Tafseer Fe Jilalil Quraan 4 PDF
/ ৪২৪
📝 লেখা 📖 পিডিএফ

11110://1591717101-0101017895-00117 একঘরে করে দেয়া হয়েছিলো, তাদের সাথে সর্বপ্রকারের লেনদেন এবং সম্পর্ক স্থাপন বন্ধ করে দেয়া হয়েছিলো এবং গোটা সমাজের কাছে তারা ঘৃণ্য বলে বিবেচিত হয়ে পড়েছিলো, যারা আল্লাহর কেতাব ও রাসূলের ফয়সালাকে বড়ো মনে না করে অন্যদের ফয়সালাকে. বড়ো মনে করেছিলো এবং আল্লাহ তায়ালা ও তার রসূলের ফয়সালাকে চূড়ান্ত বলে মেনে নেয়ার আহবানে সাড়া দিতে ব্যর্থ হয়েছিলো, আল্লাহদ্রোহী ব্যক্তিদের কাছে বিচারপ্রার্থী হয়েছিলো, মুসলিম সমাজের পক্ষে তাদের সহ্য করা সম্ভব ছিলো না। একমাত্র তাদের কাছেই ওদের সম্মান পাওয়া সম্ভব ছিলো যাদের না ছিলো ঈমান, না ছিলো তাদের ইসলাম । সেই সমাজে তাদের হণযোগ্যতা থাকতে পারে যাদের কাছে ঈমান ও ইসলামের অন্তর্ভুক্ত হওয়ার দাবীটুকু ছাড়া আর কিছু নেই, নেই তাদের কাছে নামকা-ওয়াস্তে মোমেন ও মুসলমান হওয়া ছাড়া বাস্তবে ইসলামের কোনো গন্ধ! অথবা মুসিবত তাদের ওপর এইভাবেও এসেছে যে, তারা কোনো যুলুম করেছে এবং এই যুলুমের ফল তাদেরকেই ভোগ করতে হয়েছে। যেহেতু আল্লাহর ভারসাম্যপূর্ণ ব্যবস্থাকে ফলে তাদের এই আচরণ বুমেরাং হয়ে তাদের দিকেই ফিরে এসেছে। অথবা, তাদের যুলুমের কারণে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা অথবা শাস্তি হিসেবে বিপদ এসেছে, যাতে তারা সতর্ক হয়ে যায়, গভীরভাবে চিন্তা করে এবং সঠিকপথ অবলম্বন করতে পারে। মুসিবত আসার কারণ যাই হোক না কেন, কোরআনের আয়াত ঘৃণাভরে তাদেরকে জিজ্ঞাসা “তখন তাদের কি অবস্থা হয়! এরপর কেমন করে তোমার কাছে ফিরে আসবে? আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে এবং ভালো বিবেচিত হওয়ার প্রচেষ্টায় তারা হলফ করে করে বলবে, “আমরা একমাত্র এহসান করার উদ্দেশ্যে এবং ভালো কাজ করতে সক্ষম হবো বলেই অন্যের কাছে ফয়সালার জন্যে গিয়েছিলাম । যা-ই তারা বলুক না কেন এবং যতো প্রকার ওজুহাতই তারা পাশ করুক না কেন, তাদের অবস্থা ছিলো তাদের নিজেদের কাছেই লজ্জাজনক এবং বড়ো লাঞ্কনাকর ৷ যখন তারা তাদের কৃতকর্মের ভ্রান্তি এবং অপরাধের গুরুত্ব বুঝেছিলো তখন রসূল সে.)-এর সামনে যেতে তারা ॥ ভীষণ লজ্জায় পড়ে গিয়েছিলো । আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে তারা মনে কোনো শক্তিই পাচ্ছিলো না, মিথ্যা শপথ করার তীব্র গ্লানি তাদেরকে তিলে তিলে দহন করছিলো । যেহেতু তারা ভালো করেই বুঝছিলো যে, তারা আল্লাহদ্রোহী শক্তির কাছে গিয়েছিলো বিচারপ্রার্থী হয়ে । তাদের বিবেক তাদেরকে এ কথাও জানাচ্ছিলো যে, এহসান ও তাওফিকের ওজুহাতে অন্যত্র বিচারপ্রার্থী হওয়া এটা ছিলো নিছক ধোকাবাজি ও মিথ্যা ওযর যারা আল্লাহর রাস্তা থেকে দুনিয়ার কোনো স্বার্থের কারণে দূরে সরে যেতে চায় তারাই এই ধরনের মিথ্যা ওযর সৃষ্টি করে । আসলে তারা যে বিভিন্ন সংকট, কষ্ট এবং কঠিন ত্যাগ তিতিক্ষাকে এড়িয়ে যাওয়ার উদ্দেশ্যেই আল্লাহর আইনকে বাদ দিয়ে মানুষের মনগড়া ব্যবস্থা হণ করতে চাচ্ছিলো এ কথা তাদের কাছেও অবিদিত ছিলো না। এ জন্যে নানা প্রকার মিথ্যা ওজুহাত ও ভুলের দোহাই তারা দিচ্ছিলো । বরানর সত্য বিরোধীরা এ রকমই ভ্রান্তির বেড়াজালে পড়ে পেরেশান হয় এবং নিজেরাই নিজেদেরকে অশান্তির মধ্যে নিক্ষেপ করে। যারা প্রকৃত মোমেন নয় অথচ ঈমানদার হওয়ার দাবী করে, তারাই এসব কৃটতর্ক করে অন্যদেরকে ধোকা দেয়ার চেষ্টা করে। মোনাফেকদের কর্মপন্থা অতীতে এ রকমই ছিলো, ভবিষ্যতেও এরকম থাকবে এবং বরাবর তাদের আচরণ একই ধরনের হয়ে থাকবে ।

— পৃষ্ঠা ২৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।