1110://1591717101-0101017595-00117 এই সত্যটি বর্ণনা করা এবং এই মূলনীতিটি প্রতিষ্ঠা করার জন্যে এই সূরার বক্তব্য চূড়ান্তভাবে ও সুনিশ্চিতরূপে বিবৃত হয়েছে । এতে কোনো বিতর্ক, কোনো সন্দেহ, কোনো প্রতারণা অথবা কোনোরূপ জটিলতা ও সংমিশ্রণের অবকাশ নেই। কারণ এই বক্তব্য এতোই সুস্পষ্ট এবং চূড়ান্ত যে, এতে কোনো বিতর্কের অবকাশই থাকে না। এই মূলনীতির প্রতিষ্ঠা এই সুরার আরো অসংখ্য বক্তব্যে প্রতিফলিত হয়েছে। তার বিস্তারিত পর্যালোচনা বক্তব্যের স্ব-স্ব স্থানে বিবৃত হবে। এখানে সংক্ষিপ্তভাবে তার কিছু উদাহরণ উল্লেখ করা হলো। এই সুরার প্রথম আয়াতসহ অন্যান্য আয়াতে এই মূলনীতি সংক্ষিপ্তভাবে বিবৃত হয়েছে। যেমন এরশাদ হচ্ছে, “হে মানব সমাজ ... আর বিস্তার করেছেন তাদের দু'জন থেকে অগণিত পুরুষ ও নারী ।' (আয়াত ১) “তোমরা আল্লাহর বন্দেগী করো, তার সাথে অপর কাউকে শরীক করো না। (আয়াত ৩৬) “নিসন্দেহে আল্লাহ তায়ালা তাকে ক্ষমা করেন না, যদি তার সাথে শরীক করা হয়... আর যে লোক আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করলো, সে বড়ো অপবাদই আরোপ করলো এবং মহাপাপে জড়ালো ।' (আয়াত ৪৮) উল্লেখিত মূলনীতি সুনির্দিষ্টভাবে ও সুনির্ধারিত রূপে নিম্নের আয়াতগুলোতেও বিবৃত হয়েছে। যেমন এরশাদ হচ্ছে, “হে ঈমানদাররা! আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো রসূলের এবং সেইসব লোকেরও যারা তোমাদের মধ্যে সামগ্রিক দায়িতৃসম্পন্ন ... তখন তুমি মোনাফেকদের দেখবে, ওরা তোমার কাছ থেকে সম্পূর্ণভাবে সরে যাচ্ছে। আয়াত ৫৯-৬১) বস্তুত আমি একমাত্র এই উদ্দেশ্যেই রসূল প্রেরণ করেছি, যাতে আল্লাহর নির্দেশানুযায়ী তাদের আদেশ নিষেধ মান্য করা হয় ।” (আয়াত ৬৪) “অতএব, তোমার মালিকের কসম, সে লোক ঈমানদার হবে না, যতোক্ষণ না তাদের ... তোমার মীমাংসার ব্যাপারে নিজের মনে কোনোরকম সংকীর্ণতা পাবে না এবং হষ্টচিত্তে কবুল করে নেবে ।' (আয়াত ৬৫) “যে লোক রসূলের হুকুম মান্য করবে সে (মূলত) আল্লাহরই হুকুম মান্য করলো । আর যে লোক বিমুখতা অবলম্বন করলো .... সে অবলম্বন করেছে এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করবো । আর তা নিকৃষ্টতম গন্তব্য স্থান।' (আয়াত ১১৫) এভাবেই দ্বীনের অর্থ, ঈমানের সংজ্ঞা, ইসলামের শর্ত, মুসলিম সমাজের নিয়ম পদ্ধতি এবং তার জীবন বিধান নির্ধারণ করা হয়। ঈমান শুধু আবেগ ও চিন্তা চেতনার নাম নয়, তদ্রাপ ইসলাম কিছু কথা বা প্রতীকের নাম নয় এমনি ঈমান কেবলমাত্র এবাদাত অনুষ্ঠান, দোয়া এবং নামাযের নামও নয়, বরং এগুলোর পাশাপাশি এবং সর্বা্ে হচ্ছে, এমন এক জীবন বিধান যা সমাজকে সঠিক পথে পরিচালিত করে, এমন এক আদর্শ যা মানবজাতিকে সর্বত্র নিয়ন্ত্রণ করে, এমন এক নেতৃত্ব যার আনুগত্য করা হয় এবং এমন এক ব্যবস্থা যা নির্দিষ্ট বিধান, আদর্শ নেতৃত্বের ওপর নির্ভরশীল থাকে । উল্লেখিত সব কিছু বাদ দিয়ে ঈমান, ইসলাম এবং ইসলামী সমাজ পরিপূর্ণ এবং পূর্ণাংগ হতে পারে না। এই মূলনীতির স্বীকৃতির ওপর এ সূরায় অসংখ্য নির্দেশনামা বেরিয়ে আসে, আর এর সবগুলো এই মৌলিক মূলনীতিরই শাখা প্রশাখা। বিশাত্ল শুর্থ ৩
— পৃষ্ঠা ২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।