Tafseer Fe Jilalil Quraan 4 PDF
/ ৪২৪
📝 লেখা 📖 পিডিএফ

1110://191717101-0101017895-00117 থেকে আমরা তাই-ই বুঝতে পারি। আরো লক্ষণীয় যে, মোরতাদদের বিরুদ্ধে তিনি যেভাবে লড়েছেন যাকাত দিতে অস্বীকারকারীদের বিরুদ্ধেও তিনি সেই একইভাবে লড়েছেন, বরং আরও কঠিনভাবে লড়েছেন। তারা ছিলো যাকাত দান করার ব্যাপারে অস্বীকৃতি জ্ঞাপনকারী এবং এই অস্বীকৃতির মাধ্যমে তারা আল্লাহ তায়ালা ও তীর রসূলের আনুগত্যকেই অস্বীকার করেছিলো । এরা ছিলো মুনকেরীনে যাকাত, যারা রসূল (.)- -এর ওফাতের পর যাকাত দেয়া বন্ধ করে দেয় এবং যাকাত দিতে অস্বীকার করে। ইসলাম গ্রহণ করার অর্থই ছিলো যে, মানুষ শাসন কাজ চালাবে আল্লাহর বিধান ও রসূল (স.)-এর নির্দেশ অনুযায়ী । কিন্তু এ কাজ ততোক্ষণ পর্যন্ত যথেষ্ট হতে পারে না যতোক্ষণ এ কাজের সাথে আন্তরিকতা যুক্ত না হয়, এই বিশ্বাসকে অন্তর দিয়ে কবুল না করা হয় এবং হৃদয়ের ভালোবাসা ও তৃপ্তি নিয়ে ইসলামের নির্দেশগুলোকে মেনে নেয়া না হয়। এরই নাম ইসলাম এবং এইই হচ্ছে ঈমান; অতএব ঈমান ও ইসলামের ধারক বাহক হওয়ার দাবী করার পূর্বে মানুষের চিন্তা করা দরকার যে, সে ঈমান ও ইসলাম গ্রহণ করার কোন পর্যায়ে সে অবস্থান করছে। এরপর চূড়ান্তভাবে জানিয়ে দেয়া হচ্ছে যে, রসূল (সে.)- -কে সার্বিকভাবে এবং সততুষ্টির সাথে জীবনের সকল বিষয়ের মীমাংসার জন্যে ফয়সালাদাতা হিসেবে না মানা পর্যন্ত কারো ঈমান কবুল হবে না। একই কথার পুনরাবৃত্তি করতে গিয়ে বলা হচ্ছে, এই জীবন ব্যবস্থা গ্রহণ করার জন্যেই তাদেরকে আহবান জানানো হচ্ছে এবং শরীয়তের এই আইন মানার জন্যেই তাদেরকে বলা হচ্ছে, যাবতীয় বিষয়ের ফয়সালার জন্যে এই শরয়ী বিধানের দিকে এগিয়ে এসো, অন্য কারো কাছে তোমাদের কোনো বিরোধের ফয়সালার জন্যে বা অন্য কোনো আইনের আশ্রয় নিয়ো না। কটি সহজ স্ক্রল জীবন বিশাল ইসলামের বিচার ব্যবস্থাকে মন প্রাণ দিয়ে এবং সন্তুষ্ট মনে গ্রহণ করা প্রত্যেক মোমেনের জন্যে কর্তব্য । এটিই সহজ পথ এবং কল্যাণকর আইন, এর ফয়সালা মানুষের মধ্যে জাগায় দয়া মহব্বত। এ আইনে কারো প্রতি তার সাধ্যের বাইরে কোনো বোঝা চাপিয়ে দেয়া হয় না, দেয় হয় না তাকে তার গ্রহণ ক্ষমতার অতিরিক্ত কোনো দায়িত্ব এবং এতো বেশী ত্যাগ স্বীকার করতেও তাকে বলা হয় না যা তার জন্যে বড়ই কঠিন হয়ে যাবে। পরম করুণাময় আল্লাহ তায়ালা মানুষের দুর্বলতাসমূহ জানেন, এ জন্যে তিনি এইসব দুর্বলতা থাকায় তার প্রতি রহমত করেন। আন্নাহ তায়ালা ভালো করেই জানেন যে যদি মানুষকে মাত্রাতিরিক্ত দায়িত্ব দেয়া হয় তাহলে তা বহন করা তার জন্যে অত্যন্ত কষ্টকর হয়ে যাবে এবং অল্প কিছুসংখ্যক ব্যক্তি ছাড়া সেসব দায়িত্ব কেউ পালনই করতে পারবে না। তিনি তাদেরকে ক্লান্ত পরিশ্রান্ত করতে চান না বা তারা কোনো নাফরমানির মধ্যে নির্দেশ অমান্যকারী হওয়ার অপরাধে) পড়ে যাক তাও তিনি চান না। এ কারণে তাদের জন্যে এমন কিছু কাজ তিনি বাধ্যতামূলক করেননি যা তাদের জন্যে খুবই কষ্টকর হবে। তিনি তাদের জন্যে যে সহজ কাজগুলো বাধ্যতামূলক করে দিয়েছেন সেগুলো তারা যদি মেনে চলে এবং তাদেরকে যেসব উপদেশ দিয়েছেন সেগুলো যদি তারা পালন করে তাহলে তারা দুনিয়া ও আখেরাতে বহু কল্যাণ ও শান্তি লাভ করবে এবং তাদেরকে আল্লাহ তায়ালা নিজেই সেইভাবে সাহায্য করবেন যেভাবে হেদায়াত লাভে দৃঢ় ইচ্ছা ও সংকল্প গ্রহণকারীদেরকে তিনি সাহায্য করে থাকেন। যারা সাধ্যানুযায়ী আন্তরিক সদিচ্ছার সাথে অবশ্যই আল্লাহ তায়ালা তাদেরকে সাহায্য করেন যারা আল্লাহর পথে সংঘরামী জীবন যাপন করে আল্লাহ তায়ালা অবশ্যই তাদেরকে সাহায্য করেন। এরশাদ হচ্ছে, “আর যদি তাদের ওপর আমি বাধ্যতামূলক কাজ হিসেবে এই নির্দেশ দিতাম যে.... আমি. তাদেরকে সরল সহজ ও মযবুত পথ প্রদর্শন করতাম ।' (আয়াত ৬৬)

— পৃষ্ঠা ২৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।