1110://1591717101-0101017895-0017 তার ক্ষমতা, বুদ্ধিমত্তা, অভিজ্ঞতা ও আল্লাহভীতি তার জন্যে কী বিরাট মর্যাদা নির্ধারণ করে রেখেছে। তথকালীন প্রজন্মের সেই মানবগোষ্ঠীটিকে তার বোধগম্য ভাষাতেই সম্বোধন করা হয়েছিলো, আর সে তার নির্দিষ্ট সীমার ভেতরে তা কার্যকরীও করতে পেরেছিলো। এই সমন্বয়ের বৈশিষ্ট্যটি শুরুতে কোরআনের বাচনভংগিতে তার শৈল্পিক প্রকাশ ও অভিব্যক্তির মধ্য দিয়ে ফুটে ওঠে। মানুষের ভাষায় অনেক বৈচিত্র থাকে । কখনো তা খুব উচ্চমানের অলংকর সমৃদ্ধ হয়, আবার কখনো হয় অত্যন্ত নিশ্নমানের। কখনো তাতে সমন্বয় দেখতে পাওয়া যায়, আর কখনো মনে হয় খাপছাড়া। কখনো দুর্বল আবার কখনো বলিষ্ঠ উচ্চারণ । কখনো প্রাঞ্জল, কখনো দুর্বোধ্য । কখনো স্বচ্ছ সাবলীল, আবার কখনো ভারী ও অস্পষ্ট । এরূপ মানবীয় বৈশিষ্ট্যের তারতম্য অনুসারে আরো বহু রকমের বিচিত্র বৈশিষ্ট্য দৃষ্টিগোচর হয়। বিশেষত সার্বক্ষণিক “পরিবর্তনশীলতা” মানের উত্থাপন ও ক্রমাগত বিভিন্নতা ও স্ববিরোধিতা । একই সাহিত্যিক, একই চিন্তাবিদ, একই শিল্পী, একই রাজনীতিক বা একই সমরনায়কের বিভিন্ন সময়ের উক্তি পর্যালোচনা করলে এই বৈশিষ্ট্য লক্ষ্য করা যাবে । বৈশিষ্ট্যটিকে এক কথায় বলা যায় বিভিন্নতা ও স্ববিরোধিতা । মানুষের ভাষার এই বৈশিষ্ট্যের ঠিক বিপরীত বৈশিষ্ট্যটি অর্থাৎ স্থিতি ও সমন্বয় কোরআনে পূর্ণমাত্রায় বিরাজমান । যদিও আমরা শুধু ভাষাগত ও বাচনভরগি সংক্রান্ত দিক নিয়েই আলোচনা করছি। কিন্তু বিষয়বস্তুর দিক দিয়ে বিবেচনা করলেও দেখা যাবে, এই অলৌকিক গ্রন্থের মান একই রকম, যতোই তার বিষয়বস্তু বিভিন্ন ও.রকমারি হোক না কেন। এর মান ও উৎ্কর্ষে কোনো তারতম্য নেই, এর ভাষাগত চমৎকারিত্ব ও সাবলীলতা সর্বত্র একই পর্যায়ের ৷ মানুষের তৈরী কোনো শিল্লে এই অভিন্নতা ও স্থিতিশীলতা দেখা যাবে না, বরং তা সর্বত পরিবর্তনশীল । কোরআনের এই স্থিতিশীল মান মহান আন্মাহর শ্রেষ্ঠত্ ও চমৎকারিত্বের পরিচায়ক । এটি এক অপরিবর্তনশীল চিরস্থায়ী ও চিরঞ্জীব অরষ্টার প্রতীক, যার মধ্যে কখনো কোনো ভাবান্তর ঘটে না। এই বিরোধহীনতা এবং এই পরিপূর্ণ ও সর্বাত্মক সমন্বয় আন্মাহর সেই বিধানের মধ্যে পরিস্ফুট, যা তীর গ্রন্থের সুসম্িত ও ভারসাম্যপূর্ণ ভাষার মধ্য দিয়ে বিবৃত হয়েছে। এ বিধান মানুষের ব্যক্তিগত ও সামষ্টিক জীবনের বিকাশ ও উত্বকর্ষ সাধনের নিমিত্তে রচিত। এটি ব্যক্তি ও সমাজের তৎপরতাকে সংগঠিত ও সংঘবদ্ধ করার বিধান । যুগে যুগে ও প্রজন্মে প্রজন্মে মানব সমাজে যে সমস্যাবলী দেখা দেবে, তার সমাধান রয়েছে এ বিধানে । মানব সমাজ যাতে নিজেকে, নিজের বিভিন্ন যোগ্যতা ও ক্ষমতাকে ও তার কার্যকলাপকে বিশুদ্ধ করতে পারে, নিজেকে গোটা প্রকৃতির সাথে সমবিত করতে পারে, দুনিয়া ও আখেরাতের মাঝে সমবয় সাধন করতে পারে এবং | প্রত্যেক ব্যক্তি ও সমাজের সামগ্রিক যাবতীয় সমস্যার সমাধান করতে পারে, সে জন্যে এ বিধানে রয়েছে উপযুক্ত দিক নির্দেশনা । | শুধুমাত্র ভীষাগত ও বর্ণনাগত দিক দিয়েই যখন আল্লাহর কথায় ও মানুষের কথায় এতো সুস্পষ্ট পার্থক্য বিদ্যমান, তখন চিন্তায়, ব্যবস্থাপনায় ও আইন রচনায় আল্লাহ তায়ালা ও মানুষের মাঝে স্বভাবতই এর চেয়েও সুস্পষ্ট ব্যবধান থাকবে । মানুষের রচিত যে কোনো মতবাদে ও ব্যবস্থায় মানবীয় বৈশিষ্ট্য লক্ষণীয় । দৃষ্টি ও চিন্তার ক্ষুদ্রতা ও সংকীর্ণতা, সাময়িক সমস্যাবলী দ্বারা প্রভাবিত হওয়া এবং প্রতিটি মতবাদ ও নীতিতে পরস্পর বিরোধী উপাদানসমূহের প্রতি দৃষ্টি না দেয়ার কারণে সে উপাদানসমূহের মধ্যে আজ হোক কাল হোক সংঘর্ষ বেধে যাওয়া অনিবার্য ।
— পৃষ্ঠা ২৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।