11110://1591717101-0101017895-00117 তৎকালে প্রচলিত গোত্রীয় প্রতাপের কারণে প্রতিটি গোত্রই বনু হাশেমের সাথে যুদ্ধে লিপ্ত হতে ভয় পেতো । আর রসূল (স.)-এর দিকে হাত বাড়ালে সেই যুদ্ধ অনিবার্য হয়ে উঠতো । সুতরাং ইসলামী দাওয়াত ও আন্দোলনের মূল ব্যক্তিত্ যে যথেষ্ট সংরক্ষিত অবস্থায় ছিলো, সে কথা নির্দিধায় বলা যায়। রসূল (স.) বনু হাশেমের তরবারীর রক্ষাব্যুহের আওতায় এবং গোত্রীয় ব্যবস্থার অধীন আপন দাওয়াতের প্রচার চালিয়ে যাচ্ছিলেন, তারা বিন্দুমাত্রও লুকাচ্ছিলেন না, আর কাবা শরীফের মিলনায়তনে কোরায়শদের সভা সমিতিতেই হোক, সাধারণ সভা সমাবেশেই হোক কিংবা সাফা পাহাড়ের চূড়ায়ই হোক-ইসলামের দাওয়াত প্রচারে রসূল (স.)-কে বাধা দেয়ার ধৃষ্ঠতা দেখাতে পারে এমন কেউ ছিলো না। রসূল (স.)-এর কণ্ঠ রোধ বা তীর বাক স্বাধীনতা হরণ করার সাহস কারো ছিলো না, তাকে অপহরণ করা, কারাগারে আটক করা বা হত্যা করার ক্ষমতাও কারো ছিলো না, এমনকি তাকে কোনো নির্দিষ্ট কথা বলতে এবং ইসলামের কতকাংশ প্রকাশ ও কতকাংশ গোপন করতে বাধ্য করার স্পর্ধা দেখাতে পারে এমনও কেউ ছিলো না। উপরস্ত্ব লোকেরা যখন রসূল (স.)-কে তাদের দেবদেবীর সমালোচনা করতে নিষেধ করেছে, তখন তিনি নিষেধ মানেননি। তাদের বাপদাদার ধর্মের খুঁত ধরতে এবং তারা জাহান্নামে যাবে এ কথা বলতে তাকে বারণ করা হলেও তিনি নিবৃত্ত হননি। তাঁকে আপোস করতে বলা হলে অর্থাৎ তাকে তারা তাদের ধর্মের কিছু পালন করতে বললে এবং তার বিনিময়ে তারা ইসলামের কিছু বিধি পালন করবে বলে আশ্বাস দিলেও তিনি আপোস রফায় রাযী হননি । মোটকথা, রসূল (স.)-এর ব্যক্তিসত্্ার আকারে বনু হাশেমের তরবারির তত্বাবধানে ইসলামী দাওয়াত ও আন্দোলনের পরিপূর্ণ আস্তিত্ব বজায় ছিলো এবং তা পূর্ণমাত্রায় সর্বত্র সর্বপ্রকারে সক্রিয় প্রচারমুখর ছিলো । তাই অবিলম্বে মোশরেকদের সাথে যুদ্ধ শুরু করে দিতে হবে এবং সামগ্রিকভাবে যে দেয়ার জন্যে অবিলম্বে যুদ্ধ শুরু করে দিতে হবে এমন কোনো অনিবার্ধ প্রয়োজন তখনো দেখা দেয়নি। বস্তুত আমাদের ধারণা মতে এই কারণগুলোর প্রেক্ষাপটে আল্লাহ তায়ালা মুসলমানদেরকে লড়াই থেকে নিবৃত্ত থাকা এবং নামায কায়েম করা ও যাকাত দেয়ার আদেশ দেয়াকে বিজ্ঞানসম্মত মনে করেছিলেন । এতে করে তাদের প্রস্তুতি ও প্রশিক্ষণ যেমন পূর্ণতা লাভ করতে পারতো এবং বিদ্যমান পরিবেশ দ্বারা যতোটুকু সম্ভব উপকৃত হয়ে মুসলমানরা পরবর্তী উপযুক্ত সময়ে নেতার আদেশের অপেক্ষায় থাকতে পারতো, তেমনি সর্ব প্রকারের স্বার্থ ও সমায়িক লাভের মোহ থেকে মুক্ত হয়ে পরিপূর্ণ নিষ্ঠা ও আন্তরিকতা সহকারে আল্লাহর পথে দাওয়াত দেয়ার কাজে ব্যাপৃত থাকতে পারতো । বিশেষত দাওয়াতের কাজ যখন কোনো না কোনোভাবে অক্ষুণ্ন ছিলো এবং তার অস্তিত্ব সংরক্ষিত ছিলো। কিন্তু এ সব সত্তেও কিছু আবেগপ্রবণ লোক যুদ্ধের অনুমতির অপেক্ষায় ব্যাকুল থাকতো । “অতপর যখনই তাদের ওপর যুদ্ধ ফরয করা হলো, অমনি তাদের একটি দল বলতে লাগলো, হে আমাদের প্রভু, এক্ষুণি আমাদের ওপর যুদ্ধ ফরয করলে কেন? কেন আমাদেরকে নিকটবর্তী মেয়াদ পর্যন্ত সময় দিলে না? এই আবেগপ্রবণ গোষ্ঠীটি মুসলিম সমাজে বিদ্যমান থাকার কারণে সমাজে এক ধরনের অস্থিরতা ও বিশৃংখলা সৃষ্টি হচ্ছিলো । মোমেনদের যে দলটি ছিলো স্থিরচিত্ত, অবিচল, শান্ত,
— পৃষ্ঠা ২৬২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।