11110://1591717101-0101017595-00117 ১. সমাজের যাবতীয় সামাজিক নিয়ম-নীতি এই বড়ো মূলনীতির ওপর নির্ভরশীল এবং তা দ্বীনের অর্থ, ঈমানের সংজ্ঞা এবং ইসলামের শর্তের প্রতিও মুখাপেক্ষী । একথাগুলো ইতিপূর্বের উদাহরণগুলোতে বিবৃত হয়েছে। সুতরাং এটা বলা যায় যে সামাজিক এই নিয়ম নীতিগুলো শুধু নিয়ম-নীতি ও বিধি বিধানের মাঝেই সীমাবদ্ধ নয়, বরং এগুলো হচ্ছে, আল্লাহর প্রতি ঈমান আনা, তার “ইলাহ' হওয়ার স্বীকৃতি দেয়া, একমাত্র তাকেই এবাদাতের উপযুক্ত মনে করা এবং তাঁর | মহান নেতৃত্ব থেকে নির্দেশ গ্রহণ করারই দাবী, অধিকন্তু আমরা ইতিপূর্বে যে সমস্ত নিয়ম নীতি ও বিধি বিধানের আলোচনা করেছি তাকেও আমরা এই মূলনীতির ওপর নির্ভরশীল দেখতে পাই এবং এই সত্যটির স্বপক্ষে সুস্পষ্ট বক্তব্যও রয়েছে। এই সূরার প্রথম আয়াত যা মানব এঁক্যের কথা বর্ণনা করে, মানব জাতিকে তার আত্মীয়তার বন্ধনের হেফাযতের আহ্বান করে এবং যাকে এই সুরার পরবর্তী সকল নিয়ম নীতির ও বিধি বিধানের জন্যে ভূমিকা স্বরূপ গণ্য করা হয়। তার সূচনা হয়েছে মানব সমাজকে তার প্রতিপালকের ভীতির দিকে আহ্বানের মাধ্যমে । যিনি তাদেরকে একই প্রাণ থেকে সৃষ্টি করেছেন। “হে মানব জাতি, তোমরা তোমাদের রবকে ভয় করো, যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন ।' (আয়াত ১) তদ্ধপ তার সমাপ্তিও হয়েছে আল্লাহভীতির প্রতি আহ্বান এবং মানব সমাজকে তীর পাহারাদারীর থেকে সতর্ক করার মাধ্যমে । এরশাদ হচ্ছে, নিশ্চয়ই আল্লাহ তায়ালা তোমাদের ব্যাপারে সতর্ক রয়েছেন যে সমস্ত আয়াত এতীমদের ধন-সম্পদের রক্ষণাবেক্ষণের প্রতি সবাইকে উৎসাহিত করে এবং তাদের সম্পদের ব্যবহারের পদ্ধতি বর্ণনা করে তার সমাপ্তি ঘটেছে আল্লাহ তায়ালা এবং তাঁর হিসাব নিকাশের স্মরণ করিয়ে দেয়ার মাধ্যমে, “অবশ্য আল্লাহ তায়ালা হিসেব নেয়ার জন্যে নিজেই যথেষ্ট ।' পরিবারে উত্তরাধিকারের অংশ বন্টন আল্লাহর পক্ষ থেকে নির্দেশীকারে এসেছে, “আল্লাহ তায়ালা তোমাদের সন্তানদের সম্পর্কে নির্দেশ করেন। এটা আল্লাহ তায়ালা কর্তৃক নির্ধারিত অংশ ।' উত্তরাধিকারের বিধি বিধানের সমাপ্তি নিম্নোক্ত পর্যালোচনা ও মন্তব্যের মাধ্যমেই হয়েছে। “এগুলো আল্লাহ্র নির্ধারিত সীমা, যে কেউ আল্লাহ তায়ালা ও তার রসুলের আদেশ মতো চলে, তিনি তাকে জান্নীতসমূহে প্রবেশ করাবেন.... সে সেখানে চিরদিন থাকবে, তার জন্যে রয়েছে অপমানজনক শাস্তি ।' (আয়াত ১৩) এর যাবতীয় পারিবারিক বিধি বিধান ও নিয়ম নীতি সুবিন্যত্ত করার লক্ষ্যে এ কথাগুলো নাধিল হয়। যেমন “নারীদের সাথে সপ্ভাবে জীবন যাপন করো । অতপর যদি তাদেরকে অপছন্দ করো, তবে হয়তো তোমরা এমন এক জিনিসকে অপছন্দ করো যাতে আল্লাহ তায়ালা অনেক কল্যাণ রেখেছেন ।' আয়াত ১৯) “এবং নারীদের মধ্যে তাদের ছাড়া সকল সধবা স্ত্রী লোক তোমাদের জন্যে নিষিদ্ধ..... আল্লাহ তায়ালা মহাজ্ঞানী, প্রজ্ঞাময় ।' আয়াত ২৪) যদি তাতে তারা তোমাদের বাধ্য হয়ে যায়, ..... নিশ্চয় আল্লাহ তায়ালা সবার ওপর শ্রেষ্ঠ ।” “তোমরা আল্লাহর এবাদাত করো, তার সাথে অন্য কাউকে শরীক করো না।"
— পৃষ্ঠা ২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।