11110://15917117101-0101017595-00117 পিতামাতা, নিকটাত্মীয়, এতীম মেসকীন, প্রতিবেশী, অসহায় মোসাফের ও নিজের দাস দাসীর প্রতি সৎ ও সদয় ব্যবহারের নির্দেশের পূর্বে এই আয়াতটি নাযিল হয়েছে। আর এভাবে সকল বিধি-বিধান ও নিয়ম-নীতি আন্লাহর সাথে সং্রিষ্ট এবং তারই বিধান থেকে উৎসারিত হয় এবং যাবতীয় বিষয় একমাত্র সে নেতৃত্বের দিকে ফিরে যায়, যার অনুসরণ ও অনুকরণ ও আনুগত্য পাওয়ার পুর্ণ অধিকার রয়েছে। ২. মোমেনদের তাদের এবং তাদের মোমেন দলের আনুগত্য করা উচিত। সুতরাং তারা এমন কোনো ব্যক্তিকে ক্ষমতায় অধিষ্ঠিত করাবে না, যে মোমেন নয় । মোমেনদের বিধি-বিধান ও আদর্শ ও লক্ষ্যের যে অনুসরণ করে না এবং তাদের নেতৃত্ব থেকে যে নির্দেশাবলী গ্রহণ করে... যে আল্লাহর সাথে শরীক করে, সে সুদূর ভ্রান্তিতে পতিত হয় ।' আয়াত ১১৫-১১৬) “হে নবী। সে সব, মোনাফেককে সুসংবাদ শুনিয়ে দাও যে, তাদের জন্যে নির্ধারিত রয়েছে ... যাবতীয় সম্মান শুধুমাত্র আল্লাহরই জন্যে ।' (১৩৮-১৩৯) “হে ঈমানদার লোকেরা! ঈমানদার লোকদেরকে ত্যাগ করে কাফেরদেরকে নিজেদের বন্ধুবরূপে গ্রহণ করো না .... শীঘ্বই ঈমানদারদেরকে মহাপুণ্যদান করবেন ।” আয়াত ১৪৪-১৪৬) ৩. “দারুল হরব' থেকে মুসলমানদের হিজরত করা ওয়াজেব, অতপর তারা মুসলিম দলের সাথে সে ভূখন্ডে গিয়ে মিলিত হবে যেখানে মুসলমানরা নেতৃতৃ ও কর্তৃত সহকারে প্রতিষ্ঠিত আছে। তারা মুসলিম নেতৃত্বের পতাকা তলে ভশ্রয় গ্রহণ করবে, কুফুরীর পতাকাতলে নয়, অন্যথায় এটাকে মোনাফেকী অথবা কুফুরী নামে আখ্যায়িত করা হবে- যারা নিজের অনিষ্ট করে ফেরেশতারা তাদের প্রাণ হরণ করে বলে .... নিজ গৃহ থেকে আল্লাহ ও রসূলের দিকে হিজরত করার মানসে বের হয়, অতপর ইতিমধ্যেই মৃত্যুমুখে পতিত হয় তবে তার প্রতিফল দান করা আল্লাহর যি্মায় ওয়াজেব হয়ে যায়। আল্লাহ তায়ালা বাস্তবিকই ক্ষমাকারী ও অতীব অনুগ্রহশীল 1” (আয়াত ৮৮, ৮৯, ৯৭ ও ১০০) ৪. মুসলমানরা তাদের দুর্বল মুসলিম ভাইদেরকে ছাড়িয়ে আনা এবং উদ্ধারের জন্যে জেহাদ করবে । যারা “দারুল হারব এবং কুফুরের' ঝান্ডা থেকে মুক্ত হয়ে “দারুল ইসলাম” এ গিয়ে ইসলামী দলের .... নির্ধারণ করে দাও এবং তোমার পক্ষ থেকে আমাদের জন্যে সাহায্যকারী নির্ধারণ করে দাও ।' (আয়াত ৭৫) ও এই বিষয়টির পরক্ষণেই আসছে জান-মাল দ্বারা জেহাদে শরীক হতে উদ্বুদ্ধ করা, জেহাদে অংশগ্রহণে ব্যর্থ অসমর্থ্য লোকদের নিন্দা জ্ঞাপন সংক্রান্ত এক বিরাট বর্ণনা । এই বর্ণনাটি বক্ষমান সূরায় এক বিরাট অংশ জুড়ে বিস্তৃত রয়েছে এবং যেখান থেকে এর সূচনা হয়েছে সেখান থেকে সুরার কোমল কণ্ঠ আস্তে আস্তে দৃঢ় হচ্ছে, তার সুর ধীরে ধীরে উচ্চমার্গে উঠে যাচ্ছে এবং নির্দেশ ও নিন্দার ভাষা আরো কঠোর হয়ে উঠছে। ধারাবাহিকতার সাথে সূরাব্যাপী উল্লেখিত অভিযানের আলোচনা পর্যালোচনা করতে আমি সক্ষম হইনি। ধারাবাহিকতার বিশেষ গুরুত্ব ও নির্ধারিত কিছু মূল্য রয়েছে । এখানে আমি কয়েকটি উদাহরণ পেশ করবো মাত্র। এ অভিযানের উদাহরণসমূহ সুরার স্ব স্ব স্থানে উল্লেখ করে তার ব্যাখ্যা ও বিশ্লেষণ আমি পেশ করবো । এরশাদ হচ্ছে, “হে ঈমানদাররা! (শক্রর) মোকাবেলা করার জন্যে সব সময় প্রস্তুত থেকো । অতপর সুযোগ ও প্রয়োজন ... নির্ধারণ করে দাও এবং তোমার পক্ষ থেকে আমাদের জন্যে সাহায্যকারী নির্ধারণ করে দাও ।” (আয়াত ৭১-৭৬) “আল্লাহর রাহে যুদ্ধ করতে থাকো, তুমি নিজের সম্ত্বা ব্যতীত অন্য কোনো ... দিক দিয়ে অত্যন্ত কঠোর এবং কঠিন শাস্তিদাতা ।” (আয়াত ৮৪)
— পৃষ্ঠা ২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।