Tafseer Fe Jilalil Quraan 4 PDF
/ ৪২৪
📝 লেখা 📖 পিডিএফ

11110://191717101-0101017895-00117 দেখেন এবং সবকিছুর খবর রাখেন । এ কর্মসূচী প্রণয়নের ক্ষেত্রে, মানুষের অজ্ঞতার মতো কোনো দুর্বলতা এ কর্মসূচীতে নেই। নেই কোনো অযৌক্তিক আবেগ উচ্ছ্বাস বা ত্রুটি, নেই এমন কোনো যথেচ্ছার যা কারো অধিকার খর্ব করতে ভূমিকা রাখে । এ কর্মসূচীতে কোনো বিশেষ বিশিষ্ট ব্যক্তি, শ্রেণী, গোত্র, কোনো মানব প্রকৃতি বা বিশেষ কোনো যামানার মানুষের স্থার্থ সংরক্ষিত হয়েছে তা নয়, অথবা বিশেষ কোনো যুগের মানুষকে অন্যান্য যুগের মানুষ থেকে বেশী গুরুত্পূর্ণ মনে করা হয়েছে, তাও নয়, কারণ আল্লাহ তায়ালা তো সারা বিশ্বের সবার প্রতিপালক, মালিক ও মনিব আর এমনও নয় যে তিনি কারো সাথে আগে থেকে কোনো চুক্তিতে আবদ্ধ হয়ে আছেন। আন্মাহ তায়ালা এ ধরনের সকল প্রকার দুর্বলতা থেকে উর্ধে । কোনো বিশেষ ব্যক্তির সাথে ভালোবাসার বিনিময়ে এ ব্যবস্থা দেয়া হয়েছে তা নয়। বিশেষ মানবগোষ্ঠী, শ্রেণী অথবা কোনো জাতি, কোনো বিশেষ ধরনের মানুষ অথবা কোনো বিশেষ যুগের মানুষের সাথে তীর বিশেষভাবে সম্পর্কিত হওয়ার কোনো প্রশ্নই আসে না। মানুষকে যতো প্রকার সুবিধা দান করা প্রয়োজন তার জন্যে আল্লাহর নিজস্ব এক পরিকল্পনা রয়েছে। যেহেতু তিনিই সৃষ্টিকর্তা, এ জন্যে তার প্রকৃতির চাহিদার ধরন কেমন এবং তার প্রকৃত চাহিদাই বা কি তা সঠিকভাবে জানা একমাত্র আল্লাহর পক্ষেই সম্ভব, যেমন করে একমাত্র তিনিই জানেন মানুষের অন্তরের ঝৌক প্রবণতা কি ও কোন সংকটাবর্তে সে ঘুরপাক খায় আবার তার থেকে বাঁচার উপায়ই বা কি। তাকে কোন কোন পদ্ধতিতে সন্বোধন করতে হবে এবং তাকে সংশোধনের উপায়ই বা কি তা একমাত্র তিনিই জানেন। মহান সে সত্ত্বা যিনি সব বিষয়ে পরিচালনা করতে গিয়ে কখনো ক্লান্ত হন না। দিশেহারাও হয়ে যান না। আন্নাহ তায়ালা সকল প্রকার সীমাবদ্ধতার উর্ধে । মানুষের জন্যে কোন পথ ও পদ্ধতি উপযোগী তার খবর আল্লাহর জ্ঞান ভান্ডারে সবই সংরক্ষিত রয়েছে। এ যেন এক সীমাহীন মরুভূমিসম অভিজ্ঞতা । এই কঠিন অভিজ্ঞতা অর্জন করা বা এতো প্রশস্ত জ্ঞান গবেষণা করতে গিয়ে মানুষ যখন ভুল করে, তখনই আল্লাহ তায়ালা সাথে সাথে তাকে পাকড়াও করেন না। মানুষ তো মনে করে বস্তুগত ময়দানে তারা যা ইচ্ছা তাই আবিষ্কার করতে পারে। অবশ্যই বস্তুত এ জগৎ মানুষের জগৎ, মানুষের জ্ঞান গবেষণার জন্যে অত্যন্ত প্রশস্ত ক্ষেত্র, এক্ষেত্রে মানুষের বুদ্ধিকে কাজে লাগানোর বিস্তর সুযোগ রয়েছে; কিন্তু অসংখ্য জটিল পথের মধ্যে থেকে তার জন্যে উপযোগী ও সঠিক পথ খুঁজে বের | করর ব্যাপারে তার বুদ্ধিকে বড় মনে করবে বিধায় তারা স্থায়ী কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারবে না। মানুষের বিভিন্ন চিন্তাধারার মধ্যে এ বিষয়টিও অন্তর্ভুক্ত থাকতে হবে যে, আল্লাহ তায়ালা তার সৃষ্টিকর্তা । তিনি সেই মহাবিশ্বের সৃষ্টিকর্তা, যার মধ্যে মানুষ বাস করে। অতএব, মানুষের জন্যে, বিশ্বের সব কিছুর সাথে সামঞ্জস্য রেখে একটি জীবন বিধান রচনা করে দেয়ার দায়িত্ব অবশ্যই তিনি বহন করেন। এমতাবস্থায় সৃষ্টির সেরা এই মানুষ ঝগড়া ফ্যাসাদ করতে থাকবে আর তিনি নিশ্চিন্ত থাকবেন অথবা খুশীবোধ করবেন এটা কখনোই হতে পারে না বরং তখনই তিনি খুশী হবেন যখন দেখবেন মানুষ তার দেয়া বিধান জেনে বুঝে তার সত্যতা স্বীকার করছে এবং তার দ্বারা উপকৃত হচ্ছে। প্রকৃতপক্ষে, আল্লাহ তায়ালা প্রদত্ত এ পথ অবশ্যই তাকে সঠিক পথ দেখাবে এবং যখন সে সংকটাবর্তে পড়ে হাবুডুবু খেতে থাকবে তখন এই জীবন পদ্ধতিই তাকে উদ্ধার করবে ।

— পৃষ্ঠা ২২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।