Tafseer Fe Jilalil Quraan 4 PDF
/ ৪২৪
📝 লেখা 📖 পিডিএফ

11110://191717101-0101017595-00117 অবশ্যই এই পথ সহজ সরল পথ। এই পথ ধরেই সাফল্যের দ্বারে উপনীত হতে পারে প্রত্যেক সাধারণ বিবেকমান মানুষ । এ জন্যে কোনো বিশেষ .ও অসাধারণ এমন যোগ্যতার প্রয়োজন নেই যা অতি অল্প সংখ্যক মানুষ ছাড়া কেউ হাসিল করতে পারে না। আর এটাও সত্য কথা যে এই "দ্বীন সে অল্প কিছুসংখ্যক লোকের জীবন ব্যবস্থা হিসেবে আসেনি, বরং এ দ্বীন (ইসলামী জীবন ব্যবস্থা) গোটা মানব মন্তলীর জন্যে শান্তি ও কল্যাণকর জীবন ব্যবস্থা হিসেবে এসেছে । আর মানুষ তো হচ্ছে এমন এক খনির সমাহার যার মধ্যে নানা বর্ণের সম্পদ নানা স্তরে সঞ্চিত রয়েছে। তাদের মূল্য ও যোগ্যতা অনুসারে তাদেরকে কাজে লাগানো হয় । এমনি করে এই দ্বীন (পালন করা) সবার জন্যেই সহজ হয়ে পড়ে । এ দ্বীন যা চায় তা মান্য করার জন্যে সবাইকে সমান সুযোগ দেয়া হয়েছে এবং যে সব অপরাধজনক কাজ নিষিদ্ধ তা পরিহার করাটাকেও কারো জন্যে কঠিন করা হয়নি। এখন প্রশ্ন আসছে নিজেই নিজেকে হত্যা ও স্বেচ্ছায় নির্বাসন সম্পর্কে। এ দুটি হচ্ছে খুবই কঠিন কাজসমূহের দুটি উদাহরণ । এ হচ্ছে এমন কঠিন কাজ যার নির্দেশ দিলে কিছু সংখ্যক ব্যক্তি ছাড়া সাধারণ মানুষ কিছুতেই তা পালন করতে পারতো না, সে জন্যেই এ হুকুম দেয়া হয়নি। মেহেরবান আল্লাহ তায়ালা তো সাধারণভাবে মানুষকে কষ্ট দিতে চান না, তাই তিনি এমন নির্দেশ দেননি যা সাধারণ মানুষ মানতে পারবে না, তিনি এমন কঠিন কাজ চাইতে পারেন না যা না পারার কারণে সাধারণভাবে মানুষ দ্বীন থেকে দূরে সরে যাবে । আল্লাহ তায়ালা এমন ব্যবস্থা দিয়েছেন যা মান্য করা সাধারণভাবে মানুষের জন্যে সবচেয়ে সহজ এবং যে কোনো মানুষের আয়ত্েরও মধ্যে । আল্লাহ তায়ালা চান ঈমানের এই গণমিছিলে সাধারণ মানুষ শরিক হয়ে যাক । তিনি চান মুসলিম সমাজ, সর্বস্তরের মানুষের সকল প্রকার দুঃখ বেদনা দূরে করে সার্বিকভাবে সমস্যামুক্ত করুক । ইসলামের বিশাল এই গণমিছিলে যারা অংশ নেবে, দুর্বার এ পথ পরিক্রমায় তাদের সবার জন্যে আল্লাহর দ্বীনের এর এই সুন্দর ব্যবস্থাকে সহজসাধ্য ও সাবলীল করে দেয় হয়েছে। ইবনে জুরায়েষ পর্যায়ক্রমে আল মোসান্না, ইসহাক আবুল আযহার, ইসমাঈল ও আবু ইসহাক আস সাবিঈর বরাত দিয়ে একটি হাদীস এনেছেন । আবু ইসহাক বলেন, যখন এ আয়াত নাযিল হলো, তখন এক ব্যক্তি বলে উঠলো, আমাদেরকে নির্দেশ দেয়া হলে অবশ্যই আমরা তা পালন করতাম, আল্লাহর শোকর তিনি আমাদেরকে মাফ করেছেন। কথাটা নবী (স.)-এর কাছে পৌছলে তিনি বললেন, নিসন্দেহে আমার উম্মতের মধ্যে এমন কিছু লোক আছে যাদের ঈমান কঠিন পাহাড় থেকেও মযবুত। ইবনে আবি হাতেম পর্যায়ক্রমে বিভিন্ন রেওয়ায়েতকারী বর্ণনা দিয়ে শেষ রেওয়ায়েতকারী আব্দুল্লাহ ইবনে যোবায়েরের পুত্র আমের এর আনীত একটি হাদীস পেশ করেছেন । তিনি বলছেন, যখন এই আয়াতে নাধিল হলো, “যদি আমি তাদের হুকুম দিতাম তোমরা নিজেদেরকে হত্যা করো' তখন রসূল (স.) বললেন যদি ওদের ওপর নিজেদেরকে কতল করার ও স্বেচ্ছায় নির্বাসনের হুকুম নাধিল হতো তাহলে তা পালনকারীদের মধ্যে উম্মে আবৃদ্‌ও থাকতো । অন্য আর একটি হাদীসে ওপরের বর্ণনা পরস্পরাসহ শুবায়েহ ইবনে ওবায়দ থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, রসূল (স.) যখন এই আয়াতটি পড়লেন, 'তখন তিনি তার হাত দ্বারা আব্দুল্লাহ ইবনে রাওয়াহার দিকে ইশারা করে বললেন, যদি আল্লাহ তায়ালা এ কাজটি বাধ্যতামূলক করেই দিতেন তাহলে তা এ ছোট্ট দলটি অবশ্যই পালন করতো । রসূল (স.) তার লোকদেরকে গভীরভাবে বিশ্বস্ত ও সৃক্ষ্রদর্শী এবং উৎকৃষ্ট মানুষ হিসেবে জানতেন । তীদের প্রত্যেকের বৈশিষ্ট্যসমূহ রাসূল (স.) এতো ভালোভাবে জানতেন যা তারা | নিজেরাও জানতেন না, সাহাবায়ে কেরামের জীবন চরিত্র ঘাটলে তাদের প্রত্যেকের সম্পর্কে রসূল

— পৃষ্ঠা ২৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।