1110://15917171601-0101017595-00117 সে.) প্রদত্ত এসব সাক্ষ্যের বহু দৃষ্টান্ত পাওয়া যাবে সেসব ব্যক্তি ও গোত্রসম্পর্কে জানা যাবে যারা তার সাথে সংঘর্ষে লিপ্ত হয়ে পড়েছিলো । সেসব নেতার সম্পর্কেও চোখ খুলে দেয়ার মতো বহু ঘটনা জানা যাবে যাদের বিরুদ্ধে তিনি যুদ্ধ সংঘটিত করেছিলেন । তিনি নিজ দলের মধ্যে এবং অন্যদের সাথে যা করেছিলেন তার সবকিছুই আজো অবিকলভাবে লিপিবদ্ধ রয়েছে। কিন্তু বড়ই পরিতাপের বিষয় যে, সব কিছুই তো রয়েছে কিন্তু এগুলোকে কোনো মুসলিম দেশের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে আজও বাধ্যতামূলক বিষয় হিসেবে পড়ানো হচ্ছে না। প্রচলিত সমাজ ব্যবস্থার সাতে হসসলামের তাহ এখানে এই বিষয়টি অবশ্য আমাদের আলোচ্য বিষয় নয়। এখানে আমরা শুধু এতোটুকু বলতে চেয়েছি যে, রসূল (স.) তার তৎকালীন উম্মতের মধ্যকার সেইসব লোকদেরকে ভালো করেই জানতেন যারা যে কোনো কঠিন হুকুম যথাযথভাবে পালন করেছেন, তাতে যতো কষ্টই হোক না কেন। কিন্তু তারা এ কথাও বুঝতেন যে, তাদের মতো নগণ্য সংখ্যক ব্যক্তির জন্যেই শুধু তিনিই তাকে সৃষ্টি করেছেন, তিনি মানুষের শক্তির সীমাবদ্ধতাকে ভালো করেই জানেন। তিনি মানব মন্ডলীর সকলের জন্যে দ্বীন ইসলামের ছোটো বড়ো সমস্ত কাজকে বাধ্যতামূলক করে দেননি, কেননা দ্বীন ইসলাম এসেছে সকল মানুষের জন্যে | তিনি সবার জন্যে এমন সহজ সরল শরীয়ত প্রণয়ন করেছেন, যেগুলোকে মানুষের বিবেক বুদ্ধি স্বীকার করে এবং মানব প্রকৃতির সাথে - যেগুলো সংগতিপূর্ণ বলে মানুষ বুঝে, যা মানুষ সহজহেঁ পালন করতে পারে, যেগুলোকে মানুষের বিবেক তুচ্ছ নিরবুদ্ধিতা মনে করে না এমন হুকুম আহকামই সবার জন্যে বাধ্যতামূলক করেছেন। প্রকৃতিবাদীরা প্রকৃতির চাহিদা পূরণের ওজুহাতে আজ গোটা মানব সমাজকে ধ্বংসের যে অতল তলে টেনে নিয়ে যাচ্ছে, তাদের মধ্যে পাশব বৃত্তিকে উক্কে দিয়ে তাদের পরিণত করছে নরকের কীটে, প্রগতির নামে উত্বীত সেই ধ্বংসাত্বক বিপ্রবকে ঠেকানোর জন্যে ইসলামী জীবন ব্যবস্থার পূর্ণাংগ চিত্র ফুটিয়ে তোলা এবং বিশ্ব মানবতাকে রক্ষা করা আজকের সব থেকে বড়ো এবং সব থেকে বেশী গুরুত্পূর্ণ কাজ। দ্বীন ইসলামের দাওয়াত মৌখিক কোনো ওয়ায নসিহত নয়, নয় এটা কোনো তাত্বিক কথা, প্রশংসা কুড়ানোর জন্যে কিছু মনোমুগ্ধকর বাক্য সমষ্টিও নয়, বরং এ হচ্ছে সারা বিশ্বের সকল মানুষের মুক্তি ও কল্যাণের লক্ষ্যে দৃষ্টান্তমূলক একমাত্র জীবন ব্যবস্থা যা সংশ্লিষ্ট ব্যক্তিদের জীবনে এসে বাস্তব রূপ পরিগ্রহ করে । এর সম্মোহনী শক্তি বিবেকবান ও অবহেলিত এবং নিগৃহিত মানবতাকে প্রবলভাবে আকৃষ্ট করবে । এ ব্যবস্থাকে কোনো ব্যক্তি যখন নিজের জীবন ও চরিত্রে জীবন্ত রূপ দেয় তখন শত শত মানুষও তার মোকাবেলায় দীড়াতে পারে না! এর কারণ হচ্ছে প্রগতিবাদী ও আধুনিক মানুষের উন্নতি ও অগ্রগতির মনোহরী ডাক হচ্ছে একটি নির্জলা মিথ্যা, ধোকাবাজী এবং প্রচন্ড অজ্ঞতা, কারণ সে জানে না চূড়ান্ত সত্য কোন্টি, সে পরিমাপ করতে পারে না তার সৃষ্টিকর্তার জ্ঞান ভান্ডার পরিধি কতো বিস্তৃত। যিনি জন্যে যে জীবন ব্যবস্থা তিনি দিয়েছেন তা অনুসরণ ও বাস্তবায়িত করা যে তার পক্ষে সম্পূর্ণভাবে সম্ভব ও উপযোগী । এটা তথাকথিত জ্ঞানীগোষ্ঠীরা বুঝে উঠতে পারে না, যেহেতু তারা গোষ্ঠীগত সংকীর্ণ স্বার্থের নিরীখে সবকিছুকে বিচার বিবেচনা করতে চায়, অথচ যে জীবন ব্যবস্থা গোটা মানবতার কল্যাণার্থে এসেছে তা সে আত্মকেন্দ্রিক ও কায়েমী স্বার্থবাদীদের স্বপ্ন প্রাসাদে আঘাত 97555550485 করা পর্যন্ত ক্ষান্ত হবে না।
— পৃষ্ঠা ২৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।