Tafseer Fe Jilalil Quraan 4 PDF
/ ৪২৪
📝 লেখা 📖 পিডিএফ

1110://191717101-0101017895-00117 ০-মানাত্ফেকতেদন্ স্বুশ্ত তহ্পন্রতা পরবর্তী আয়াতে অপর একটি গোষ্ঠীর অবস্থা বর্ণনা করা হচ্ছে। এ গোষ্ঠীটি মুসলিম সমাজেরই অন্তর্ভক্ত। তবে তারা সম্ভবত মোনাফেক ভন্ড, বর্ণচোরা ও কপট মুসলমানদের গোষ্ঠী । এখানে তাদের একটা নতুন কাজের উন্লেখ করা হয়েছে এবং এখান থেকে একটা নতুন অধ্যায় শুরু করা হয়েছে। তাদের অবস্থা বর্ণনা করার সাথে সাথে তাদের প্রতি ঘৃণা সৃষ্টি এবং সৃষ্টির পাশাপাশি বুঝানো, শিখানো, শোধরানো ও সংগঠিত করা হয়েছে এবং তা হয়েছে অত্যন্ত অল্প কথায়। আল্লাহ তায়ালা বলেন, “তারা বলে, আনুগত্য করলাম । তারপর তোমার কাছ থেকে বেরিয়ে এসেই তাদের একটি গোষ্ঠী রাতারাতি কথা পাল্টে ফেলে.... তারা অনেক স্ববিরোধিতা দেখতে পেতো ।" এই গোষ্ঠীটি যখন রসূল (স.)-এর কাছে থেকে কোরআন শুনতো এবং কোরআনে যে সব দায়িত্ব ও কর্তব্যের কথা জাননো হয়েছে, তা জানতো, তখন তারা শর্তহীনভাবে সর্বাত্মক আনুগত্যের অংগীকার করতো । কোনো বাদ প্রতিবাদ করতো না, প্রশ্ন করতো না, আপত্তি তুলতো না এমনকি ব্যাখ্যাও চাইতো না। কিন্তু সেখান থেকে বেরিয়ে আসার পরই তাদের ভূমিকা বদলে যেতো । তারা সেই অংগীকার আর কাজে পরিণত করবে না বলে স্থির করতো এবং দায়িত্ব এড়ানোর পরিকল্পনা করতো। এ আয়াতটির ব্যাখ্যা এভাবেও করা যেতে পারে যে, প্রথমে সমগ্র মুসলিম সমাজের অবস্থা বর্ণনা করা হয়েছে যে, তারা এক বাক্যে আনুগত্যের ওয়াদা করতো । কিন্তু এই বিশেষ চরিত্রধারী মোনাফেক গোষ্ঠীটি তাদের অংগীকার লংঘন করতো । এভাবে মুসলিম সমাজের বিশৃংখলা ও বিভেদের চিত্রই ফুটে ওঠে । কেননা এ দলটি তো মুসলমানদের সমাজেই অবস্থান করে। সামগ্রিকভাবে মুসলমানরা যখন সর্বশক্তি দিয়ে প্রতি অংগনে লড়াইতে ব্যস্ত থাকে, তখন এই গোষ্ঠীটির পিছুটান ভাব গোটা সমাজকে কষ্ট দেয় ও বিভেদে লিপ্ত করে। আন্মাহ তায়ালা এ ক্ষেত্রে রসূল (স.) ও নিষ্ঠাবান মুসলমানদেরকে আশ্বাস দিচ্ছেন য, এই বর্ণচোরা ভন্তদের ভন্ডামি ও ধোকাবাজীর ওপর আল্লাহর দৃষ্টি রয়েছে। আর এদের দিকে যে আন্নাহর দৃষ্টি রয়েছে, সে বিষয়ে আশ্বস্ত হয়ে মুসলমানরা নিজেদের মনকে সান্ত্বনা দিতে পারবে ও এই ধোকাবাজরা যে তাদের কোনো ক্ষতি করতে পারবে না, সে ব্যাপারে নিশ্চিন্ত হতে পারবে । এ আয়াতে এই ভন্ডদেরকে এই মর্মে হুমকিও দেয়া হয়েছে যে, তারা মুক্তি পাবে না ও সফল হবে না। এ কথাই আল্লাহ তায়ালা বলেছেন এভাবে যে, “তারা যে পরিবর্তিত ভূমিকা গ্রহণ করে, তা আল্লাহ তায়ালা লিখে রাখেন ।” এই মোনাফেকদের সম্পর্কে আল্লাহ তায়ালা রসূল (স.)-কে যে নীতি অবলম্বনের নির্দেশ দিয়েছেন, তা হলো, তাদের বাহ্যিক আচরণকে হিসাবে ধরতে হবে, তাদের নিয়ত, উদ্দেশ্য ও মানসিকতাকে নয়। তাদের আচরণ নিয়ে মাথা না ঘামানো ও তার প্রতি ভ্রক্ষেপ না করা- এই নীতির কারণে এই গোষ্ঠী ক্রমশ নিস্তেজ ও নিষ্প্রভ হয়ে পড়ে । এই নীতির একটি অংশ হলো, “অতএব তাদেরকে উপেক্ষা করো ।” এই সাথে আল্লাহর হেফাযত ও তত্বীবধানের ওপর নির্ভর করারও শিক্ষা দেয়া হয়েছে, “আর আল্লাহর ওপর নির্ভর করো । অভিভাবক হিসাবে আল্লাহ তায়ালাই যথেষ্ট ।

— পৃষ্ঠা ২৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।