1110://191717101-0101017595-00117 তবে এ কথা দ্বারা এই সত্য কিছুমাত্র ন্লান হয় না যে, সেই সমাজে সর্বোচ্চ মানের আদর্শ মুসলমানও বিদ্যমান ছিলো । আমরা কেবল সামগ্রিকভাবে মুসলিম সমাজের কথাই এখানে বলছি। সার্বিক বিচারে যে সমাজটি তখনো পরস্পর সাযুজ্যহীন একটি মিশ্র সমাজ। সেই অবস্থায় তাতে সময় ও সমতা বিধানের জন্যে প্রচুর সংস্কার সাধনের প্রয়োজন ছিলো । আলোচ্য আয়াতসমূহে সেই বিষয়টিই স্পষ্ট হয়ে উঠেছে। ও এ আয়াতগুলোতে যে সব দৃশ্য ফুটে উঠেছে, তা আমাদের এমন কিছু মানবীয় বৈশিষ্ট্যের কথা মনে করিয়ে দেয়, যা আমরা প্রায়ই ভুলে যাই । মানুষের স্বভাবে যে সব ভালো ও মন্দ দিক থাকে তাকে এখানে আমরা দেখতে পাই । আমরা এও দেখতে পা'ই যে, মুসলিম সমাজের মধ্যেই বিদ্যমান কিছু ব্যক্তি মানবীয় দুর্বলতা, জাহেলী চরিত্র এবং বহিঃশক্রর বিরুদ্ধে কোরআন কিভাবে একই সাথে সংশ্রাম চালিয়েছে। এখানে কোরআনের প্রশিক্ষণ পদ্ধতিও আমরা দেখতে পাই। একটা জীবন্ত মানব সমাজে এই প্রশিক্ষণ পদ্ধতি কিভাবে কাজ সমাধা করে তাও আমরা বুঝতে পারি। এ পর্যায়ে যতোটুকু কাজ সে সমাধা করেছে এবং জাহেলী সমাজ থেকে বের করে আনা মানুষগুলোর স্বভাব চরিত্র থেকে জাহেলিয়াতের কলুষ কালিমা মুছে ফেলে ক্রমাবয়ে প্রশিক্ষণ দিয়ে তাদের কোন পর্যায়ে আনা হয়েছে, রসূল (স.)-এর জীবনের শেষ পর্যায়ে এই বিচিত্র ও বিভিন্ন ধরনের লোকের সময়ে গড়ে ওঠা মানব সমাজ কতোটুকু উন্নততর চারিত্রিক মহিমায় প্রতিষ্ঠিত হয়েছে, কতোটুকু সাফল্য অর্জন করছে, তা এ আয়াতগুলোতে আমরা ভালোভাবেই দেখতে পাই। বলা বাহুল্য, এই বিবর্তন ও পরিশুদ্ধি হয়েছিলো, মানবীয় স্বভাব প্রকৃতির মধ্য থেকে সম্ভব সর্বোচ্চ পর্যায় পর্যন্ত । | আয়াতগুলোতে এ বিষয়ট্ুকু জানতে পেরে আমরা যথেষ্ট উপকৃত হই। মানুষের স্বভাব প্রকৃতি মেযাজ ও অভিরুচি কেমন এবং তার ভেতরে কতোখানি ক্ষমতা ও অক্ষমতা, সবলতা ও দুর্বলতা বিদ্যমান তা বুঝতে পারি, বুঝতে পারি রসূল (স.) যে সমাজকে কোরআনী বিধানের আলোকে নিজ হাতে গড়েছেন, সে সমাজ কতোটা উন্নত ছিলো, মানুষের প্রশিক্ষণে কোরআনের অনুসৃত পদ্ধতির ধরন কেমন ছিলো, কিভাবে কোরআন ব্যক্তি গঠন করতো এবং কিভাবেই বা সে বিভিন্ন ধরনের স্বভাব চরিত্র বিশিষ্ট বক্তিবর্গের সময়ে গঠিত সমাজকে কোনো অস্বাভাবিক ও অবাস্তব পন্থায় আশ্রয় না নিয়ে সময় ও ভারসাম্য রক্ষা করতো । এ আয়াতগুলো পাঠ করে আমরা রসূল (স.)-এর হাতে গড়া সেই সমাজের সাথে আমাদের এবং অন্যান্য মানষ গোষ্ঠীর তুলনামূলক পর্যালোচনা করতে পারবো । ফলে আমাদের দুর্বল স্থানগুলো দেখে আমরা নিজেদের ওপর হতাশ হয়ে পড়বো না এবং দুর্বলতার চিকিৎসা ও প্রতিকারের চেষ্টা ত্যাগ করবো না, আর সেই প্রথম মানব গোষ্ঠী স্বীয় শ্রেষ্ঠতৃ ও মর্যাদার কারণে আমাদের কাছে নিছক স্বপ্নীল কল্পনার বিষয় হয়ে থাকবে না। তাদের অনুকরণে আমরাও যে মহত্ব সিঁড়ি বেয়ে উচ্চতর মর্যাদার আসনে অধিষ্ঠিত হতে পারি, সে ব্যাপারে আমাদের অবস্থা কখনো নড়বড়ে হবে না। আয়াতগুলোর প্রতিটিই সবই আমাদের জন্যে অত্যন্ত মূল্যবান পুঁজি। কোরআনের ঘনিষ্ট সান্নিধ্যে জীবন যাপন করার সময় এই“পুঁজি দ্বারা উপকৃত হতে পারলে দেখা যাবে যে, আমরা খুবই উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছি। বস্ুলের ম্ুণে মানুষদেন ত্্রণীবিনতাত্ আলোচ্য আয়াতগুলো থেকে প্রতীয়মান হয় যে, সে সময়কার মুসলমান সমাজে নিন্মোক্ত কয়েকটি শ্রেণীর মানুষ বিদ্যমান ছিলো, ক. একদল ছিলো যারা আল্লাহর পথের জেহাদে নিজেরাও পেছনে থাকতো, অন্যদেরকেও যেতে নিরুৎসাহিত করতো । তারপর মুসলমানরা যুদ্ধে ক্ষতিগ্রস্ত হলে তারা নিজেরা নিরাপদ
— পৃষ্ঠা ২৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।