Tafseer Fe Jilalil Quraan 4 PDF
/ ৪২৪
📝 লেখা 📖 পিডিএফ

11110://191717101-0101017595-00117 ক. আমরা এখানে দেখতে পাই সতর্কতা অবলম্বনের আদেশ দেয়া হয়েছে, সুতরাং মোমেন মোজাহেদরা এরপর জেহাদ সংক্রান্ত দায়িত্ব পালন করতে একাকী বেরুতে পারবে না। তারা ক্ষুদ্র ক্ষুদ্র দলে উপদলে বিভক্ত হয়ে অথবা সমগ্র মুসলিম বাহিনী একত্রে বের হতে পারবে । কেননা তাদের চার পাশের গোটা ভূখন্ডই তাদের বৈরী । তারা একাধিক শক্রুর বিচিত্র ধরনের শত্রুতার সম্মুখীন। মোনাফেকদের মধ্যেই অথবা মোনাফেকদের আশ্রিতদের মধ্যেই মুসলমানদের কষ্টরর দুশমন লুকিয়ে থাকতে পারে। খ. জেহাদে যেতে গড়িমসি করে এমন এক দল লোকের ছবিও এখানে আমরা দেখতে পাই। দৃ়তা ও বলিষ্ঠতার অভাব, বৈষয়িক স্বার্থের মোহ এবং পরিস্থিতির পরিবর্তনের সাথে সাথে আনুগত্যের পরিবর্তনের এক ঘৃণ্য দৃশ্য এখানে পরিস্ফুট । অনুরূপভাবে দেখতে পাই যে, মক্কায় থাকাকালে যারা লড়াই করার জন্যে ব্যাকুল হয়ে পড়েছিলো, মদীনায় আসার পর যুদ্ধের নির্দেশ আসা মাত্র তাদের কারো কারো সেই বাহাদুরী নিস্তেজ হয়ে পড়েছে। - গ. এখানে এটাও স্পষ্ট করে বলে দেয়া হয়েছে যে, যারা আন্নাহর পথে লড়াই করে, তাদেরকে তিনি বিরাট পুরস্কার দান করবেন, চাই সে বিজয়ী হোক অথবা শহীদ হোক। . ঘ. এখানে এও লক্ষণীয় যে, কোরআন যে লড়াইয়ের জন্যে মোমেনদের উদ্বুদ্ধ করে তার উদ্দেশ্য অত্যন্ত মহৎ এবং তা হলো, সেই নির্যাতিত নারী পুরুষ ও শিশুদেরকে মুক্তি দান, যারা যুলুমের রাজ্য থেকে মুক্তি পাওয়ার জন্যে চিৎকার করছে। - . আরো লক্ষণীয় যে, মোমেনরা যে উদ্দেশ্যে লড়াই করে কোরআন তাকে সঠিক ও অগ্রগণ্য এবং কাফেররা যে উদ্দেশ্যে লড়াই করে তাকে অন্যায়, ভ্রান্ত ও বাতিল বলে আখ্যায়িত করেছে। যারা মোমেন তারা আল্মাহর পথে লড়াই করে, আর যারা কাফের তারা তাগুতের পথে লড়াই করে। কাজেই শয়তানের বন্ধুদের লড়াই করো । মনে রেখো, শয়তানের চক্রান্ত দুর্বল । চ. আমরা আরো দেখতে পাই যে, কোরআন এখানে কিভাবে মানুষের চিন্তার বিভ্রান্তি দূর করে। এই চিন্তার বিভ্রান্তি থেকেই জন্ম নেয় নানা রকমের কুধারণা, অসৎ চিন্তা ও অসৎ কাজ। এ জন্যে সে মানুষের আকীদা বিশ্বাসকে সংশোধন করে । কখনো দুনিয়া ও আখেরাতের বাস্তবতা তুলে ধরে, যেমন, “বলো, দুনিয়ার ভোগের সামগ্রী অপ্রতুল, আর পরহেযগারদের জন্যে আখেরাতই উত্তম। তোমাদের ওপর বিন্দুমাত্রও যুলুম করা হবে না।” কোরআন মৃত্যু ও ভাগ্যের অনিবার্ধতারও উল্লেখ করে, মানুষ যতোই সতর্কতা অবলম্বন করুক এবং যতোই জেহাদ থেকে পিছু হটুক তা ঘটবেই। যেমন, “তোমরা যেখানেই থাকো, মৃত্যু তোমাদেরকে ধরবেই, যদি তোমরা মযবুত দূর্গেও অবস্থান | করো।' আবার কখনো মানুষের কাজ ও আল্লাহর ফয়সালার তাৎপর্য বর্ণনা করে, যেমন, “যদি তাদের কোনো কল্যাণ অর্জিত হয়, তাহলে বলে যে, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, আর যদি কোনো অকল্যাণ সংঘটিত হয়, তাহলে বলে যে, এটা তোমার পক্ষ থেকে এসেছে ।' তুমি বলো, সব কিছুই আল্লাহ্‌র পক্ষ থেকে এসেছে । এই মানুষদের কি হয়েছে যে, এরা কোনো কথাই বোঝে না? তোমার ওপর যে কল্যাণই আসুক, তা আল্লাহর পক্ষ থেকে আসে, আর যে অকল্যাণই আসুক, তা আসে তোমার পক্ষ থেকে।

— পৃষ্ঠা ২৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।