Tafseer Fe Jilalil Quraan 4 PDF
/ ৪২৪
📝 লেখা 📖 পিডিএফ

11110://1591717101-0101017895-00117 উদ্দেশ্যে লড়াই করেছে তার কাছে প্রাপ্য । যারা তাকে শহীদ বলে তারা আল্লাহর ওপর মিথ্যা অপবাদ আরোপ করে । যে মর্ধাদা আল্লাহ তায়ালা দেননি সেই অধিকার সে কাউকে অন্যায়ভাবে দিতে চেষ্টা করে। এটাই আল্লাহর ওপর মিথ্যা অপবাদ আরোপ । বস্তুত দুনিয়াকে বিকিয়ে দিয়ে আখেরাতকে কিনে নেবে, এই উদ্দেশ্যেই আল্লাহর পথে লড়াই করা উচিত। এ লড়াইয়ের পরিণতি যাই হোক, সেটা আল্লাহর অনুগ্রহ বলেই বিবেচিত হবে । চাই সেটা শাহাদাত বরণই হোক অথবা বিজয় লাভই হোক। এ বক্তব্য দ্বারা কোরআন আল্লাহর পথের মোজাহেদদেরকে উচ্চতর মর্যাদা অধিষ্ঠিত করে এবং তাদেরকে আল্লাহর মহান অনুগহের জন্যে আশাবাদী করে তোলে । উপরোক্ত দুই অবস্থায় মৃত্যু অথবা বিজয় ও গনীমত লাভ দুটোর কোনোটাই মোমেনের কাছে গুরুত্ব রাখে না। তার কাছে গুরুত্ব রাখে শুধু আল্লাহর অনু্ধহ। বেঁচে থাকা ও গনীমত পাওয়া কোনো মতেই আল্লাহর অনুগবহের সমকক্ষ নয়। কোরআন এই সাথে ক্ষতিকর ব্যবসায়ের প্রতি মোমেনের ঘৃণা জন্মায়। আখেরাত খরিদ করা নয়, আখেরাতে বিসর্জন দিয়ে দুনিয়া খরিদ করা, অন্য কথায় দুনিয়া লাভের জন্যে আখেরাত ও আল্লাহভীতিকে বিসর্জন দেয়া সর্বতোভাবে ক্ষতিকর ব্যবসা, চাই তাতে দুনিয়ায় গনীমত লাভের সুযোগ পাওয়া যাক বা না যাক। আখেরাতের সাথে দুনিয়ার তুলনা কীভাবে হতে পারে? আর আল্লাহর অনুগ্রহের সাথে গনীমতের কী তুলনা হতে পারে । কেননা, আল্লাহর অনুগ্বহের ভেতর আর্থিক লাভ ও অন্যান্য লাভও অন্তর্ভুক্ত রয়েছে। এরপর গড়িমসিকারীদের দিক থেকে দৃষ্টি ফিরিয়ে কোরআন দৃষ্টি দিয়েছে সমগ্র মুসলিম জনতার দিকে। মক্কার যে সকল দুর্বল মুসলিম নারী পুরুষ ও শিশু নিজেদের জানমাল, মান-স্ন্ত্রম ও আকীদা বিশ্বাস নিয়ে মদীনার ইসলামী রাষ্ট্র হিজরত করতে সমর্থ না হওয়ায় মোশরেকদের হাতে চরম নির্যাতন ও লাঞ্গনা গঞ্জনা ভোগ করছিলো এবং ওই যুলুম ও নির্যাতনের রাজত্ব থেকে মুক্তি লাভের জন্যে উদগ্রীৰ ছিলো পরবর্তী আয়াতে তাদের ব্যাপারে সাধারণ মুসলমানদের সহানুভূতি জাগিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। এর মাধ্যমে লড়াই এর একটা উচ্চতর ও মহত্তর লক্ষ্য তুলে ধরা হয়েছে, যাতে এই লড়াইতে মোমেনরা কোনো গড়িমসি ও শৈথিল্য প্রদর্শন না করে। ৭৫ নং আয়াতটি লক্ষণীয়, “তোমাদের কী হয়েছে যে, তোমরা আল্লাহর পথে সংগাম করো না.... থেকে একজন সাহায্যকারী পাঠাও ।” (আয়াত ৭৫) অর্থাৎ এই সকল দুর্বল নারী পুরুষ ও শিশুর মুক্তির জন্যে আল্লাহর পথে লড়াই না করে তোমরা কীভাবে বসে থাকো? এই সকল দুর্বল মোমেনের করুণ চেহারা যে কোনো মুসলমানদের ঈমানী মর্যাদাবোধ এবং সাধারণ মানবিক সহানুভূতি জাগিয়ে তোলে । তারাই সবচেয়ে কঠিন অগ্নি পরীক্ষায় পতিত, তারা ঈমানের অগ্নিপরীক্ষায় আছে। বস্তুত ঈমানের পরীক্ষা জান-মাল ও মান-সন্ত্রমের পরীক্ষার চেয়েও কঠিন। কেননা এ পরীক্ষা মানব সত্ত্বার সবচেয়ে গুরুতৃপূর্ণ বৈশিষ্ট্যের সাথে জড়িত। এ বৈশিষ্ট্যের ওপর নির্ভর করছে মানুষের আত্মসম্মান এবং খণ ও ভূমি সংক্রান্ত অধিকার । অসহায় নারী ও শিশুদের দৃশ্য খুবই করুণ ও মর্মঘাতী হয়ে থাকে। অসহায় বৃদ্ধদের অবস্থাও কম করুণ-নয়-যারা আত্মরক্ষায় বিশেষত নিজ নিজ ধর্ম ও বিশ্বাস রক্ষায় অসমর্থ। এই গোটা দৃশ্য মোমেনদের জেহাদের প্রেরণা যুগিয়ে তাকে । |

— পৃষ্ঠা ২৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।