ করা বিনা প্রমাণে পথ চলার চেয়েও বিপজ্জনক । পরবর্তী আয়াতে অন্য একটি গোষ্ঠীর অবস্থা বর্ণনা করা হয়েছে অথবা মুসলিম সমাজের একটি গোষ্ঠীর অন্য একটি কাজের বর্ণনা দেয়া হয়েছে। আল্লাহ তায়ালা বলেন, “যখন তাদের কাছে কোনো শান্তি বা ভয়ের খবর আসে, ... তবে তোমাদের অল্প সংখ্যক ব্যতীত সবাই শয়তানের অনুসরণ করতো ।' (আয়াত ৮৩) কেউ কোনো গুজব ছড়ালে করণীয় ......
— পৃষ্ঠা ২৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।