Tafseer Fe Jilalil Quraan 4 PDF
/ ৪২৪
📝 লেখা 📖 পিডিএফ

1110://191717101-0101017895-00117 মানব গোষ্ঠটীটিকে আমরা এতোটা মন্দভাবে চিহ্িত করতেই পারি না যে, তারা কোনো দুর্ভাগ্যজনক ঘটনার জন্যে রসূল (স.)-কে দায়ী করবেন, আর সৌভাগ্যজনক কোনো ঘটনার কৃতিতৃই রসূল (স.)-কে দেবেন না, অথবা তার সামনে আনুগত্যের অংগীকার করবেন এবং বাইরে গিয়েই তার খেলাপ করবেন। গুজব ছড়ানোর কাজটি তাদের দ্বারা সংঘটিত হওয়াকে আমরা অসম্ভব মনে করি না। কেননা, এটা পরিচায়ক নয় বরং নিয়মতান্ত্রিক কাজে অদক্ষতার পরিচায়ক । প্রকৃত ব্যাপার এই যে, আয়াতগুলোর ব্যাপারে আমরা কোনো কিছুই নিশ্চয় করে বলতে পারি না। এ আয়াতগুলো সম্পর্কে যে সব বর্ণনা পাওয়া যায়, তাতে নিশ্চিত কোনো তথ্য নেই, এমনকি প্রথমোক্ত আয়াত গুচ্ছটি সম্পর্কে কোনো কোনো বর্ণনায় বলা হয়েছে যে, তা মোহাজেরদের সম্পর্কে নাঘিল হয়েছে। আবার কোনো কোনো বর্ণনায় বলা হয়েছে তা মোনাফেকদের সম্পর্কে নাধিল হয়েছে। এ জন্যেই আমরা সর্বাধিক সতর্ক পথ অবলম্বন করেছি। আমরা বলেছি যে, পূর্ববর্তী আয়াতগুলোতে যে গড়িমসি ও শৈথিল্য, মোমেনদের ওপর আপতিত ভালোমন্দ ঘটনার ব্যাপারে নির্লিপ্ততা, রসূল সে.)-কে সকল দুর্ঘটনার জন্যে দায়ী করা এবং সকল ভালো ঘটনার কৃতিত্‌ শুধু আন্নাহকে দেয়ার উল্লেখ রয়েছে তার দায়-দায়িত্ব মোহাজেরদের ওপর পড়ে না। অনুরূপভাবে রসূল (স.)-এর সাথে আনুগত্যের অংগীকার করে পরে তার খেলাপ করার মতো ঘৃণ্য কাজটিও মোহাজেররা করেনি । অবশ্য, কোরআনের বর্ণনাভংগিকে দীর্ঘকাল সুক্ধ্ভাবে পর্যবেক্ষণ করার মাধ্যমেই এটা উপলব্ধি করা সম্ভব, নিছক স্থুল পর্যালোচনা দ্বারা নয় । এবার আয়াতগুলোর বিশদ ব্যাখ্যায় আসা যাক। ৭৭ ও ৭৮ নং আয়াতের আল্লাহ তায়ালা বলেন, “তুমি কি তাদের অবস্থা দেখনি, যাদেরকে বলা হয়েছিলো যে, হাত গুটিয়ে রাখো তোমরা যেখানেই থাকো মৃত্যু তোমাদেরকে আক্রান্ত করবেই, যদি দৃঢ়ভাবে নির্মিত দুর্গে বাস করো) | এখানে আন্মাহ তায়ালা সেই মোমেনদের ওপর বিস্ময় প্রকাশ করছেন, যারা মন্কায় থাকাকালেই বীরত্ব ও দুঃসাহসিকতার আতিশয্যে যুদ্ধ করতে চাইত এবং এ ব্যাপারে খুব তাড়াহুড়া করতো । তারা মোশরেকদের অত্যাচার ও নির্যাতনে অতিষ্ঠ হয়ে অবিলম্বেই যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে চাইত কিন্তু আল্লাহ তায়ালা সে সময় তাদেরকে যুদ্ধের অনুমতি দেননি। না দেয়ার পেছনে তার নিশ্যয়ই কোনো নিগুঢ় উদ্দেশ্য ছিলো। এরপর যখন আল্লাহর মনোনীত সময় এলো, পরিস্থিতি সব দিক দিয়ে উপযোগী হয়ে উঠলো এবং তাদের ওপর আল্লাহর লড়াই ফরয করা হলো, তখন তাদের একটি দল এতো ভীত সন্ত্রস্ত ও বেসামাল হয়ে পড়লো যে, যে সব মানুষের বিরুদ্ধে লড়াই করার আদেশ দেয়া হয়েছে, তাদেরকে তারা মহাপরাক্রমশালী আল্লাহর মতো ভয় করতে শুরু করে দিলো। অথচ আল্লাহর মতো কঠোর আযাব আর কেউ দিতে পারে না। “এমন কি আল্লাহর চেয়েও বেশী ভয় করতে লাগলো ।' “তারা ভয়ে অস্থির হয়ে বলতে লাগলো; “হে আমাদের প্রভু, আমাদের ওপর লড়াই ফরয করলে কেন?" কোনো মোমেনের পক্ষ থেকে এ প্রশ্ন ওঠা একেবারেই অপ্রত্যাশিত । এ প্রশ্ন তোলা দ্বারা প্রমাণিত হয় যে, প্রশ্বকারীর ওপর ইসলাম যে দায়িত্ব ও কর্তব্য অর্পণ করে তা তার কাছে স্পষ্ট নয়। এরপর শুধু প্রশ্ন তুলেই তারা ক্ষান্ত হয়নি বরং অত্যন্ত হীনমন্যতাসুলত বাসনাও প্রকাশ করেছে যে,

— পৃষ্ঠা ২৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।