11110://191717101-0101017895-00117 এতদসত্তেও রসূল (স.) তাদেরকে নানাভাবে উপদেশ দিয়েছেন । তারপর এ অধ্যায়ের আলোচনা সমাপ্ত করতে গিয়ে আল্লাহ রব্বুল আলামীন রসূল প্রেরণের উদ্দেশ্য বর্ণনা করতে গিয়ে বলছেন যে, তাদেরকে পাঠানোই হয়েছিলো যেন মানুষ তাদের পদাংক অনুসরণ করে চলে । এরপর পুনরায় স্পষ্ট আয়াত ছারা ঈমানের শর্ত ও ইসলামের সীমানা নির্ধারণ করা হয়েছে। এরশাদ হচ্ছে, “তুমি কি দেখছো সেসব ব্যক্তিকে যারা মনে করে, তারা ঈমান এনেছে তোমার ওপর ও তোমার পূর্বে .........১...১০০০, আর শয়তান তো চায়ই তাদেরকে বহু দুরের ভুল পথে নিয়ে যেতে ।' আয়াত ৬০) আবার যখন তাদেরকে বলা হয়, “এসো সেসব জিনিসের দিকে যা আল্লাহ তায়ালা নাযিল করেছেন এবং এসো রসূলের ..... হয় আর সর্বাস্তকরণে খুশী মনে সে ফয়সালা মেনে না নেয়।' (আয়াত ৬১-৬৫) কোরআনের আয়াতগুলোতে মোনাফেকদের সামগ্রিক কাজ ও ব্যবহারের যে ছবি তুলে ধরা হয়েছে তাতে হিজরতের পর পরই মোনাফেকদের বিভিন্ন আচার আচরণ ফুটে উঠেছে। এ সময় মদীনা ও তার উপকণ্ঠে অবস্থিত ইহুদীরা মোনাফেকদের সাথে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রক্ষা করে চলতো, মারতে যানের জিত ন্রতা চলারও জানা ভাঙে বাহতারে ও প্রয়োজনীয় সহায়তা লাভ করতে পারে। ওরা ছিলো মোনাফেকদের বিশেষ একটি দল, যারা নিজেদের মধ্যে উদ্ভূত বিভিন্ন সমস্যা সমাধানের জন্যে শরীয়তের আইনকে বাদ দিয়ে আল্লাহদ্রোহী শক্তি ইহুদীদের কাছে যাওয়া পছন্দ করতো । আলোচ্য অধ্যায়ের দ্বিতীয় আয়াতে এমনই একটি আচরণের প্রতি ইংগীত করা হয়েছে। এ সময় ইহুদীদের একটি দলকে স্পষ্টভাবে আহ্বান জানানো হয়েছিলো, তারা যেন তাদের পারস্পরিক বিবাদ বিসম্বাদের ফয়সালার জন্যে আল্লাহর কেতাবের দিকে এগিয়ে আসে । তারপরও তারা কখনো কখনো তাওরাতের ফয়সালা চাইতো আর কখনো রসূলুল্লাহ (স.)-এর কাছে আসতো । এ সময় কিছু কিছু এমন ঘটনা ঘটেছে যেগুলোর ফয়সালার জন্যে তারা আল্লাহর আইনকে বাদ দিয়ে তৎকালে প্রচলিত জাহেলী রীতি নীতির আশ্রয় নিয়েছে; তাই ওদের সম্পর্কে আল্লাহর উচ্চারিত কথাটিকেই তারা গ্রহণ করতে পারছে না, যাতে বলা হয়েছে “ওরা মনে করে ও দাবীও করে যে, তোমার প্রতি যা কিছু নাধিল হয়েছে তার প্রতি তারা ঈমান এনেছে এবং এমন সব কথার প্রতিও যা তোমার পূর্বে নাযিল হয়েছিলো ।” আর (আমাদের জানা আছে যে ইহুদীরা মানতোও না এবং দাবীও করতো না যে তারা রসূল (স.)-এর প্রতি এবং তার পূর্ববর্তী নবীদের প্রতি অবতীর্ণ কথাগুলোকে বিশ্বাস করে [যেহেতু সকল নবী রসূল (স.)-এর ওপর ঈমান আনাই ইসলামী আকীদার দাবী ।. আর এসব ঘটনা হিজরতের প্রথম কয়েক বছরের মধ্যেই সংঘটিত হয়েছে, যেহেতু তখনও বনু কোরায়যা ও বনু নবীর ইহুদী গোত্রদ্বয়ের শক্তি পুরোপুরি চূর্ণ হতে পারেনি এবং ইহুদীদের পতনের পূর্বে মোনাফেকদের অবস্থা দুর্বল হয়নি । অবস্থা যাই হোক না কেন, আলোচ্য আয়াতগুলো থেকে আমরা ঈমানের পরিপূর্ণ, সূক্ষ্ম ও অকাট্য সীমারেখা নির্ধারণ করতে পারছি এবং ইসলামের সীমানাও পরিষ্কারভাবে বুঝতে পারছি। উপরস্তু আমরা আল্লাহর পক্ষ থেকে সে মোনাফেকদের বিরুদ্ধে আসা স্পষ্ট সাক্ষ্য পেয়ে যাচ্ছি যারা এরা নারি ছির মিনিট িডি নি চা পেতে চায় তারা পুরোপুরি মোনাফেক |. 5 সুজা আল এসা______৫২২৮০ _______পানা ও মলিম্প ১৫
— পৃষ্ঠা ২২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।