1110://1591717101-0101017895-00117 *শায়েস্তা" করতো । এই পরিবেশে লড়াইয়ের অনুমতি দেয়ার অর্থ দীড়াতো ঘরে ঘরে লড়াই বেধে যাওয়া । তারপর বলা হতো, “এই দেখো ইসলামের অবস্থা ।” লড়াইয়ের অনুমতি দেয়া তো দূরের কথা, লড়াই থেকে বিরত থাকার নির্দেশ দেয়া সত্তেও ইসলাম অপবাদ থেকে রক্ষা পায়নি । হজ্জ ও ব্যবসা উপলক্ষে আগত লোকদেরকে কোরায়শ নেতারা বলতো যে, মোহাম্মদ সন্তান ও পিতার মধ্যে বিভেদ সৃষ্টি করেছে, গোত্র ও আত্মীয়দের মধ্যে তো করেছেই। এর ওপর যদি পুত্রকে আদেশ দেয়া হতো পিতাকে হত্যা করার এবং গোলামকে আদেশ দেয়া হতো মনিবকে হত্যা করার এবং প্রত্যেক পরিবারে ও প্রত্যেক পাড়ায় মহল্লায় তা যদি কার্ষকরী হতো, তাহলে ভেবে দেখুন, সমাজের দৃশ্যটা কেমন হতো? ঘ. এর একটি কারণ হয়তো এও ছিলো যে, এই সব অত্যাচার নির্যাতনকারীদের অনেকেই ভবিষ্যতে ইসলামের একনিষ্ঠ সেবকে এমনকি নেতায় পরিণত হবে বলে আল্লাহ তায়ালা জানতেন । ওমর ইবনুল খাত্তাব (রা.)-এর কথাই ধরুন না। উ. আরো একটি কারণ হয়তো এই ছিলো যে, গোত্রীয় সমাজে আরবীয় মহানুভবতা ও সহানুভূতির একটা বৈশিষ্ট্য ছিলো এই যে, তারা মযলুমের বিশেষত যে মযলুম নীরবে যুলুম সহ্য করে ও প্রতিশোধ নেয় না তার পক্ষে থাকতো । বিশেষত মযলুম যখন জদ্র ও শান্তশিষ্ট লোক হতো । বেশ কিছু ঘটনা থেকে এর সমর্থক পাওয়া যায় । ইবনুদ দাগনাহ সেই কঠিন দুর্দিনে হযরত আবু বকরকে মদীনায় যেতে দিতে রাষী হয়নি, বরং তাকে আশ্রয় দিতে ও রক্ষা করতে চেয়েছে। কেননা এমন ভদ্র ও মহানুভব ব্যক্তির মক্কী থেকে হিজরত করে চলে যাওয়াকে সে আরবদের জন্যে কলংকজনক মনে করেছিলো । সর্বশেষ উদাহরণ হলো, বনু হাশেমের বিরুদ্ধে অবরোধের দলীল ছিন্ন হওয়া । বনু হাশেমের অনাহার ও দুর্ভোগ যখন দীর্ঘস্থায়ী ও চরম আকার ধারণ করলো, তখন কোরায়শরাই স্ব-উদ্যোগে এই অবরোধ ভেংগে ফেললো। পক্ষান্তরে প্রাচীন সভ্যতার ধারকবাহকদের কোনো কোনো সমাজ নিরীহ মানুষদের ওপর আরো বেশী ওদ্ধত্য দেখিয়ে থাকে এবং যুলুমকে নীরবে সহ্য করলে সেখানে বিদ্ধুপ, উপহাস ও দ্ৃণার মাত্রা আরো বেড়ে যায় এবং আগ্রাসী যালেমের মর্যাদা আরো বৃদ্ধি পায়। চ. আর একটি কারণ সম্ভবত এই যে, তৎকালে মন্কায় মুসলমানরা ছিলো মুষ্টিমেয় সংখ্যালঘু । তাদের অবস্থান ছিলো মক্কায় সীমাবদ্ধ। তখনো আরব উপদ্বীপের অন্যান্য জায়গায় দাওয়াত পৌছেনি, পৌছলেও ছিটেফৌটা মাত্র । মক্কার বাইরের সকল গোত্র কোরায়শদের আভ্যন্তরীণ বিবাদে নিরপেক্ষতা অবলম্বন করেছিলো । তারা এই বিবাদের শেষ দেখার অপেক্ষায় ছিলো । এরূপ পরিস্থিতিতে একটি সীমাবদ্ধ লড়াই সংখ্যালঘু মুসলমানদের সমূলে উচ্ছেদ ঘটাতে পারতে, এমন কি তারা যদি নিজেদের দ্বিগুণ সংখ্যক মোশরেককে হত্যা করে মারা যেতো, তবু শেরেক বিলুপ্ত হতো না। মুসলমানদের দল নিশ্চিহ্ন হয়ে যেতো এবং পৃথিবীতে বাস্তবে কোনো ইসলামী সমাজ বা রাষ্ট্র গঠিত হতো না। অথচ ইসলাম একটি বাস্তব সমাজ ও সমাজ ব্যবস্থা হিসাবে প্রতিষ্ঠিত হবার জন্যে আবির্ভূত হয়েছিলো । ছ. উপরোল্লিখিত বিষয়গুলো উপেক্ষা করে যুদ্ধের আদেশ দান ও নির্যাতন প্রতিহত করা অপরিহার্য হয়ে ওঠে এমন কোনো পরিস্থিতি তখনো দেখা দেয়নি। কেননা ইসলামী দাওয়াতের মূল ভিত্তি অব্যাহত ও অক্ষুণ্ন ছিলো । এই ভিত্তি রসূল (স.)-এর ব্যক্তিসত্্ার মধ্যে অক্ষুণ্ন ছিলো । বনু হাশেমের তরবারীগুলো তাকে সংরক্ষণ করে যাচ্ছিলো এবং রসূল (স.)-এর দিকে কেউ হাত বাড়ানোর ধৃষ্টতা দেখালে বনু হাশেমের তরবারীগুলো সে হাত কেটে ফেলার জন্যে প্রস্তুত ছিলো ।
— পৃষ্ঠা ২৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।