Tafseer Fe Jilalil Quraan 4 PDF
/ ৪২৪
📝 লেখা 📖 পিডিএফ

1110://1591717101-0101017895-00117 “সম্পত্তি বন্টনের সময় যখন আত্মীয়স্বজন, এতীম ও মেসকীন উপস্থিত হয়, তখন তা থেকে তাদের কিছু খাইয়ে দাও এবং তাদের সাথে কিন্তু সদালাপ করো ।' (আয়াত ৮) “হে ঈমানদাররা! তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস ভেক্ষণ) করো না .... এটা আল্লাহর পক্ষে খুবই সহজসাধ্য ।' (আয়াত ২৯-৩০) তোমরা আকাংখা করো না এমন সব বিষয়ে যাতে আল্লাহ তায়ালা তোমাদের একের ওপর অপরের শ্রেষ্ঠত্ব দান করেছেন ... নিসন্দেহে আল্লাহ তায়ালা সর্ববিষয়ে জ্ঞাত ।' (আয়াত ৩২) “তোমরা সকলে আল্লাহর বন্দেগী করো, তার সাথে অপর কাউকে শরীক করো না। পিতামাতার সাথে সদয় ব্যবহার করো এবং নিকটাত্মীয়, এতীম, মেসকীন, প্রতিবেশী... তার ভাগ্যে খুব খারাপ সংগী জুটেছে। আয়াত ৩৬-৩৮) “হে মুসলমানরা! আল্লাহ তায়ালা চির রর আমানত তার প্রাপকদের কাছে সোপর্দ করে দাও .... নিশ্চয়ই আল্লাহ তায়ালা শোনেন ।' আয়াত ৫৮) 'যে লোক সৎ কাজের জন্যে কোনো সুপারিশ করবে, তা থেকে সেও একটি অংশ পাবে .... অথচ শাস্তি দেয়ার পূর্ণ ক্ষমতাই তিনি রাখেন ।' (আয়াত ১৪৮-১৪৯) পারস্পরিক নিরাপত্তা, করুণা, উপদেশ, মহানুভবতা, আমানত, ইনসাফ, ভালোবাসা ও পবিত্রতার ভিত্তিতে মুসলিম সমাজকে সুবিন্যস্ত করা, উক্ত সমাজ থেকে জাহেলিয়াতের অবশিষ্ট জ লকে মুছে ফেলা এবং ইসলামী বিধানের নতুন বৈশিষ্ট্যসমূহ সমাজে প্রতিষ্ঠিত করার মতো বিরাট একটা লক্ষ্য অর্জন করার পাশাপাশি আমরা এখানে অন্য একটি লক্ষ্যও দেখতে পাই। মুসলিম সমাজ জীবনে যার প্রভাব ও গভীরতা উপরোক্ত লক্ষ্যের চেয়ে কোনো অংশে কম নয় । যদিও এটা মূল ভিত্তি নয় যার ওপর প্রথম লক্ষ্যটি নির্ভরশীল । এই বিষয়টি হচ্ছে দ্বীনের অর্থ, ঈমানের সংজ্ঞা, ইসলামের শর্ত অনুধাবন করা, সমাজ ও ব্যক্তি জীবনকে পরিচালিত ও নিয়ন্ত্রিত করে এমন সকল নিয়ম-নীতি ও বিধি বিধানের নির্ধারিত অর্থ বুঝা এবং ঈমান ও ইসলামের নির্ধারিত সংজ্ঞার সাথে তার সংযোগ স্থাপন করা । দ্বীন ইসলাম হচ্ছে মূলত সে জীবন বিধানের নাম যাকে আল্লাহ তায়ালা সমগ্র মানবতার জন্যে নির্ধারণ করেছেন এবং দ্বীন হচ্ছে সে আদর্শের নাম যার ওপর গোটা জীবনের সকল কর্মতৎপরতা পরিচালিত হয়, আর এই বিধান রচনার অধিকার একমাত্র আল্লাহরই প্রাপ্য। দ্বীন হচ্ছে আল্লাহর অনুসরণ এবং আনুগত্যের নাম, কেননা একমাত্র তারই অধিকার রয়েছে আনুগত্য পাওয়ার এবং একমাত্র তাঁর কাছ থেকেই জীবন বিধান গ্রহণ করা এবং তারই কাছে আত্মসমর্পণ করা যেতে পারে। সুতরাং মুসলিম সমাজে যেমন বিশেষ চিন্তা ভাবনা ও আকীদা বিশ্বাস রয়েছে তেমন তার রয়েছে বিশেষ ধরনের নেতৃত্ব, আর সে নেতৃত্ব হচ্ছে রসূল (স.)-এর আদর্শে এবং আল্লাহর পক্ষ থেকে তিনি যা প্রচার করেছেন পরবর্তীতে তাই আল্লাহর শরীয়ত ও বিধান নামে পরিচিত হয়েছে এই সমাজের উল্লেখিত নেতৃত্বের অধীনতা ও নির্ভরশীলতা মানুষকে ইসলাম তথা আত্মসমর্পণের গুণ দান করেছে এবং তা থেকেই মুসলিম সমাজের গোড়া পত্তন করেছে। নিরংকুশ অধীনতা ও আত্মসমর্পণ ছাড়া কখনো কেউ পরিপূর্ণ মুসলমান হতে পারবে না। এই অধীনতার শর্ত হচ্ছে, কোনো সমস্যার সমাধানের জন্যে একমাত্র আল্লাহ তায়ালা ও তার রসূল (স.)-এর কাছে ধর্ণা দিতে হবে। আল্লাহর রসূল (স.)-এর ফয়সালায় তাকে সম্তুষ্ট থাকতে হবে এবং এই ফয়সালাকে মেনে নিয়ে তাকে বাস্তবায়ন করতে হবে।

— পৃষ্ঠা ২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।