Tafseer Fe Jilalil Quraan 4 PDF
/ ৪২৪
📝 লেখা 📖 পিডিএফ

1110://1591717101-0101017895-00117 এরশাদ হচ্ছে, “সুতরাং শয়তানের বন্ধুদের বিরুদ্ধে লড়াই করো । জেনে রেখো শয়তানের চক্রান্ত দুর্বল ।” এভাবে মুসলমানরা এক দৃঢ় ভিত্তির ওপর অবস্থান করে। তাদের বিবেক এ ব্যাপারে নিশ্চিত থাকে যে, তারা আল্লাহর পথেই লড়াই করছে। এ লড়াইতে তাদের নিজেদের বা তাদের জাতির বা তাদের আত্মীয়-স্বজনের কোনো স্বার্থ নেই। এ লড়াই শুধু আল্লাহর জন্যে এবং আল্লাহর আইন ও বিধানের জন্যে। এ লড়াইতে তারা একটা বাতিলপন্থী মানব গোষ্ঠীর মোকাবেলা করছে, যারা সত্যের ওপর বাতিলকে বিজয়ী করতে চায়, যারা মানব রচিত জাহেলী মতবাদ ও মতাদর্শকে আল্লাহর মত ও মতাদর্শের ওপর বিজয়ী করতে চায়, মানব রচিত আইনকে আল্লাহর আইনের ওপর বিজয়ী কর্তৃত্বশীল করতে চায়। মানুষের যুলুম ও অবিচারকে আল্লাহর ন্যায় বিচারের ওপর বিজয়ী করতে চায় অথচ মুসলমানদেরকে মানুষের মধ্যে আল্লাহর ন্যায়বিচার প্রতিষ্ঠা করার নির্দেশ দেয়া হয়েছে। যেহেতু মানবরচিত সকল জীবন ব্যবস্থা ও সকল আইন বিধান সম্পূর্ণ জাহেলিয়াত, তাই এ জাহেলিয়াতকে পরাজিত ও উৎখাত করার জন্যে মুসলমানদেরকে লড়াই করতে বলা হয়েছে। তাই জাহেলিয়াতের বিরুদ্ধে এ লড়াই পরিচালনায় তারা তাদের বিবেকের কাছে পরিষ্কার । মুসলমানরা এ ব্যাপারেও নিশ্চিত হয়ে লড়াই করে যে, এ লড়াইতে তাদের পৃষ্ঠপোষক ও অভিভাবক আল্লাহ তায়ালা । আর তারা যে জাতির বিরুদ্ধে লড়বে, তাদের অভিভাবক শয়তান, তাই তারা দুর্বল। কেননা শয়তানের চক্রান্ত দুর্বল। এখান থেকেই মোমেনের চেতনায় লড়াইয়ের লক্ষ্য নির্ধারিত হয়ে যায়। লড়াই শুরু করার আগেই লড়াইয়ের শেষ কোথায়, তা তাদের জানা হয়ে যায়। এরপর সে লড়াইতে শহীদ হোক বা বেঁচে থাক, তাতে কিছু এসে যায় না । শহীদ হলে তো ফলাফল সম্পর্কে সে নিশ্চিতই হয়ে গেলো । আর যদি বেঁচে থাকে এবং স্বচক্ষে বিজয় দেখতে পায়, তা হলেও সে মহান পুরস্কার সম্পর্কে নিশ্চিত থাকে। আল্লাহর পথে জেহাদের এই উভয় দিক সম্পর্কে এই নির্ভুল ধারণা লাভের কারণেই সেই সব অলৌকিক ঘটনার সৃষ্টি হয়েছিলো, যা প্রথম মুসলিম সংগঠনের জেহাদের ইতিহাসে সংরক্ষিত রয়েছে । সে সব ঘটনা সমগ্র ইতিহাসের প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে রয়েছে। এখানে সেগুলোর উদাহরণ দেয়া সম্ভব নয়। সে সব ঘটনা সংখ্যায় প্রচুর । উল্লেখিত নির্ভুল ধারণার কারণেই অতো অল্প সময়ের মধ্যে ইসলামের এমন বিপুল জোয়ার সৃষ্টি হতে পেরেছিলো ৷ আল্লাহর বিধান মুসলিম জাতির জীবনে কি অকল্পনীয় উন্নতি এনে দিয়েছিলো, এবং ইসলাম বিরোধী শিবিরগুলোর ওপর তাকে কতো শ্রেষ্ঠত্ব দান করেছিলো, সে কথা আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। কোরআন মোমেনদের সত্ত্বার অভ্যন্তরে যে সর্বাত্মক লড়াই পরিচালনা করেছিলো এবং তাদেরকে সাথে নিয়ে ধনে জনে ও সাজ সরঞ্জামে অধিকতর শক্তিধর তাদের দুশমনদের সাথে যে লড়াই চালিয়েছিলো, উল্লেখিত ধারণাটা সৃষ্টি করাও ছিলো সেই লড়াইয়ের একটা অংশ। কিন্তু এ ক্ষেত্রে তারা পিছিয়ে থাকে, তাই শেষ পর্যন্ত তারা পরাজিত হয়। আল্লাহর বিধান উক্ত ধারণাকে গড়ে তোলার ও বদ্ধমূল করার ব্যাপারে কিরূপ চেষ্টা-সাধনা করেছে, সেটা যখন আমরা দেখি তখন মনে হয় যে, কাজটা সহজ ছিলো না এবং শুধু মুখের কথায় তা করা যায়নি । ক্রমাগত চেষ্টা সাধনা দ্বারা প্রবৃত্তির সংকীর্ণতা, যে কোনো মূল্যে তার দীর্ঘ জীবন কামনা এবং লাভ ও ক্ষতি সম্পর্কে ভ্রান্ত ধারণার চিকিৎসার উদ্যোগ নেয়া হয়েছিলো । বাদবাকী আয়াতগুলোতে এই চিকিৎসা ও এই চেষ্টা সাধনার উল্লেখ রয়েছে। লান্দ হব লরল

— পৃষ্ঠা ২৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।