11110://191717101-0101017895-00117 চিন্তা গবেষণার ক্ষেত্রে মানুষের পক্ষে আর একটি বিষয়ে বিশেষভাবে ভাবা প্রয়োজন । যিনি তাকে নানা প্রকার গোলক ধাধার মধ্যে থেকে বের করে এনে সঠিক পথে পরিচালনা করছেন এবং সকল ব্যাপারে তাকে নিজ অদৃশ্য হাত সাহায্য করে চলেছেন, অবশ্যই জ্ঞান ূপ এ নেয়ামত দ্বারা তিনি তাকে সম্মানিত করেছেন এবং জীবন পথে তার বুদ্ধিকে ব্যবহার করার জন্যে তিনি তার জন্যে বিস্তর সুযোগ করে দিয়েছেন তার কাছ থেকে আগত বার্তা (কোরআনী ভাষা)সমূহের ওপর চিন্তা গবেষণার ক্ষেত্রেও তাকে তিনি এ সুযোগ দিয়েছেন, তারপর আরও ইখতিয়ার দিয়েছেন যে কোনো প্রচলিত রসম রেওয়ায বা কোনো মনীষীর সেই সব কথাকে অগ্রহণযোগ্য বলে ঘোষণা দেয়ার যা কোরআনের মূল শিক্ষা ও মানুষের কল্যাণের সাথে সংগতিপূর্ণ নয় । আসলে এই স্বাধীন বিবেক বুদ্ধি ও চিন্তা গবেষণার ক্ষেত্রে “স্বাধীনতা দান' মানুষের সম্মান ও মর্যাদা প্রতিষ্ঠার মূল জিনিস। এ ব্যাপারে মানুষের পূর্ণ স্বাধীনতা স্বীকার করা হয়েছে, সৃষ্টিজগত সম্পর্কে জ্ঞান গবেষণা আর বস্তুগত আবিষ্কার উদ্ভাবনের জন্যে চেষ্টা-সাধনায় তাকে উদ্ুদ্ধ করা হয়েছে। এরশাদ হচ্ছে, রিটা কাদির পরিনতি রিরোনার মিম বা পদ্ধতি । আল্লাহ তায়ালা সত্য সঠিক কথাই বলেছেন ।' মানবন্চিত আইনেন কাছে বিচাল চাওয়াই হচ্ছে তাশুতেন অন্ুতলশ ঈমানের শর্ত ও ইসলামের সীমারেখা সম্পর্কিত আলোচনা, মুসলিম উম্মাহর জন্যে মৌলিক জীবন ব্যবস্থা, আইন কানুন, এ সবের উৎস এবং এ সম্পর্কিত পরিপূর্ণ ও সাধারণ মূলনীতির বর্ণনা এখানে শেষ হচ্ছে। এরপর আলোচনা আসছে সেসব লোক সম্পর্কে যারা ঝুঁকে থাকে সেই সব লোকের দিকে যারা দ্বীন ইসলামের মূলনীতি থেকে দূরে সরে গেছে, আর এর পরেও তারা মনে করে যে, তারাই মোমেন; অথচ তারা প্রকাশ্যভাবে ঈমানের শর্ত ভংগ করে এবং ইসলামের সীমা ংঘন করে । এই সীমা লংঘনকর আচরণ ও কাজ তখনই সংঘটিত হয় যখন তারা আল্লাহর আইন যায়। আল্লাহর আইন বাদ দিয়ে অন্য আইন শুধু মান্যই করে না, বরং মানুষের তৈরী আইনকে [্বজ্ঞানে ও স্বেচ্ছায়) আল্লাহর আইন থেকে ভালো মনে করে । এ জন্যে তারা হচ্ছে “তাগুত' অর্থাৎ আল্লাহদ্রোহী । তাই এরশাদ হচ্ছে, “ওরা তাগুত-এর কাছে বিচার পাওয়ার জন্যে যায় অথচ তাদেরকে অস্বীকার করার জন্যেই তাদের নির্দেশ দেয়া হয়েছিলো ।' আল্লাহদ্রোহী এসব ব্যক্তির দিকে তারা এই জন্যে ঝুঁকে থাকে যে, ওদের জীবন যাপন, আচার আচরণ এবং ওদের বিভিন্ন অবস্থা তাদেরকে মুগ্ধ করে, আর এ জন্যে আল্লাহর আইনকে অস্বীকার করে ওদের তৈরী আইন দ্বারা তারা সুবিচার পেতে চায়; অথবা তাদেরকে তারা ভয় করে, যেহেতু শয়তান তাদেরকে ভুল পথে চলিত করতে চায় বলেই সে আল্লাদ্রোহীদের আতংক এদের অন্তরে জমিয়ে দেয়। যখন তাদেরকে আল্লাহর কাছ থেকে আগত আয়াতগুলোর দিকে আহ্বান জানানো হয় এবং রসূলের আনুগত্য করতে বলা হয় তখন তারা দূরে সরে যায় এবং আল্লাহর কথাগুলোকে বাধাদান করে স্তব্ধ করে দেয়ার চেষ্টা করে। এই বাধাদানকেই নেফাক বা মোনাফেকী কাজ হিসেবে গণ্য করা হয়েছে । যেমন করে তাগুতী শক্তির কাছে বিচার ফয়সালা চাইতে যাওয়াকে ঈমান থেকে বেরিয়ে যাওয়ার শামিল মনে করা হয়েছে, বরং এই মানষিকতা যারা রাখে তাদের সম্পর্কে বলা হয়েছে যে, তারা আদৌ ঈমান আনেনি । যেহেতু এসব মিথ্যা ক্ষমতাধরদের আনুগত্য করার জন্যে তারা যে সমস্ত খোঁড়া ওযর পেশ করতে চায় সেগুলো কোনো যুক্তিতেই টেকে না এবং এসব ওজুহাত তাদেরকে ভীষণ মুসিবত ও চরম পরিণতির দিকে টেনে নিয়ে যাচ্ছে।
— পৃষ্ঠা ২২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।