11110://1591717101-0101017895-00117 অনুরূপভাবে পরস্পর বিরোধী উপাদানগুলোর প্রতি নযর না দিলে একই মানুষের বিভিন্নমুখী বৈশিষ্ট্যের কোনো কোনোটির ওপর অত্যাচার করা হয়। এভাবে মানুষের সীমাবদ্ধ উপলব্ধি থেকে | এবং চলমান অবস্থার বাইরের অবস্থা সম্পর্কে মানুষের অজ্ঞতা থেকে শত শত রকমের ক্রটি ও বিরোধের সৃষ্টি হয়ে থাকে । কোরআনী বিধান ঠিক এর বিপরীত এ বিধান পূর্ণাংগ ও স্বয়ংসম্পূর্ণ স্থিতিশীল, প্রাকৃতিক নিয়মের সাথে সংগতিশীল, অথচ স্থিতি ও সংগতিশীলতা সহকারেই তা মানুষকে সদা তৎপর ও সদা-সক্রিয় থাকতে অনুমতি দেয়, যেমন প্রাকৃতিক নিয়মও তার অনুমতি দিয়ে তাকে। কিন্তু এই বৈশিষ্টটি উপলব্ধি করার মানে সকল প্রজন্মের সকল সমস্যা উপলব্ধি করা নয়। বরঞ্চ সত্য কথা এই যে, প্রত্যেক প্রজন্ম নিজ নিজ সমস্যা উপলব্ধি করবে এবং যেটুকু তার উপলব্ধির বাইরে থাকবে, তা পরবর্তী উন্মত প্রজন্মের জন্যে রেখে যাবে । তাছাড়া নিজ নিজ জ্ঞান ও অভিজ্ঞতার পুঁজি তো রেখেই যাবে। কিন্তু এই বৈশিষ্ট্য উপলব্ধি করার ব্যাপারে মানব সমাজে যে বিপুল মতভেদ ঘটে, তার আড়ালে অনেক কিছু অবশিষ্ট থেকে যায় । সেই অবশিষ্টাংশ উপলব্ধি করতে অনেকেই সমবেত হয় এবং প্রতিটি প্রজন্মই সচেষ্ট হয়। এই অবশিষ্টাংশ এই যে, আল্লাহর তৈরী জিনিস ও মানুষের তৈরী জিনিস সম্পূর্ণ ভিন্ন। আল্লাহর এ সৃষ্টিতে কোনো বিরোধ বা ব্যবধান নেই, আছে কেবল এঁক্য ও সমন্য়। অতপর এই সমৰয়ের ধরন, ব্যাপকতা ও পরিধি নির্ণয়ে মানব সমাজে মতবিরোধ ঘটে থাকে । আর যে পর্যস্ত কোনো চিন্তা-গবেষণাকারী ভুল করে না-আল্লাহ ভায়ালা তাদের সবাইকে, তাদের প্রতিটি ব্যক্তি ও প্রজন্মকে এই কোরআনের মাধ্যমে দায়িত্ব অর্পন করেন। উপলন্ধির এই কাছে ন্যস্ত করেন এবং কোরআন যে আন্মাহর পক্ষ থেকে এসেছে সে কথা বিশ্বাস করার দায়িত্বকে, কোরআন যে আল্লাহ তায়ালা ছাড়া আর কারো রচনা হতে পারে না, সে বিশ্বাস এই উপলব্ধির আলোকেই সম্ভব । মালবীমস বোধশক্তিক্ন সীম্মাবহ্ধতা এখানে কিছুক্ষণের জন্যে থেমে আমাদের এই বিষয়ে এবং সামধ্বিকভাবে ইসলামের বিষয়ে মানুষের উপলব্ধির সীমা কতোদূর সেটা স্থির করে নেয়া সমীচীন হবে । এতে করে মানুষকে যে সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ দিয়ে আল্লাহ তায়ালা সম্মানিত করেছেন, তা তার অহংকারী হবার পথ সুগম করবে না, তার নিরাপদ সীমা অতিক্রম করার পথ উন্মুক্ত করবে না এবং এবং সংরক্ষিত জায়গা অতিক্রম করে অজানা ও ঝুঁকিপূর্ণ তেপাত্তরের মাঠের দিকে ঠেলে দেবে না। পবিত্র কোরআনের এ ধরনের বক্তব্যসমূহকে সাধারণত ভুল বুঝা হয়। এ কারণে প্রাচীন ও আধুনিক ইসলামী চিন্তাবিদদের একটি গোষ্ঠী ইসলামের যাবতীয় বিষয়ে মানুষের বোধশক্তিকে সার্বিক ও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দেয়ার পক্ষপাতী । তারা এক্ষেত্রে মানুষের বোধশক্তিকে আল্লাহর আইনের সমান ক্ষমতা দেয়, এমনকি তাকে আল্লাহর বিধানের ওপর আধিপত্য দান করে। প্রকৃতপক্ষে তার কিন্তু এতোটা ক্ষমতা ও অধিকার নেই। এ কথা নিসন্দেহে সত্য যে, মানুষের বোধশক্তি একটা মস্তবড় হাতিয়ার এবং আল্লাহ তায়ালা একে যথেষ্ট সম্মানিত করেছেন। আর এ কারণে তার ওপর প্রাথমিক সত্য উপলব্ধির দায়িত্বও অর্পন করেছেন। প্রাথমিক সত্যটি হলো ইসলাম আল্লাহর পক্ষ থেকে আগত এবং আল্লাহর রচিত জীবন ব্যবস্থা । একথাটি সহজে এমন
— পৃষ্ঠা ২৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।