Tafseer Fe Jilalil Quraan 4 PDF
/ ৪২৪
📝 লেখা 📖 পিডিএফ

11110://191717101-0101017895-00117 সংঘটিত হতে পারে । কেননা, মহাবিশ্বের কোথাও কোনো ঘটনা ঘটানো বা কোনো জিনিস তৈরী করার ক্ষমতা শুধু আল্লাহরই আছে, আর কারো নেই। সুতরাং মানুষ কোনো উপায় উপকরণ অবলম্বন করে নিজের ইচ্ছা ও চেষ্টা দ্বারা যে কল্যাণমূলক কাজ সংঘটিত করে, তা আল্লাহর ক্ষমতা বলে সংঘটিত কাজ বলেই গণ্য হবে । অনুরূপভাবে মানুষ কোনো অকল্যাণমূলক কাজের ইচ্ছা ও চেষ্টা করতে পারে অথবা এমন কোনো কাজ করতে পারে, যাতে অকল্যাণ সাধিত হয়। কিন্তু বাস্তবিক পক্ষে সেই অকল্যাণ সংঘটিত করা ও তার অস্তিত্ব দান করা আল্লাহর ক্ষমতা ও ইচ্ছা ছাড়া সম্ভব নয়। কেননা, এই মহাবিশ্বে আল্লাহর শক্তি ও ক্ষমতা ছাড়া কোনো জিনিস বা ঘটনা অস্তিত্ব লাভ করে না। এই উভয় ক্ষেত্রেই ঘটনা যা ঘটুক- আন্মাহর পক্ষ থেকেই ঘটে । প্রথম আয়াতের বক্তব্য এটাই । দ্বিতীয় আয়াতে বলা হয়েছে: “তোমার ওপর যা কিছু শুভ ঘটনা ঘটে তা আল্লাহর পক্ষ থেকেই ঘটে, আর যা কিছু অশুভ ঘটে, তা তোমার পক্ষ থেকেই ঘটে ।” এ আয়াতে অন্য একটি বিষয় তুলে ধরা হয়েছে, যা প্রথম বিষয়টি থেকে আলাদা । এ বিষয়টি হলো, আল্লাহ তায়ালা একটি আইন ও বিধান দিয়েছেন এবং পথ বাতলে দিয়েছেন। ভালোর পথ দেখিয়েছেন এবং মন্দ থেকে সাবধান করেছেন । মানুষ যখন আল্লাহর বিধান অনুসরণ করে ভালো কাজ করে এবং মন্দ কাজ থেকে বিরত হয়, তখন আল্লাহ তায়ালা তাকে সাহায্য করেন । আল্লাহ “যারা আমার জন্যে সংঘাম করে তাদেরকে আমি অবশ্যই আমার পথ দেখাবো" এ ভাবে আল্লাহর সাহায্যে মানুষ সৎকাজ করতে সক্ষম হয়। এটা বাহ্যিক দৃষ্টিতে মানুষ যাকে উপার্জন বলে মনে করে, তা যদি নাও হয়, তাতে কিছু আসে যায় না। আল্লাহর দীড়িপাল্লায় সেটি একটি ভালো কাজ-এটাই বড় কথা । এটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে । কেননা আন্মাহ তায়ালাই তাকে এ কাজের পথ বাতলে দিয়েছিলেন। তিনি তাকে ভালো কাজ করতে বলেছিলেন ও মন্দ কাজ থেকে সাবধান করেছিলেন । মানুষ যখন আল্লাহর বিধান ও পথ অনুসরণ করে না, আল্লাহর নির্দেশিত ভালো কাজ করে না এবং তার নিষিদ্ধ কাজ থেকে বিরত হয় না, তখনই সে প্রকৃত খারাপ কাজ ও অকল্যাণকর কাজে লিপ্ত হয়। চাই তা দুনিয়ার ব্যাপারেই হোক, আখেরাতের ব্যাপারেই হোক বা উভয় ব্যাপারেই হোক । এটা তার নিজের পক্ষ থেকেই হযেছে বলে গণ্য হবে। কেননা সে নিজেই আল্লাহর বিধান ও উপদেশ উপেক্ষা করে এটা করেছে। আর এ বক্তব্যটা যে প্রথমোক্ত আয়াতের বক্তব্য থেকে আলাদা তা সুস্পষ্ট। এ বক্তব্য প্রথমোক্ত আয়াতের বক্তব্যকে কিছুমাত্র পরিবর্তন করে না। অর্থাৎ ভালো বা মন্দের জন্যে মানুষ যত ইচ্ছা এবং চেষ্টাই করুক না কেন, তা বাস্তবে কার্যকর হওয়া ও সংঘটিত হওয়া আল্লাহর শক্তি ও ইচ্ছা ব্যতীত সম্ভব নয়। কেননা পৃথিবীতে যা কিছুরই অস্তিত্ব রয়েছে, আল্লাহ তায়ালাই তার অস্তিত্বদাতা। পৃথিবীতে যা কিছুই সংঘটিত হয় তিনিই তার সংগঠক । মহাবিশ্বে যতো সৃষ্টি আছে তিনিই তার ত্রষ্টা ।

— পৃষ্ঠা ২৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।